প্রকৃতির সান্নিধ্যে- মিনি চিড়িয়াখানা (পর্ব-১)
হ্যালো বন্ধুরা,
কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। প্রকৃতির ভিন্ন পরিবেশের সাথে দারুন কিছু সময় উপভোগ করার চেষ্টা করছেন। অবশ্য এই উপভোগের মাঝে কিছুটা ভয়ও লুকিয়ে আছে। সেদিন হঠাৎ করেই সুন্দর আকাশ মেঘলা হয়ে যায় এবং তারপরই শুরু হয় বজ্র বৃষ্টিপাত, যার সাথে ছিলো ভয় ধরানো গর্জন। এই সময়ের বজ্র বৃষ্টিপাত এবং আকাশের গর্জন ভীষণ ভয় ধরিয়ে দিতে পারে কিন্তু।
আর পরিবেশ যখন তখন পাল্টে যেতে পারে, শুধু সুন্দর দৃশ্যই পাল্টে যায় না বরং তার সাথে সাথে একটা ভয়ানক রূপও ফোটে উঠে। সেখানেই ভয়টা লুকিয়ে থাকে। আমরা যখন ছোট ছিলাম তখন তো দৌড়ে আম্মুর কাছে গিয়ে লুকাতাম, নিমিয়েই ভয় দূর হয়ে যেতো। তখন অবশ্য ভয়ের সাথে একটা সুন্দর অনুভূতিও থাকতো। আর এখনকার পোলাপান তো ভয় পাবে দূরের কথা আকাশের গর্জন শুনলে মনে হয় তারাও উল্টো চিৎকার দিতে চায়, হি হি হি।
যাইহোক, সেদিন প্রকৃতির সান্নিধ্যে গিয়েছিলাম কিছু সময়ের জন্য। যদিও এবার ঈদের ছুটিতে তেমন কোথায়ও বেড়ানো হয় নাই। যথারীতি ঈদের পরের দিন গ্রামের বাড়িতে গিয়েছিলাম আম্মুর সাথে সুন্দর কিছু মুহুর্ত উপভোগ করার জন্য। আমি সব সময়ই ঈদের পরের দিন বাড়িতে যাই। আমার বড় ভাইও সেটা করে। যার কারণে সবাইকে নিয়ে সুন্দর কিছু সময় উপভোগ করার সুযোগ পাই।
তারপরের আবার পুনরায় নিজের বাড়িতে চলে এসেছি এবং বাড়ির সবাইকে নিয়ে ছোট একটা মিনি চিড়িয়াখানা আছে সাভারে সেখানে গিয়েছিলাম। সত্যি বলতে সারাদিন বাড়িতে বসে থাকতেও খুব একটা ভালো লাগে না, সময়গুলোকে খুব বেশী অলস মনে হয়। আর এমনিতেও আমি একটানা বেশী সময় অলসভাবে কাটাতে পারি না।
ঠিক এই কারণেই প্রকৃতির সান্নিধ্যে সেই মিনি চিড়িয়াখানায় গিয়েছিলাম। এটা আকারে ছোট হলেও বেশ বড় জায়গা নিয়ে গড়ে তোলা হয়েছে। এর তত্বাবধায়নে আছে সেনাবাহিনী, যে কারণে পরিবেশটা বেশ সুন্দর, সতেজ ও সবুজ। ঈদের ছুটিতে প্রচুর মানুষের সেখানে উপস্থিতি ছিলো। আমি এই প্রথম বারের মতো সেখানে গিয়েছিলাম, হয়তো সেই কারণেই আমার কাছে একটু বেশী ভালো লেগেছিলো।
তারিখঃ মার্চ ২৬, ২০২৬ইং।
লোকেশনঃ সাভার, ঢাকা।
ক্যামেরাঃ রেডমি-১৩, স্মার্টফোন।
ধন্যবাদ সবাইকে।
@hafizullah
আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

|| আমার বাংলা ব্লগ-শুরু করো বাংলা দিয়ে ||




>>>>>|| এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

Support @heroism Initiative by Delegating your Steem Power
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
Support @Bangla.Witness by Casting your witness vote
Support @Bangla.Witness by Casting your witness vote
VOTE @bangla.witness as witness

OR








