ভ্রমণ :- ঘুরতে যাওয়ার মুহূর্ত।

in আমার বাংলা ব্লগ8 days ago

হ্যালো বন্ধুরা,

সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভাল আছি।আজকে আমি আপনাদের মাঝে একটি ভ্রমণ কাহিনী শেয়ার করবো। আসলে ঘুরতে যেতে কমবেশি আমরা সবাই পছন্দ করি। আর আমি মনে করি মাঝেমধ্যে ঘুরতে গেলে মন ফ্রেশ থাকে। সেই জন্য আমি চেষ্টা করি কাজের ফাঁকে মাঝেমধ্যে ঘুরতে যাওয়ার। তেমনি আজকেও আপনাদের সাথে ঘুরতে যাওয়ার কিছুটা মুহূর্ত শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে।

IMG_20250927_175628.jpg

আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব আরো অনেকদিন আগে পরিবার নিয়ে ঘুরতে যাওয়ার মুহূর্ত। আমি মাঝেমধ্যে চেষ্টা করি পরিবারকে নিয়ে ঘুরতে যেতে। কারণ পরিবারকে নিয়ে কোথাও ঘুরতে গেলে বেশ ভালো লাগে। একদিন আমি দুপুরের পর যখন খাওয়া দাওয়া করে বসলাম তখন আমার ওয়াইফ বলতে লাগলো ঘুরতে যাবে। আর ওই সময় আমিও ফ্রি ছিলাম বিদায় আমার ওয়াইফ এবং মেয়েকে নিয়ে ঘুরতে যাব টাইম ঠিক করলাম। আর ওই সময় কিন্তু বর্ষাকাল ছিল। তাই চিন্তা করলাম প্রাকৃতিক সৌন্দর্য এবং নদীর সৌন্দর্য দেখতে যাব। এই কারণে আমি আমাদের বাড়িতে তো অনেক দূরে একটি গ্রামের জায়গাতে গেলাম ঘুরার জন্য।

IMG_20250927_175912.jpg

যদিও ওই জায়গাতে বর্ষা এবং নদীর পানির কারণে জমি গুলোর মধ্যে পানি এবং কাদামাটি ছিল। অন্যদিকে উপরে জমিগুলোর মধ্যে ধান চাষ করা আসে। আর এইসব দেখার জন্য আমরা ঐখানে গেলাম। তবে ওইখানে গিয়ে সত্যিকারের সৌন্দর্য উপভোগ করতে পারলাম। কারণ ওই দিকের রাস্তাগুলো এখনো পাকা হয় নাই কাঁচা রাস্তা। এবং রাস্তার পাশে জমিগুলোর মধ্যে কাদামাটি দেখে বেশ ভালো লাগলো। যদিও ওই সময় নদীতে জোয়ারের পানি ছিল না বিধায় কাদামাটি ছিল এই কারণে নদীর দিকে তেমন যেতে পারি নাই। আর এই জায়গাতে ফসলের জমিতে ধান চাষ করা হয়েছে। আর ধান গুলো সবুজ শ্যামলা দেখে আমার কাছে অনেক ভালো লাগলো।

IMG_20250927_175709.jpg

এরপর আমার ওয়াইফ এবং মেয়ে যখন একসাথে ছিল তখন তাদের কাছে খুব ভালো লাগলো। আমার ওয়াইফ তো বারবার বলতে লাগলো প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ। কারণ বিকেল বেলা এবং সন্ধ্যার আগে তখন কিন্তু সবকিছু একটু মেঘলা দেখা যায়। আর প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু চমৎকার লাগে এ সময়। তবে এর পাশে কিন্তু বড় একটি মাল্টা বাগান ছিল। আগে মালটা বাগানে অনেক মানুষ আসতো ঘুরার জন্য। যদিও এখন নদী ভাঙ্গার কারণে মালটা বাগান নষ্ট হয়ে গেল। তারপরও কিন্তু এই জায়গায় কিন্তু এখনো পর্যটক জায়গার মতো। কারণ দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসে।

IMG_20250927_175630.jpg

আর এইখানে কিন্তু বেশি ভালো লাগে গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা যায়। কারণ গ্রামের সৌন্দর্য সবাই কিন্তু উপভোগ করতে চাই। আর ঐদিন কিন্তু আমি আমার ওয়াইফ এবং মেয়েকে নিয়ে সন্ধ্যার আগ পর্যন্ত ওইখানে ছিলাম। তবে এসব জায়গাতে আবার সন্ধ্যার পরে শিয়াল দেখা যায় অনেক। কারণ শিয়াল গুলো দেখলে অনেকে ভয় পায়। সত্যি বলতে ঐদিন ঘুরাঘুরি করা অনেক ভালো লাগলো। আর পরিবারের লোক যখন পাশে থাকে তখন ঘুরাঘুরি করতে এমনিতে ভালো লাগে। আর আমি আমার মেয়ে এবং ওয়াইফকে নিয়ে সেদিন ভালোই সময় কাটিয়েছিলাম। তাই আজকে এই সন্ধ্যার সময় আপনাদের মাঝে আমি শেয়ার করলাম। আশা করি আবার পোস্ট দেখে আপনাদের অনেক ভালো লাগবে।

IMG_20250927_175638.jpg

IMG_20250927_175624.jpg

IMG_20250927_175621.jpg

IMG_20250927_175133.jpg

IMG_20250927_175130.jpg

device : Huawei

লোকেশন

আমার পরিচয়

IMG_20221006_094439.jpg

আমার নাম মোঃ জামাল উদ্দিন। আর আমার ইউজার নাম @jamal7। আমি বাংলাদেশে বসবাস করি। প্রথমত বাঙালি হিসেবে আমি নিজেকে অনেক গর্বিত মনে করি। কারণ বাংলা ভাষা আমাদের মাতৃভাষা। তার সাথে ফটোগ্রাফি করা আমার অনেক শখ। আমি যে কোন কিছুর সুন্দরভাবে ফটোগ্রাফি করার চেষ্টা করি। তার সাথে ভ্রমণ করতেও ভীষণ ভালো লাগে। বিশেষ করে নতুন নতুন জায়গা ভ্রমণ করতে ভীষণ ভালো লাগে। তার সাথে লেখালেখি করতে ও ভীষণ ভালো লাগে। যে কোন বিষয় নিয়ে কিংবা যে কোন গল্প লিখতে আমার কাছে অনেক ভালো লাগে। আর সব সময় নতুন কিছু করার চেষ্টা। নতুন ধরনের কিছু দেখলে করার চেষ্টা করি।
35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjde9gvbjDSDFUe2t87sHycAo9yh4cXNBQ2uKuZLC2jPzA8Qx5HRSqkJDxCm2F1P...XMCuWWrUK8WEzc1spvbtGymKcxp9cSaiY7YD7nmGv2yy3TJjQK1R5Bx6mMsJqHLdPZ4gBXB1M3ZGWR3ESWZxh8hd9tvb68pfdL8xHrioiqDnHuRUqd8FYt5aog.png

ধন্যবাদ সবাইকে

Screenshot_20241121_144146.jpg