"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড #৬৯৪[ তারিখ : ০২ - ০৭ - ২০২৫ ]

Todys_Featured_Articles_2.png

Banner Credit @alsarzilsiam


বিগত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @nipadas


অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ

লেখিকা: নিপা দাস। জাতীয়তা: ভারতীয়। বর্তমানে গৃহিণী। কলা বিভাগে স্নাতক পাস করেছেন। সেই সাথে করেছেন মেকআপের কোর্স। তাই তার দুটো পরিচয়, মেকআপ আর্টিস্ট এবং গৃহিণী। উনি একা থাকতে ভালোবাসেন আবার বন্ধু, বান্ধব আত্মীয়, স্বজনের সাথে গল্প করতেও খুব ভালোবাসেন। আবেগ প্রবন হওয়ার কারণে যেকোনো পরিবেশ উপভোগ করেন। অবসর সময়ে ইউটিউবে বিভিন্ন ধরনের রহস্যময় গল্প শুনতে পছন্দ করেন। তার জীবনের আরেকটা শখ বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া।


এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :

image.png


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :


6VvuHGsoU2QBt9MXeXNd

কাঁঠালের আটি দিয়ে ডিম কষা রেসিপি। by @nipadas( date 02.07.2025 )

বর্তমানে এই সময় ভীষণ সুন্দর বেশ কিছু ফল আমরা খেতে পারছি। এই সময়টা আমার খুবই পছন্দের একটি সময় কারণ এই সময় আমার অনেক প্রিয় ফল গাছে ফলে। আর তার মধ্যে সবথেকে প্রিয় আম আর কাঁঠাল। সব থেকে ভালো লাগে কাঁঠাল আমরা কাঁচা অবস্থায় যেমন রান্না করে খেতে পারি তেমন পেকে গেলে ফল হিসেবে খেতে পারি। আবার কাঁঠাল খাওয়ার পরে কাঁঠালের আটি অর্থাৎ বীজ সেটি আবার রান্না করে খেতে পারি। আমার খুবই ভালো লাগে এই কাঁঠালের কাঁচা অবস্থায় অর্থাৎ ইচোর রান্না করে খেতে তারপরে ভালো লাগে এই কাঁঠালের আটি রান্না করে খেতে। কাঁঠাল পাকা শুরু করলেই আমাদেরও খাওয়া শুরু হয়ে যায়। তাই কাঁঠাল যেহেতু আমাদের বাড়িতে চলে এসেছে তার মানে কাঁঠালের আটি আমরা বিভিন্ন ভাবে খেতে পারি। কাঁঠাল খাওয়ার পরে বেশ কয়েকটা কাঁঠালের আটি জোগাড় হয়েছে তাই ভাবলাম রান্না করে খেতে হবে। শুধু কাঁঠালের আটি রান্না করলে আমার আবার খুব বেশি ভালো লাগে না তাই ভাবলাম আজকে ডিম দিয়ে কাঁঠালের আঁটির একটা রেসিপি তৈরি করব। বেশ ভালো লাগে কাঁঠালের আঁটি দিয়ে বিভিন্ন রান্না করে খেতে। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই কাঁঠালের আটি দিয়ে ডিম কষা।


কাঁঠালের মৌসুম এলেই বাড়িতে জমে ওঠে আটি। আর এই আটি যদি ডিমের সঙ্গে মিশে রান্না হয়, তাহলে স্বাদে আসে এক আলাদা ঘরোয়া জাদু!

"আমার বাংলা ব্লগ"-এর সদস্য নিপা দাস আজ শেয়ার করেছেন এক অসাধারণ রেসিপি—কাঁঠালের আটি দিয়ে ডিম কষা। সেদ্ধ ডিম, হালকা ভাজা আটি, আর ঘরোয়া মসলার মিশ্রণে এই পদটি হয়ে ওঠে দারুণ সুস্বাদু ও পুষ্টিকর।

ঘরে থাকা সাধারণ উপকরণেই তৈরি করা যায় এই রান্না, যা পরিবারের সবারই পছন্দ হবে। যারা নতুন কিছু ট্রাই করতে চান, তাদের জন্য এই রেসিপি হতে পারে দারুণ এক চমক।

সবদিকে বিবেচনা করে তাই এ পোস্টটি কে আজকের ফিচারড আর্টিকেল হিসেবে নির্বাচন করা হলো ।


6VvuHGsoU2QBt9MXeXNd

ছবিটি নিপা দাস আপুর ব্লগ থেকে নেওয়া হয়েছে।

ধন্যবাদ সবাইকে।

Sort:  

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.28
JST 0.045
BTC 64137.73
ETH 1841.92
USDT 1.00
SBD 0.38