পদ্মা নদীর চরে এক মনকাড়া খামারবাড়ি পর্ব-১৬
আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের সবার দোয়ার ভালো আছি। আপনারা জানেন আমি আপনাদের মাঝে পদ্মা নদীর চরে এক মনকাড়া খামারবাড়ি নামে একটি পর্ব আকারে উপস্থাপন করছি আজ তার ১৬ নাম্বার পর্ব নিয়ে হাজির হয়েছি। আশা করি গল্পটি আপনাদের কাছে ভালো লাগছে। তাহলে কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আমার আজকের পর্বের গল্প।
এই দৃশ্যের সামনে দাঁড়িয়ে মনে হচ্ছিল আমরা শহরে বসে কত ছোট ছোট বিষয়ে অশান্ত হই। অথচ এখানে মানুষের জীবনে এত অনিশ্চয়তা থাকার পরও তারা কতটা শান্ত থাকতে পারে। চরের এই সবুজ জীবন আমাকে নতুন করে ভাবতে শিখিয়েছে উন্নয়ন মানেই বড় বড় দালান নয় উন্নয়ন মানে শুধু শহর নয়। প্রকৃত উন্নয়ন তখনই হয় যখন গ্রামের মানুষ চরের মানুষও স্বচ্ছল হয় সম্মানের সাথে বাঁচতে পারে। পদ্মার চরের এই মাঠ মাছ আর মানুষের গল্প তাই শুধু একটি ভ্রমণ কাহিনি নয়। এটা আমাদের দেশের সম্ভাবনার গল্প। যদি আমরা চরের মানুষদের পাশে দাঁড়াই তাদের পরিশ্রমকে সম্মান করি তাহলে এই চরগুলো একদিন দেশের অন্যতম খাদ্যভাণ্ডারে পরিণত হতে পারে।
এই দীর্ঘ হাঁটা এই দেখা এই শোনা সব মিলিয়ে আমার কাছে এক গভীর অভিজ্ঞতা হয়ে থাকবে। পদ্মার চরের সবুজ জীবন আমাকে শিখিয়েছে অল্পতে সুখ খুঁজে নিতে প্রকৃতির কাছাকাছি থাকতে আর পরিশ্রমকে ভালোবাসতে। এই লেখার শেষে এসে শুধু এটুকুই বলতে ইচ্ছে করে চর শুধু নদীর মাঝের একটা ভূমি নয় চর হলো মানুষের স্বপ্ন সংগ্রাম আর সম্ভাবনার নাম। এটাই ছিল আমার আজকের পর্বের গল্প আশা করি ভালো লাগছে।তাহলে আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই রইলো আল্লাহ হাফেজ।
VOTE @bangla.witness as witness
OR
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |









