ভ্রমণ:- ঘুরতে যাওয়ার মুহূর্ত।
হ্যালো বন্ধুরা,
সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভাল আছি।আজকে আমি আপনাদের মাঝে একটি ভ্রমণ কাহিনী শেয়ার করবো। আসলে ঘুরতে যেতে কমবেশি আমরা সবাই পছন্দ করি। আর আমি মনে করি মাঝেমধ্যে ঘুরতে গেলে মন ফ্রেশ থাকে। সেই জন্য আমি চেষ্টা করি কাজের ফাঁকে মাঝেমধ্যে ঘুরতে যাওয়ার। তেমনি আজকেও আপনাদের সাথে ঘুরতে যাওয়ার কিছুটা মুহূর্ত শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে।
আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব কিছুদিন আগে বাড়ির ভাতিজাদের সাথে ঘুরতে যাওয়ার মুহূর্ত। আসলে মাঝেমধ্যেই চেষ্টা করে কোথাও ঘুরতে যেতে। আর সময় পেলে মাঝেমধ্যে ঘুরার জন্য বাইর হয়। কিছুদিন আগে দিনটি ছিল শুক্রবার। আর ঐদিন বাতিজা গুলো বাড়িতে আসলেন। যদিও তারা পড়ালেখা করে বাইরে থাকে মাঝেমধ্যে বাড়িতে আসে। আর বাড়িতে আসলে আমার সাথে এদিক ওদিক ঘুরতে যাই। আর কিছুদিন আগে তারা বাড়িতে আসলেন । এবং আমাকে ডাকলেন বলতে লাগলো কোথাও ঘুরতে যাবে। তখন আমরা দুপুরের নামাজের আগে একটু ঘুরতে বাইর হলাম।
যদিও ওই সময় সকাল ১০ টা থেকে সাড়ে দশটা হবে। তখন আমরা সবাই একসাথে কথা বলতে বলতে আমাদের এদিকে গ্রামের রাস্তার দিকে যেতে লাগলাম। আর গ্রামের এঁকেবেঁকে রাস্তাগুলোর দিকে ঘুরত কিন্তু ভালো লাগে। যদিও এখন গ্রাম অঞ্চলে জমিগুলো একদম খালি আর এ সময় কিন্তু দেখতে কিন্তু বেশ ভালো লাগে। এরপর আমরা যখন একটু সামনের দিকে গেলাম তখন কয়েকটি ফটোগ্রাফি করে নিলাম। আর তখন কিন্তু ভাতিজা গুলো গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে লাগলো। আর হঠাৎ করে তারা বাড়িতে আসলো বিধায় তাদের কাছে গ্রামের এই সৌন্দর্য ভালো লাগলো।
যদিও তারা পড়ালেখা এর কারণে বাইরে আছে তবে প্রতি মাসেই বাড়িতে আসে। আর আমরা কিন্তু ঐদিন অনেকক্ষণ পর্যন্ত ঘুরাঘুরি করলাম। মূলত ভাতিজা গুলোর সাথে ছিল বিদায় আমরা জুমার নামাজের আগ পর্যন্ত ঘুরাঘুরি করেছিলাম। যদিও আমরা বাইরে যাই নাই এলাকার মধ্যে ঘোরাঘুরি করলাম। সত্যি বলতে ঘোরাঘুরি করতে অনেক ভালো লাগলো। আর মাঝেমধ্যে এরকম কোথাও ঘুরতে গেলে মন ভালো হয়ে যায়। এবং শহরে তুলনায় গ্রামের সৌন্দর্য কিন্তু সব সময় চমৎকার থাকে। কারণ গ্রামের সৌন্দর্য সব সময় মানুষকে আকৃষ্ট করে। আর এখন কিন্তু গ্রামের জমি গুলোর মধ্যে বিভিন্ন ধরনের ফসল করেছেন ডাল এবং অন্যান্য জিনিসগুলো।
তবে বিকেল বেলা কিন্তু এলাকা তো অনেক মানুষ আসে ঘোরার জন্য। কারণ ঘুরতে কিন্তু বিকেল বেলা সকালবেলা অনেক ভালো লাগে। আর গ্রামের সৌন্দর্য কিন্তু সব সময় তো চমৎকার থাকে। আর ঐদিন কিন্তু ভাতিজাদের নিয়ে যখন ঘুরাঘুরি করেছে বেশ ভালো লাগলো।তাই চিন্তা করলাম সুন্দর মুহূর্তটা আপনাদের মাঝে শেয়ার করি। তাই আজকে এই পোস্ট আমি আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করি আমার ঘুরাঘুরি পোস্ট আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে।
device : Huawei
আমার পরিচয়
আমার নাম মোঃ জামাল উদ্দিন। আর আমার ইউজার নাম @jamal7। আমি বাংলাদেশে বসবাস করি। প্রথমত বাঙালি হিসেবে আমি নিজেকে অনেক গর্বিত মনে করি। কারণ বাংলা ভাষা আমাদের মাতৃভাষা। তার সাথে ফটোগ্রাফি করা আমার অনেক শখ। আমি যে কোন কিছুর সুন্দরভাবে ফটোগ্রাফি করার চেষ্টা করি। তার সাথে ভ্রমণ করতেও ভীষণ ভালো লাগে। বিশেষ করে নতুন নতুন জায়গা ভ্রমণ করতে ভীষণ ভালো লাগে। তার সাথে লেখালেখি করতে ও ভীষণ ভালো লাগে। যে কোন বিষয় নিয়ে কিংবা যে কোন গল্প লিখতে আমার কাছে অনেক ভালো লাগে। আর সব সময় নতুন কিছু করার চেষ্টা। নতুন ধরনের কিছু দেখলে করার চেষ্টা করি।












https://x.com/i/status/2024397315067564288