এবিবি ফান প্রশ্ন- ৫৬১ || অন্যের বুকে ছুরি মেরে নিজে ভালো থাকতে পারে কী?
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।
আজকের প্রশ্নঃ
অন্যের বুকে ছুরি মেরে নিজে ভালো থাকতে পারে কী?
প্রশ্নকারীঃ
প্রশ্নকারীর অভিমতঃ
আমার জানা মতে কাউকে কষ্ট দিলে একসময় নিজেকে কষ্ট পেতে হয়। এটাই হলো দুনিয়ার নিয়ম।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
| আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
|---|





না ভাই, অন্যের বুকে ছুরি মেরে ভালো থাকতে গেলে তো নিজের পকেটে ব্যান্ডেজ, স্যালাইন আর পুলিশ মামলার খরচও রাখতে হবে! 😜
অন্যের বুকে ছুরি মেরে সেই ব্যক্তি সাময়িক আনন্দ পায় বটে তবে ডাক্তারদের তো দিব্যি হেসেখেলে দিন কাটে।অন্য কেউ ভালো থাকুক আর না থাকুক অন্যের বুকে ছুরি মেরে ডাক্তাররা যে বেশ ভালোই থাকে সেটা বলা যায়।☺️☺️
এটা ঠিক কথা দিদি। ভালোই বলেছেন।
☺️😊
আজকাল তো দেখা যায় এরাই বেশী ভালো থাকে। আমার তো মনে হয় খারাপ কোন অনুভূতি এদের কে কোনদিনও স্পর্শ করে না। করবে কি করে এদের তো অনুভূতিই নেই। তবে অন্যের বুকে ছুড়ি বসায় যারা তারাই আজকাল বেশ ভালো থাকে।
এটি একদম ঠিক বলেছেন আজকাল এই ধরনের লোকগুলো বেশি ভালো থাকে।
প্রকৃতির একটা নিয়ম আছে ভাই,আজকে আপনি যদি কারোর ভালো কিছু করেন তাহলে প্রকৃতি আপনাকে তার দ্বিগুণ ফিরিয়ে দিবে।আবার আপনি যদি কারোর ক্ষতি করেন,তেমনি ভাবে প্রকৃতি আপনাকে বিন্দুমাত্র ছাড় দিবেনা,দেরিতে হলেও সেই অপকর্মের শাস্তি আপনাকে ভোগ করতেই হবে।মনে রাখবেন,রিভেন্স অফ নেচার।
কেউ যদি কাউকে কষ্ট দেয়, তাহলে কোনো না কোনো একদিন সে নিজেও এটা ফেরত পায়। দুনিয়ার নিয়মটা ঠিক এরকমই, কাউকে কষ্ট দিয়ে কেউ কখনোই ভালো থাকতে পারবে না। যদিও এখনকার দিনে দেখা যায় ওই মানুষগুলোই সব থেকে বেশি ভালো আছে।
না, অন্যের বুকে ছুরি মেরে কেউ সত্যিকারের ভালো থাকতে পারে না। সাময়িকভাবে কেউ নিজের উদ্দেশ্য হাসিল করলেও, মানসিক শান্তি, আত্মসন্তুষ্টি আর বিবেকের কাছে দায় থেকে যায়। অন্যকে কষ্ট দিয়ে সুখ খুঁজলে, তা অনেক সময়েই এক ধরনের আত্মপ্রবঞ্চনা হয়, যা ধীরে ধীরে মানুষকে ভেতর থেকে ক্ষয় করে দেয়।
অন্যের বুকে ছুরি মেরে নিজে ভালো থাকতে পারবে কিনা আমার জানা নেই তবে একজন ভালো মানুষ কখনোই এই কাজটি করবে না। আর যদি কেউ কারোর বুকে ছুরি মেরে ভালো থাকেও তবে এই দুনিয়ার বুকে তার ফল নিশ্চয়ই পাবে।
আলু যখন ৮০ টাকা কেজি ছিল, তখন একটি সিঙ্গারা দশটাকা নিতো, এখন আলু ১২ টাকা কেজি এখনও সিঙ্গারা ১০ টাকা। এইযে তারা আমাদের বুকে ছুরি মারছে এর বিচার কখন হবে,হা হা হা।🥴🥴
খুব সুন্দর বলেছেন ভাই 🤣🤣
সার্জারির সময় "বুকে ছুরি মারা"র অনুমতি আছে! বিনিময়ে বিল পেমেন্টও আসবে হাঁ হাঁ ! 😁😁
এটাও ঠিক কথা বলেছেন।
এটা কখনোই সম্ভব না। প্রকৃতি কখনো কাউকে ছেড়ে দেয় না। একটা সময় ঠিকই তার কর্মের ফল পেয়ে যাবে। অন্যকে কষ্ট দিয়ে ভালো থাকা যায় না