"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড #৬৯৪[ তারিখ : ০২ - ০৭ - ২০২৫ ]
বিগত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @nipadas
অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ
লেখিকা: নিপা দাস। জাতীয়তা: ভারতীয়। বর্তমানে গৃহিণী। কলা বিভাগে স্নাতক পাস করেছেন। সেই সাথে করেছেন মেকআপের কোর্স। তাই তার দুটো পরিচয়, মেকআপ আর্টিস্ট এবং গৃহিণী। উনি একা থাকতে ভালোবাসেন আবার বন্ধু, বান্ধব আত্মীয়, স্বজনের সাথে গল্প করতেও খুব ভালোবাসেন। আবেগ প্রবন হওয়ার কারণে যেকোনো পরিবেশ উপভোগ করেন। অবসর সময়ে ইউটিউবে বিভিন্ন ধরনের রহস্যময় গল্প শুনতে পছন্দ করেন। তার জীবনের আরেকটা শখ বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া।
এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :
কাঁঠালের আটি দিয়ে ডিম কষা রেসিপি। by @nipadas( date 02.07.2025 )
কাঁঠালের মৌসুম এলেই বাড়িতে জমে ওঠে আটি। আর এই আটি যদি ডিমের সঙ্গে মিশে রান্না হয়, তাহলে স্বাদে আসে এক আলাদা ঘরোয়া জাদু!
"আমার বাংলা ব্লগ"-এর সদস্য নিপা দাস আজ শেয়ার করেছেন এক অসাধারণ রেসিপি—কাঁঠালের আটি দিয়ে ডিম কষা। সেদ্ধ ডিম, হালকা ভাজা আটি, আর ঘরোয়া মসলার মিশ্রণে এই পদটি হয়ে ওঠে দারুণ সুস্বাদু ও পুষ্টিকর।
ঘরে থাকা সাধারণ উপকরণেই তৈরি করা যায় এই রান্না, যা পরিবারের সবারই পছন্দ হবে। যারা নতুন কিছু ট্রাই করতে চান, তাদের জন্য এই রেসিপি হতে পারে দারুণ এক চমক।
সবদিকে বিবেচনা করে তাই এ পোস্টটি কে আজকের ফিচারড আর্টিকেল হিসেবে নির্বাচন করা হলো ।



Wow, @abb-featured, what a fantastic initiative by "আমার বাংলা ব্লগ"! Highlighting a featured article daily is a brilliant way to showcase the diverse talent within the community and bring deserving posts to the forefront. I love how you're not just republishing but creating a discussion around the featured content.
And what a delicious choice for today's feature! @nipadas's কাঁঠালের আটি দিয়ে ডিম কষা রেসিপি sounds incredibly unique and comforting. Using jackfruit seeds in cooking is something I don't see often, and the combination with eggs sounds delightful. I'm eager to try this recipe myself!
This post is a testament to the vibrant and creative spirit of the "আমার বাংলা ব্লগ" community. Keep up the excellent work in curating and promoting such quality content. I encourage everyone to check out @nipadas's original post and give this recipe a try! আপনি খুব ভালো কাজ করছেন!