প্রকৃতির সান্নিধ্যে- মিনি চিড়িয়াখানা (পর্ব-৪)
হ্যালো বন্ধুরা,
কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি এবং সুস্থ আছি। তবে প্রকৃতির নির্মম পরিবেশ মানে গ্রীষ্মের তীব্র উষ্ণতায় হৃদয়ের অস্থিরতা বার বার বেড়ে যাচ্ছে। হয়তো আগামী কয়েক দিন এমন অবস্থা বিড়াজমান থাকবে, গরমের তীব্রতা এভাবেই যন্ত্রণা দিতে থাকবে। কিন্তু তবুও আমাদের পরিবেশ ও পরিস্থিতি দুটোর সাথে মানিয়ে নেয়ার চেষ্টা করে যেতে হবে। কারণ পরিবেশে বিরূপ আচরণের পিছনে আমাদের ভূমিকাই সবচেয়ে বেশী।
প্রকৃতি ও পরিবেশ নষ্ট হওয়ার জন্য আমরাই দায়ী। আজকাল তো তেমন সতেজ ও সজীব প্রকৃতির সাক্ষাত পাওয়াই যায় না। আর সেই জন্য ছুটে যেতে হয় নির্দিষ্ট কিছু পরিবেশের মাঝে। আজকে প্রকৃতির সান্নিধ্যে- মিনি চিড়িয়াখানায় যাওয়ার কিছু অনুভূতির সাথে চতুর্থ পর্ব শেয়ার করবো। ভেতরে প্রবেশের পূর্বে চারপাশের দৃশ্যাবলী কিছু দৃশ্য ইতিপূর্বে আপনাদের সাথে শেয়ার করেছি। আজকেও তেমন আরো কিছু দৃশ্য শেয়ার করবো, কারণ আমার কাছে ভেতরের পরিবেশের তুলনায় বাহিরের প্রকৃতির দৃশ্যগুলো বেশী ভালো লেগেছিলো।
আসলে জায়গাটা অনেক বড়, যার কিছু অংশ চিড়িয়াখানার জন্য ব্যবহার করা হয়েছে, কিছু অংশ ফাঁকা রাখা হয়েছে যাতে সবুজ ঘাসের সমস্যা না হয়। কারণ চিড়িয়াখানার বেশ কিছু পশু প্রাণীর জন্য যেমন সবুজ ঘাসের দরকার হয় ঠিক তেমনি তার পাশেই থাকা গরুর খামারের জন্যও বেশ পরিমানে সবুজ ঘাসের প্রয়োজন, আর সেগুলোর যোগান দেয়ার জন্যই হয়তো এমন ব্যবস্থা।
আমার কাছে সমতল থাকা জমিগুলোতে থাকা সবুজ ঘাসগুলোর দৃশ্য বেশ ভালো লেগেছে, সবুজ প্রকৃতির মাঝে মাঝে সমতল ভূমিতে থাকা সবুজ দৃশ্যগুলো ভীষণ আকৃষ্ট করেছিলো আমাকে। শুধু আমি নই, অনেকেই দাঁড়িয়ে এই দৃশ্যগুলো উপভোগ করার চেষ্টা করেছেন। প্রকৃতির সান্নিধ্যে যাওয়ার সেই নির্মম সতেজতা সেটা বেশ ভালোই টের পেয়েছিলাম।
আসলে আমরা কর্ম ব্যস্ততার কারণে খুব বেশী সময় বের করতে পারি না, প্রকৃতির এমন নির্মল পরিবেশ, যেখানে মোটেও কোলাহল নেই কিংবা নীরবতা দারুণভাবে উপভোগ করা যায়, এমন পরিবেশে যাওয়ার সাথে সাথে দারুণ একটা মুগ্ধতা আমাদের ঘিরে ফেলে এবং দারুণ সতেজতায় চঞ্চল করে দেয়। পরের পর্বে সবুজ ঘাসের আরো কিছু দৃশ্য শেয়ার করবো, ইনশাআল্লাহ।
তারিখঃ মার্চ ২৬, ২০২৬ইং।
লোকেশনঃ সাভার, ঢাকা।
ক্যামেরাঃ রেডমি-১৩, স্মার্টফোন।
ধন্যবাদ সবাইকে।
@hafizullah
আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

|| আমার বাংলা ব্লগ-শুরু করো বাংলা দিয়ে ||




>>>>>|| এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

Support @heroism Initiative by Delegating your Steem Power
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
Support @Bangla.Witness by Casting your witness vote
Support @Bangla.Witness by Casting your witness vote
VOTE @bangla.witness as witness

OR









