"বেশি প্রশ্ন করাটা দোষের"
নমস্কার
বেশি প্রশ্ন করাটা দোষের:
বন্ধুরা,প্রতিনিয়ত আমি ভিন্ন ভিন্ন পোষ্ট করতে পছন্দ করি।তেমনি আজ আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি সম্পূর্ণ ভিন্নধর্মী একটি পোস্ট নিয়ে।আজকের পোস্টটি শেয়ার করবো নতুন অনুভূতি নিয়ে।কারো কারো এক্ষেত্রে ভিন্ন মত থাকতে পারে।তবে আমি শুধুমাত্র আমার নিজস্ব অনুভূতি প্রকাশ করলাম।আশা করি ভালো লাগবে আপনাদের সকলের কাছে, তো কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক---
আমার লেখার বিষয় পড়েই বুঝে গিয়েছেন বন্ধুরা, আমি কি বিষয়ে বলতে চাইছি।বর্তমানে বেশি কথা বলতে গেলেই বেশ মুশকিল।অর্থাৎ বেশি জানার আগ্রহ মানেই বেশি কৌতূহল।আর বেশি কৌতূহল মানেই একটার পর একটা প্রশ্ন মাথায় ঘুরপাক খাওয়া।আর সেই প্রশ্নগুলো করা মানেই বেশি কথা বলা।আর সেটা করতে গিয়েই সমস্যায় পড়তে হয় বারেবারে মানুষের।
কারন মানুষ এখন কম কথা বলতে চাই অন্য মানুষদের সঙ্গে।কিছু জানলেও সেটা প্রকাশ করতে চাই না অন্যদের সঙ্গে নিজস্ব একটা অহংকার নিয়ে।তাছাড়া বর্তমানে মানুষ এখন ফোন নিয়ে এত বেশি ব্যস্ত হয়ে পড়েছে যে ফোনে সময় কাটাতেই ব্যস্ত থাকে।অন্যের কথার উত্তর দেওয়ার সময় না থাকলেও ঘন্টার পর ঘন্টা প্রেমিকের সঙ্গে কথা বলতে বেশ আগ্রহী।কিন্তু সহজ-সরল মানুষের কথার ঠিকমতো উত্তর দেওয়াটা রূচিশীল বোধ করে না।
হয়তো এমন সমস্যা আপনাদের সঙ্গেও হয়েছে, ধরুন কোথাও নতুন জায়গায় বেড়াতে গেলেন কিংবা কয়েকদিনের জন্য কাজ নিয়ে গেলেন।স্বাভাবিকভাবেই নতুন জায়গায় নতুন কিছু অনেক অজানা থাকে।এখন আপনি যদি কোনো মানুষের কাছে সেই নতুন জায়গা সম্পর্কে ,নতুন নিয়ম সম্পর্কে কোনো প্রশ্ন করেছেন জানার জন্য তো ফেঁসে গেলেন।একটি প্রশ্নের জায়গায় দুটি প্রশ্ন করলেই বিপত্তি কারন কোনো জবাব ঠিকভাবে আশা করা যায় না।
আমি বলছি না সবাই একইরকম।কিন্তু অধিকাংশ মানুষই এখন তেমনই হয়ে উঠেছে।হয়তো একশত মানুষের মধ্যে আটানব্বই জন মানুষ সেই দলে আমার দেখা মতে।দুই একজন শোনার বা বলার ধৈর্য্য রাখে।
বর্তমানে জানার আগ্রহ থাকলেও সেই আগ্রহ পুরোপুরি দমন করতে হবে।মনের মধ্যে বিদ্ধ সুইয়ের মতো চাপা দিতে হবে।তবুও মনের মধ্যে জড়ো হওয়া প্রশ্নগুলো উত্তর খোঁজার আশায় আকুপাকু করলেও তা দমিত করতে হবে চাপা আশ্বাস আর আর্তনাদের মধ্যে।।
| আশা করি আমার আজকের অনুভূতিগুলি আপনাদের সকলের কাছে ভালো লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো আপনাদের মাঝে, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন। |
|---|
পোষ্ট বিবরণ:
| শ্রেণী | জেনারেল রাইটিং |
|---|---|
| ডিভাইস | poco m2 |
| অভিবাদন্তে | @green015 |
| লোকেশন | বর্ধমান |
| আমার পরিচয় |
|---|



