ভিডিওগ্রাফি পোস্ট || বোট থেকে ধারণকৃত কাপ্তাই লেকের মনোমুগ্ধকর দৃশ্যের ভিডিওগ্রাফি

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম,

আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা ,আপনারা সবাই কেমন আছেন ? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে খুব ভালো আছি।



প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে আরো একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি। আমি চেষ্টা করে যাচ্ছি প্রতিনিয়ত নিত্য নতুন পোস্ট আপনাদের সাথে শেয়ার করতে। সেই প্রেক্ষাপটে আজকে আবারও ভিডিওগ্রাফি পোস্ট শেয়ার করতে যাচ্ছি। অনেকের ভিডিওগ্রাফি পোস্ট দেখে আমি ভীষণ অনুপ্রাণিত হই প্রতিনিয়ত। আমরা বিভিন্ন জায়গায় ঘুরতে যাই বা কোনো সুন্দর কিছু চোখে পড়লে ফটোগ্রাফি করি সচরাচর। তবে অনেক সময় ফটোগ্রাফির মাধ্যমে সবকিছু তুলে ধরা সম্ভব হয় না। তাই মাঝেমধ্যে ভিডিওগ্রাফি করার প্রয়োজন হয়।



IMG-20250214-WA0000.jpg



আমরা বোটে চড়ে যখন কাপ্তাই লেকে ঘুরাঘুরি করছিলাম, তখন আমি এই ভিডিওগ্রাফিটা ক্যাপচার করেছিলাম। আমরা পলওয়েল পার্কে ঘুরাঘুরি করে,তখন শুভলং ঝর্ণার দিকে যাওয়া শুরু করেছিলাম। পলওয়েল পার্ক থেকে বোটে চড়ে, একটু সামনে যেতেই লক্ষ্য করলাম পাহাড়ের উপর পাহাড়িদের বেশ কিছু বাড়িঘর। তাছাড়া বাড়িঘরের আশেপাশে প্রচুর গাছগাছালি রয়েছে। এই দৃশ্যটা দেখে আমার খুব ভালো লেগেছিল বলে,সাথে সাথে ফটোগ্রাফিটা ক্যাপচার করে নিয়েছিলাম। যাইহোক কাপ্তাই লেকটা আসলেই খুব সুন্দর। তাছাড়া লেকের পানি কিছুটা লাল রঙের। যেহেতু সেখানে রাঙামাটি। আমি বোটে চড়ে কাপ্তাই লেকের চারপাশের দৃশ্য গুলো দারুণভাবে ক্যামেরা বন্দী করার চেষ্টা করেছিলাম। এমন জায়গায় একবার গেলে বারবার যেতে ইচ্ছে করে। আপনারা যারা এখনো রাঙামাটি ঘুরতে যাননি, তারা অবশ্যই সেখানে ঘুরতে যেতে পারেন। আশা করি প্রকৃতির অপরূপ সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে যাবেন। আমারও ইচ্ছে আছে পরিবার নিয়ে রাঙামাটি ট্যুরে যাওয়ার। কারণ এর আগে বন্ধুদের সাথে সেখানে গিয়েছিলাম।


IMG-20250214-WA0001.jpg


ভিডিওগ্রাফির পাশাপাশি কিছু ফটোগ্রাফিও করে নিয়েছিলাম আপনাদের সাথে শেয়ার করতে। কারণ আপনাদের সাথে যেকোনো কিছু শেয়ার করতে পারলে ভালো লাগা দ্বিগুণ হয়ে যায়। ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি করতে আমার সবসময়ই ভীষণ ভালো লাগে। কারণ সুন্দর সুন্দর মুহূর্ত ক্যামেরাবন্দী করা আমার এক ধরনের শখ বলা যায়। সবমিলিয়ে সেই মুহূর্তের অনুভূতিটা ভাষায় প্রকাশ করা যাবে না। বোটের প্রচুর সাউন্ড ছিলো বলে, আমি ব্যাকগ্রাউন্ডের অরিজিনাল সাউন্ড দূর করে মিউজিক অ্যাড করে দিয়েছি। নয়তো আপনারা হয়তোবা বিরক্ত বোধ করতেন বোটের শব্দের কারণে। যাইহোক ভিডিওগ্রাফিটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে।


IMG-20250214-WA0002.jpg



👇ভিডিওগ্রাফির লিংক👇


ভিডিওগ্রাফিটা ইনশট অ্যাপ দিয়ে এডিট করা হয়েছে


2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvZA8GzS2DQRCenaYmQc8PKmKoqUpUeK1EYkXvpDQ1G4vq9r2thnL24nVMe9HEoTA18P3XxZmEBqKV5Qa.png

পোস্টের বিবরণ

ক্যাটাগরিভিডিওগ্রাফি
ভিডিওগ্রাফার@mohinahmed
ডিভাইসSamsung Galaxy Note 20 Ultra 5g
তারিখ১৪.১.২০২৫
লোকেশনw3w

বন্ধুরা আজকে এই পর্যন্তই। আপনাদের কাছে পোস্টটি কেমন লাগলো, তা কমেন্টে জানাতে ভুলবেন না। আবারো ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো পোস্টে। সেই পর্যন্ত ভালো থাকবেন,সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।

পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

9vWp6aU4y8kwSZ9Gw15LFL3aMdhmgmBBFMpDJregpdP328CzpX9QvbjSPXbrW8KqUMMwTrRCn3xcSQ6EA6R67TcD5gLnqAWu8W41xe41azymkyM19LEXr548bkstuK4YE8RXJKQJWbxQ1hVAD.gif

আমার পরিচয়

IMG-20240212-WA0036.jpg

🥀🌹আমি মহিন আহমেদ। আমি ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ জেলায় বসবাস করি এবং আমি বিবাহিত। আমি এইচএসসি/ইন্টারমিডিয়েট পাশ করার পর, অনার্সে অধ্যয়নরত অবস্থায় দক্ষিণ কোরিয়াতে চলে গিয়েছিলাম। তারপর অনার্স কমপ্লিট করার সুযোগ হয়নি। আমি দক্ষিণ কোরিয়াতে দীর্ঘদিন ছিলাম এবং বর্তমানে বাংলাদেশে রেন্ট-এ- কার ব্যবসায় নিয়োজিত আছি। আমি ভ্রমণ করতে এবং গান গাইতে খুব পছন্দ করি। তাছাড়া ফটোগ্রাফি এবং আর্ট করতেও ভীষণ পছন্দ করি। আমি স্টিমিটকে খুব ভালোবাসি এবং লাইফটাইম স্টিমিটে কাজ করতে চাই। সর্বোপরি আমি সবসময় আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আন্তরিকতার সহিত কাজ করতে ইচ্ছুক।🥀🌹

5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr67352Jpu6E5J43D5L7yhn5d5CrcpnTvTLcF5db3ftZK7V9GzsAkLjb3PriF27x53soS8yKq9EnT1Gez2W6L2XUZu7jXnMduxdzGd4QzpYoozSDTPz3jUEkZ8x9rPrFry12vk2pkpsukTxq2kgJhF2zDYwrV.png

cyxkEVqiiLy2ofdgrJNxeZC3WCHPBwR7MjUDzY4kBNr81RRg3nBstm6z4qmufGsvFT24rqXwtpQD564XVCvACqesd3KULjLw7vQPhCNBNpraDPBk9z8jqn3ncuykugzMhQ2.png

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PxWHDWW9CETD5B5Jw9Q6ERAnD25KhyHKAX53jBLJKQRtPJf1WFG3aJd6PXbp2rpTXdWPxnRnq65CqtM8PawHiD5knScnfCbWvcVRuFVv1rtwzsXe59AixEGDGYZT2EWzPMzrWjWrbujcJd79Q1Sjs2X.gif

puss_mini_banner2.png

PUSS COIN: BUY/SELL

Sort:  
 last year 

ডেইলি টাস্ক প্রুফ:

GridArt_20250214_115958122.jpg

 last year 
 last year 

আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে বোট থেকে ধারণকৃত কাপ্তাই লেকের মনোমুগ্ধকর দৃশ্যের ভিডিওগ্রাফি শেয়ার করেছেন। আসলে এখন পর্যন্ত কোন দিন কাপ্তাই লেকের মধ্যে যাওয়ার সুযোগ হয়নি। আপনার ভিডিও ক্লিপ এর মাধ্যমে কাপ্তাই লেকের সৌন্দর্য দেখার সুযোগ হলো। ধন্যবাদ আপনাকে এতো সুন্দর একটি ভিডিও ক্লিপ আমাদের কে উপহার দেয়ার জন্য।

 last year 

সময় সুযোগ পেলে অবশ্যই যাবেন ভাই। ভিডিওগ্রাফিটা দেখে এতো সুন্দর মন্তব্য করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ।

 last year 

বোট থেকে ধারণকৃত কাপ্তাই লেকের মনোমুগ্ধকর দৃশ্যের ভিডিওগ্রাফি শেয়ার করেছেন। আপনার প্রতিটি ভিডিওগ্ৰাফি আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তাঁর কারণ আপনি অনেক সুন্দর করে ভিডিও করেন, এবং সেটা খুব সুন্দরভাবে ইডিট করে আমাদের মাঝে শেয়ার করেন।আর আপনি আপনার ভিডিওতে যে মিউজিক টি এড করেছেন সেটাও বেশ মানিয়েছে ভাই ধন্যবাদ আপনাকে।

 last year 

আপনাদের কাছে ভালো লাগলেই পোস্ট করার সার্থকতা ভাই। ভিডিওগ্রাফিটা দেখে এভাবে অনুপ্রাণিত করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ।

 last year 

কাপ্তাইলে কে ভোটিং করতে করতে আপনি বেশ চমৎকার ভিডিওগ্রাফি করেছেন। এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক ও ভালই ছিল। এগুলো যেহেতু ট্রাভেলিং এর ভিডিওগ্রাফি তাই আমার মনে হয় আপনি কিন্তু ভয়েস দিতে পারেন ব্যাকগ্রাউন্ডে। সেক্ষেত্রে ভিডিওটা আরো শুনতে ভালো লাগবে। এটা আমার একান্ত মতামত জানালাম। কিছু মনে করবেন না।

 last year 

বোটের শব্দের কারণে তো আমি নিজের কথাই শুনছিলাম না। আপনারা আবার কথা শুনবেন কিভাবে। যাইহোক ধন্যবাদ আপনাকে।

 last year 

ভাই আপনি রাঙ্গামাটি ভ্রমণ এগিয়ে অনেক সুন্দর ভিডিওগ্রাফি করেছেন দেখে মুগ্ধ হয়ে গেলাম। আর সাথে সাথে ফটোগ্রাফি গুলো ও দেখলাম। আগামীতে আমারও ইচ্ছা রয়েছে রাঙ্গামাটি ভ্রমণ করার। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ ভাই।

 last year 

আপনারা তো মনে হচ্ছে শুধু রাঙামাটি না,বরং সারা বাংলাদেশ ঘুরবেন হা হা হা। যাইহোক এতো চমৎকার মন্তব্য করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই।

 last year 

কাপ্তাই লেকে এখনো পর্যন্ত যাওয়া হয়নি। কাপ্তাই লেকের খুব সুন্দর একটা ভিডিওগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন আপনি। জায়গাগুলো সত্যিই খুব সুন্দর। আপনার ক্যাপচার করা ভিডিওগ্রাফি দেখে মুগ্ধ হয়ে গেলাম। পুরো এরিয়াটা ক্যাপচার করে আমাদের দেখিয়েছেন। ধন্যবাদ এত সুন্দর ভিডিওগ্রাফি শেয়ার করার জন্য।

 last year 

জায়গাগুলো আসলেই খুব সুন্দর। এমন জায়গায় গেলে সত্যিই মন ভালো হয়ে যায়। সুন্দর ও সাবলীল ভাষায় মন্তব্য করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ।

 last year 

বাহ ভাইয়া আপনি তো চমৎকার ভিডিওগ্রাফি করেছেন। আসলে এসব জায়গাতে ঘুরতে গেলে এমনিতে ভালো লাগে। আর ভিডিওগ্রাফি করলে তো আরো বেশি ভালো লাগে। আপনি কাপ্তাই লেকের মনমুগ্ধকর দৃশ্য ভিডিওগ্রাফি করে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। আর বিশেষ করে পানির রং একটু ভিন্ন কালারের কারণে দেখতে ভালো লাগলো ভিডিওগ্রাফিটি।

 last year 

এসব জায়গায় ঘুরতে গিয়ে ভিডিওগ্রাফি করতে আসলেই খুব ভালো লাগে। গুছিয়ে মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।