পদ্মা নদীর চরে এক মনকাড়া খামারবাড়ি শেষ পর্ব
আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আশা করি ভাল আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজ আমি চলে এসেছি এই গল্পের শেষ পর্ব নিয়ে। পরবর্তীতে হাজির হব আমি আপনাদের মাঝে নতুন কোন গল্প নিয়ে পর্ব আকারে। আশা করি আমার এই প্রথম থেকে শেষ পর্ব পর্যন্ত প্রতিটা পর্ব এই আপনাদের সবার কাছে খুবই ভালো লেগেছে। তাহলে কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আমার আজকের পর্বের গল্প।
পদ্মার চরের এই মাঠ মাছ আর মানুষের গল্প তাই শুধু একটি ভ্রমণ কাহিনি নয়। এটা আমাদের দেশের সম্ভাবনার গল্প। যদি আমরা চরের মানুষদের পাশে দাঁড়াই তাদের পরিশ্রমকে সম্মান করি তাহলে এই চরগুলো একদিন দেশের অন্যতম খাদ্যভাণ্ডারে পরিণত হতে পারে।এই দীর্ঘ হাঁটা এই দেখা এই শোনা সব মিলিয়ে আমার কাছে এক গভীর অভিজ্ঞতা হয়ে থাকবে। পদ্মার চরের সবুজ জীবন আমাকে শিখিয়েছে অল্পতে সুখ খুঁজে নিতে প্রকৃতির কাছাকাছি থাকতে আর পরিশ্রমকে ভালোবাসতে।
এই লেখার শেষে এসে শুধু এটুকুই বলতে ইচ্ছে করে চর শুধু নদীর মাঝের একটা ভূমি নয় চর হলো মানুষের স্বপ্ন সংগ্রাম আর সম্ভাবনার নাম। এটাই ছিল আমার আজকের পর্বের গল্প। আশা করি এই গল্পের প্রতিটা পর্বই আপনাদের সবার কাছে খুবই ভালো লেগেছে। প্রথম থেকে ২৯ নম্বর পর্ব পর্যন্ত আমি শেয়ার করেছি আপনাদের মাঝে। কোন পর্বতে আমার যদি কোন ভুল ত্রুটি হয় তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আশা করি আমার এই পর্বগুলো আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। আমি আপনাদের তুলে ধরার চেষ্টা করেছি গ্রামের প্রাকৃতিক সব সুন্দর দৃশ্য এবং পদ্মার অঞ্চলে মানুষের জীবন যাপনের বৈচিত্র। তাহলে আজ এখানেই বিদায় নিচ্ছি পরবর্তীতে দেখা হবে অন্য কোন গল্পে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনাই রইল আল্লাহ হাফেজ।
VOTE @bangla.witness as witness
OR
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |







