"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড #৬৪৯ [ তারিখ : ১১ - ০৫ - ২০২৫ ]
বিগত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @bristy1
অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ
অথরের নামঃ তাহমিনা আক্তার বৃষ্টি। তিনি একজন বাংলাদেশী। তিনি নিজের মত করে সব কাজ করার চেষ্টা করেন। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা তাঁর পছন্দের কাজ। তবে রান্নাবান্না তাঁর বড় একটা শখ। চেষ্টা করেন সবসময় নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত তিনিও ঘুরতে পছন্দ করেন।তিনি ২০২১ সালে স্টিমিটে যুক্ত হয়েছেন।তার স্টিমিট জার্নি ৪বছর চলছে।
এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :
বেস্ট ফ্রেন্ডের সাথে দেখা করার মুহুর্ত। by @bristy1(তারিখ ১১ /০৫/২০২৫ )
আজকের ফিচার্ড আর্টিকেলে একটা অনুভূতিমূলক পোস্টকে স্থান দেয়া হয়েছে। আমার বাংলা ব্লগে প্রায় প্রতিদিনই কোন না কোন পোস্ট শেয়ার করা হয়ে থাকে যেগুলোকে ফিচার্ড আর্টিকেলে স্থান দেয়া হয়। তবে আজকে বৃষ্টি আপুর এই পোস্টটাকে সিলেক্ট করলাম। আসলে আমাদের জীবনে বন্ধু থাকাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তবে সব বন্ধু আবার বেস্ট ফ্রেন্ড হয় না,এটা কিন্তু বাস্তব। বেস্ট ফ্রেন্ড হতে হলে অবশ্যই আত্মিক এবং মনের মিল থাকতে হয়। আর আজকে তিনি তার পোস্টে তেমন একটা অনুভূতি শেয়ার করেছেন, তার বেস্ট ফ্রেন্ডের সাথে অনেকদিন পর দেখা করা এবং সময় কাটানোর মুহূর্ত টা।
আসলে আমাদের জীবন বন্ধু বিহীন একদম অন্যরকম। বন্ধু-বান্ধব থাকলে মনের দুঃখ কষ্ট গুলো শেয়ার করা যায়। তার পাশাপাশি বেস্ট ফ্রেন্ড মানে তো নিজের আরেক আত্মা প্রকাশ করে। যাই হোক বৃষ্টি আপুর এই পোস্টটা পড়ে আমার কাছে খুবই ভালো লেগেছে। আসলে আমাদের জীবনে বন্ধুর অনেক প্রয়োজন। সময়ের সাথে সাথে সবার ব্যস্ততা বেড়ে গেলেও এভাবে মাঝে মধ্যে একটু স্মৃতিময় মুহূর্ত কাটালে খুব বেশি ভালো লাগে। আর এই মুহূর্তটা আমার কাছেও বেশ ভালো লেগেছে। তাই এটাকে ফিচার্ড আর্টিকেল হিসেবে সিলেক্ট করে নিলাম।



