সন্দ্বীপ ভ্রমণ - পর্ব ১০
হ্যালো বন্ধুরা,
কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি এবং সুস্থ আছি। তবে কর্ম নিয়ে ভীষণ ব্যস্ত আছি। এক ঈদ পার করেছি কিন্তু সামনে আরো একটা ঈদ উৎসব রয়ে গেছে, তাই আগ হতেই সেটার প্রস্তুতি স্বরূপ কাজের চাপটা দারুণভাবে বেড়ে গেছে। আরো একটা কারণ আছে অবশ্য, তেলের সংকটের কারণে অফিসে কোন কাজ পেন্ডিং রাখা হচ্ছে না, যতটা দ্রুত সম্ভব কাজগুলো সম্পন্ন করার চেষ্টা করা হচ্ছে।
এটাই হওয়ার কথা, যাইহোক আজকে সন্দ্বীপ ভ্রমণ নিয়ে কথা বলবো এবং আজ সন্দ্বীপ ভ্রমণের দশম পর্ব শেয়ার করবো। কথা বলতেছিলাম সন্দ্বীপবাসীর বিলাসী জীবন যাপন নিয়ে, হয়তো সেটা নিয়ে তাদের মাঝে কোন রকম চিন্তা নেই। কিন্তু বর্তমান বাস্তব প্রেক্ষাপটে হয়তো চিন্তার উদ্রেক হতে পারে। কারণ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে চরম একটা অস্থিরতা বিড়াজ করছে, ইরান যুদ্ধ নিয়ে এবং ইরানের অপ্রত্যাশিত আঘাত নিয়ে। সুতরাং সেটার নিদারুণ একটা প্রভাবে আমাদের উপর পড়তে পারে।
যেহেতু মধ্যপ্রচ্যের দেশগুলোতে স্বাভাবিক জীবন যাত্রা কিছুটা ব্যহত হচ্ছে এবং কর্মক্ষেত্রে আমাদের মতো দেশের প্রবাসীরা বেশী ভোগান্তির স্বীকার হচ্ছে, সেহেতু তাদের মাসিক ইনকামের ক্ষেত্রে একটা প্রভাব পড়তে পারে। আর তাদের ইনকাম কমে যাওয়ার মানে হলো আমাদের রেমিট্যান্স স্লো হয়ে যাওয়া। আর রেমিট্যান্স স্লো হয়ে যাওয়ার অর্থ হলো পরিবারের কাছে আগের মতো টাকা পাঠাতে ব্যর্থ হওয়া।
বাস্তবতার চিন্তায় হারিয়ে গিয়েছিলাম। কিন্তু প্রকৃতির দৃশ্যগুলো সত্যি বেশ দারুণ ছিলো। উজ্জ্বল প্রকৃতির কারণে চারপাশের দৃশ্যগুলো আরো বেশী উজ্জ্বল ও সতেজ হয়ে উঠেছিলো। এমন প্রকৃতির মাঝে যদি সড়ক থাকে এবং সেই সড়কের মাঝ দিয়ে হেঁটে যাওয়া যায়, তাহলে নিঃসন্দেহে হৃদয় প্রশান্তিতে ভরে যাবে, প্রকৃতির প্রতি ভালোবাসাটা আরো বেড়ে যাবে।
দৃশ্যগুলো একটু মনোযোগ দিয়ে দেখুন তাহলেই এর যথার্থতা সহজেই উপলব্ধি করতে পারবেন। আরো একটু সামনে গেলেই দেখতে পারবেন অনেক বড় বড় পুকুর। ঐ যে শুরুর দিকের পর্বগুলোতে বলেছিলাম মাটি কাটার একটা দারুণ ব্যবসা হয়ে থাকে সাগর পাড়ে, বিশেষ করে যেই দিকে সাগর একটু বেশী ভাঙ্গে। পুকুরগুলো তার জ্বলন্ত প্রমান বলতে পারেন। সামনের পর্বে আশা করছি সেই দৃশ্যগুলো দেখতে পারবেন।
তারিখঃ অক্টোবর ০৩, ২০২৫ইং।
লোকেশনঃ সন্দ্বীপ, চট্টগ্রাম।
ক্যামেরাঃ রেডমি-১৩, স্মার্টফোন।
ধন্যবাদ সবাইকে।
@hafizullah
আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

|| আমার বাংলা ব্লগ-শুরু করো বাংলা দিয়ে ||




>>>>>|| এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

Support @heroism Initiative by Delegating your Steem Power
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
Support @Bangla.Witness by Casting your witness vote
Support @Bangla.Witness by Casting your witness vote
VOTE @bangla.witness as witness

OR








