সন্দ্বীপ ভ্রমণ- পর্ব ০৩
হ্যালো বন্ধুরা,
কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি এবং সুস্থ আছি। হৃদয়ের চঞ্চলতা নিয়ে চারপাশের পরিবেশ দারুণভাবে উপভোগ করার চেষ্টা করছি। আসলে আজকে আমাদের ত্রয়োদশ জাতীয় নির্বাচন, একটা দারুণ উৎকণ্ঠা এবং উত্তেজনাময় অনুভুতি নিয়ে সব কিছু বুঝার চেষ্টা করছি। কারণ আজকে শুধু একটা নির্বাচন নয় বরং অনেকই নতুনভাবে তৈরী করার পথ সৃষ্টি হবে।
যাইহোক, সময় ও পরিবেশ সব কিছু বদলে দেয়, আর বিশেষ করে আমাদের মানসিকতা এই ক্ষেত্রে একটু বেশী প্রভাবিত হয়। তবে প্রকৃতির মাঝে থাকলে কিংবা সতেজ কিছুর সাথে সময় উপভোগ করতে পারলে নিঃসন্দেহে সেটা অনেক বেশী স্মৃতিময় হয়ে উঠে। সন্দ্বীপ যাওয়ার পর সেটা আমার কাছে ঠিক তেমনই কিছু মনে হয়েছিলো। বিশেষ করে দ্বিতীয় দিন যখন চারপাশের সৌন্দর্য ও প্রকৃতি দেখার জন্য বের হয়েছিলাম, তখন সত্যি ভীষণভাবে মুগ্ধ হয়েছিলাম।
এমনিতে নিজের গ্রামের প্রতি আমাদের একটা অন্যরকম টান থাকে, শেকড়ের একটা গন্ধ থাকে, আর সেটা যদি দীর্ঘ সময় পর হয় তাহলে তার প্রতি আকর্ষণটা ভীষণভাবে বেড়ে যায়। সুতরাং বুঝতেই পারছেন আমার ক্ষেত্রে কেমনটা হয়েছিলো। প্রথম দিন বের হওয়ার সুযোগ পাইনি প্রচুর বৃষ্টিপাতের কারণে কিন্তু দ্বিতীয় আকাশ দারুণ পরিস্কার ও রোদ্র উজ্জ্বল ছিলো, তাই সকালে নাস্তা খেয়েই চারপাশের প্রকৃতির দৃশ্যগুলো উপভোগ করার জন্য বের হয়ে গিয়েছিলাম।
গ্রামীণ প্রকৃতি এমনিতে সবুজ ও সতেজ হয়ে থাকে, কিন্তু বৃষ্টিপাতের পর সেটা আরো বেশী সতেজময় হয়ে উঠে। রোদ্র উজ্জ্বল প্রকৃতির মাঝে চারপাশের দৃশ্যগুলো আমার কাছে অনেক বেশী সতেজ মনে হয়েছিলো। সতেজ প্রকৃতির মাঝে নীরব ও শান্ত সড়কের পাশ দিয়ে হাঁটার সময় দারুণ চঞ্চলতা জাগ্রত হয়েছিলো আমার হৃদয়ে।
সবুজ ও সতেজ দৃশ্যগুলোকে খুব আপন মনে হয়েছে, হাঁটার ক্লান্তি যেন আনন্দে রূপান্তির হয়ে গিয়েছিলো। আমি, আমার মেয়ে এবং আপনাদের ভাবি, বেশ মুগ্ধতা নিয়ে চারপাশের দৃশ্যগুলো দেখার চেষ্টা করেছি। হঠাৎ খেয়াল করে দেখছি আপনাদের ভাবিও ফটোগ্রাফি করার চেষ্টা করছে। আসলে সুন্দর প্রকৃতি ও দৃশ্য দেখে লোভ সামলাতে পারে নাই হা হা হা। না না সেও মোটামুটি একজন ফটোগ্রাফার।
তারিখঃ অক্টোবর ০৩, ২০২৫ইং।
লোকেশনঃ সন্দ্বীপ, চট্টগ্রাম।
ক্যামেরাঃ রেডমি-১৩, স্মার্টফোন।
ধন্যবাদ সবাইকে।
@hafizullah
আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

|| আমার বাংলা ব্লগ-শুরু করো বাংলা দিয়ে ||




>>>>>|| এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

Support @heroism Initiative by Delegating your Steem Power
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
Support @Bangla.Witness by Casting your witness vote
Support @Bangla.Witness by Casting your witness vote
VOTE @bangla.witness as witness

OR
Sort: Trending
Loading...









