সুন্দর একটি সকাল
আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভাল আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে সকালে বাইক নিয়ে বের হয়েছিলাম দুই বন্ধু। তাই ভাবলাম আপনাদের কাছে গল্পটা শেয়ার করলে মন্দ হয় না। তাই সকালে বাইকে উপর থেকে সুন্দর কিছু ফটোগ্রাফি এবং আমার অনুভূতিগুলো আপনাদের সাথে ছোট্ট পরিসরে শেয়ার করছি। আশা করি আপনাদের সবার কাছে খুবই ভালো লাগবে। তাহলে বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আমার আজকের গল্প।
অনেকদিন পর ভোরের আলোয় ঘুম ভেঙে উঠেছিলাম মনে হচ্ছিল আজকের দিনটা একটু অন্যরকম হবে তাই আর দেরি না করে দুই বন্ধু বের হয়ে পড়লাম বাইক নিয়ে চারপাশ তখনও পুরোপুরি জেগে ওঠেনি রাস্তা ফাঁকা বাতাসে ছিল একদম সতেজ একটা ছোঁয়া মনে হচ্ছিল যেন প্রকৃতি নিজে হাতে আমাদের জন্য এই সময়টা সাজিয়ে রেখেছে বাইক চালাতে চালাতে আমরা ছোট ছোট রাস্তায় দুই পাশে সবুজ গাছপালা কোথাও কলা গাছ কোথাও উঁচু সুপারি গাছ আবার কোথাও ঘন জঙ্গলের মতো পরিবেশ মাঝে মাঝে পাখির ডাক শোনা যাচ্ছিল আর সেই শব্দগুলো পুরো পরিবেশটাকে আরও জীবন্ত করে তুলছিল সূর্যের আলো ধীরে ধীরে গাছের ফাঁক দিয়ে এসে রাস্তায় পড়ছিল সেই আলো আর ছায়ার খেলা দেখতে দেখতে মনে হচ্ছিল যেন কোনো ছবির ভেতর দিয়ে আমরা চলছি। আমাদের বাইকের মৃদু শব্দ মাঝে মাঝে থেমে চারপাশটা একটু দেখে নিচ্ছিলাম গভীর শ্বাস নিয়ে সেই সতেজ বাতাসটা বুক ভরে নিচ্ছিলাম মনে হচ্ছিল জীবনের ছোট ছোট এই মুহূর্তগুলোই আসল সুখ।
বন্ধু সাথে এমন সময় কাটানো সত্যিই অন্যরকম আনন্দ দেয় কোনো পরিকল্পনা নেই কোনো তাড়া নেই শুধু চলার মধ্যে আনন্দ খুঁজে নেওয়া আর নিজেদের মতো করে কিছু সময় কাটানো এই ছোট ছোট ভ্রমণগুলোই মনে থেকে যায় অনেকদিন আজকের এই সকালটা আমাদের জন্য ছিল একদম বিশেষ এক টুকরো প্রশান্তি আর আনন্দে ভরা সময় যা হয়তো আবার কবে হবে জানি না কিন্তু এই স্মৃতিটা মনে থাকবে অনেকদিন এমন সকাল আর এমন পথচলা সত্যিই জীবনের সবচেয়ে সুন্দর অনুভূতিগুলোর একটি। এটাই ছিল আমার আজকের গল্প আশা করি আপনাদের সবার কাছে খুবই ভালো লেগেছে। তাহলে আজ এখানেই বিদায় নিচ্ছি পরবর্তীতে দেখা হবে অন্য কোন গল্পে। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনাই রইল আল্লাহ হাফেজ।
VOTE @bangla.witness as witness
OR
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |









