সন্দ্বীপ ভ্রমণ - পর্ব ১১

in আমার বাংলা ব্লগ17 hours ago

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি এবং সুস্থ আছি। পরিবর্তিত নতুন নিয়মে অফিস করছি। কারণ নাজুক পরিস্থিতি সামাল দেয়ার জন্য সরকার কর্তৃক অফিস-আদালতের সময় কিছুটা কমানো হয়েছে, যাতে সকল ক্ষেত্রে কিছুটা জ্বালানি সাশ্রয় করা সম্ভব হয়। এই মুহুর্তে পুরো বিশ্বে ভীষণ নাজুক একটা পরিস্থিতি বিড়াজ করছে, সবাই বেশ উৎকণ্ঠা নিয়ে সময় অতিবাহিত করছে। সত্যি আগামী দিনগুলো নিয়ে সবাই বেশ অস্থিরতার মাঝে আছে।

IMG_20251003_094055.jpg

আসলে এমন পরিস্থিতি আসবে কিংবা এর চেয়েও হয়তো খারাপ কিছু আমাদের জন্য অপেক্ষা করছে। কারণ বিষয়টি এমন নয় যে, আজকে যুদ্ধ থেমে গেলেই সকল সমস্যার সমাধান হয়ে যাবে বরং যে ক্ষতি বা ক্ষতটা তৈরী হলো সেটা বেশ কয়েক বছর আমাদের বয়ে নিয়ে যেতে হবে। তবুও আমরা আশা করছি পরিস্থিতি পাল্টে যাক, সমস্যার দ্রুত সমাধান আসুক। আজকে সন্দ্বীপ ভ্রমণের এগারোতম পর্ব শেয়ার করবো। আগের পর্বে পুকুরের কথা দিয়ে শেষ করেছিলাম।

পুকুরের চমৎকার কিছু দৃশ্য শেয়ার করবো সেটাও আগের পর্বে আগাম বলেছিলাম। আজকের দৃশ্যগুলো আশা করছি আপনাদের সাথে দারুণ লাগবে। বৃষ্টির পর মুহুর্তে প্রকৃতির মাঝে দারুণ একটা সতেজতা স্পষ্ট হয়ে উঠে, প্রকৃতির চারপাশের দৃশ্যগুলো খুবই দারুণ লাগে দেখতে। বিশেষ করে চেনা পরিবেশটাও অনেকটা অচেনা হয়ে উঠে। সত্যি সেটা আমি বেশ দারুণভাবে উপভোগ করার সুযোগ পেয়েছিলাম। এই পুকুরগুলো কিভাবে তৈরী হয়েছে সেটাও একটা আইডিয়া কিন্তু শুরুর দিকে দিয়েছিলাম।

IMG_20251003_094023.jpg

IMG_20251003_094033.jpg

বেশ বড় বড় অনেকগুলো পুকুর ছিলো সেখানে, যেহেতু বিষয়বস্তু একই ধরণের সেহেতু কয়েকটি দৃশ্য ক্যাপচার করেছিলাম আমি। আকাশের কালো মেঘ দূরে হারিয়ে গিয়েছিলো, তার পরিবর্তে সবুজ মেঘের উপস্থিতি বেড়ে গিয়েছিলো। সবুজের সাথে প্রকৃতির যে গভীর সংযোগ সেটা সত্যি বেশ দারুণভাবে স্পষ্ট হয়েছিলো সেদিন। ভালো লাগার বিষয় ছিলো পুকুরের চারপাশটা, বড় বড় গাছের কারণে সেটা আরো সুন্দর হয়ে উঠেছিলো।

IMG_20251003_094127.jpg

হ্যা, এটা ঠিক যে গ্রামীন প্রকৃতিতে থাকা পুকুরগুলো শহরের মতো বাঁধাই করা থাকে না। বরং সেখানে পুকুরের চারপাশে থাকে সারিবদ্ধ গাছ, যা দূর হতে দেখতে আরো বেশী সুন্দর লাগে। উপরে পরিচ্ছন্ন আকাশ, নীচে পুকুরের নীরব জলরাশি, আর সবুজের সাথে সুন্দর সতেজতা, অন্য রকম একটা অনুভূতি তৈরী হয়েছিলো সেদিন আমার। ভালোলাগার বিষয়গুলো সত্যি এমনই হওয়া উচিত।

IMG_20251003_094038.jpg

তারিখঃ অক্টোবর ০৩, ২০২৫ইং।
লোকেশনঃ সন্দ্বীপ, চট্টগ্রাম।
ক্যামেরাঃ রেডমি-১৩, স্মার্টফোন।

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png

Sort:  

High-Yield Curation by @steem-seven

Your content has been supported!


Maximize your passive income!
Delegate your SP to us and earn up to 0.45 STEEM / 1000 SP.

Click here to see our Tiered Reward System

Vote Proposal 100Vote Witness @seven.witMeet Speak on Steem

We are the hope!

S7VEN Banner

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.32
JST 0.070
BTC 71886.09
ETH 2207.50
USDT 1.00
SBD 0.49