আমাদের মানসিকতার ভিন্ন রূপ (পর্ব -২) || Original Photography by @hafizullah

in আমার বাংলা ব্লগ10 months ago

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি এবং সুস্থ আছি। যথারীতি ব্যস্ততা নিয়ে ব্যস্ত থাকছি হি হি হি। আসলে এটা একটা কমন কথা, আমরা একটু চাপে পড়লেই অনেক কিছু হতে দূরে থাকার চেষ্টা করি, ব্যস্ততা নিয়ে অনেক বেশী আফসোস করতে শুরু করে দেই। কারণ আমরা সকল ক্ষেত্রে ধারাবাহিক প্রচেষ্টায় সংযুক্ত থাকতে চাই না, একটু এদিক সেদিক হলেই আমরা অস্থির হয়ে যাই। কারণ ঐ যে আমরা কোন কিছুর ক্ষেত্রে ধারাবাহিকতা বজায় রাখতে নারাজ।

যাইহোক, সময় আমাদের মানসিকতাকে নিদারুণভাবে প্রভাবিত করে আমরা সেই প্রভাবে প্রভাবিত হয়ে হয়তো অনেক কিছুর ক্ষেত্রে সঠিক অবস্থানে থাকতে পারি না। হ্যা, অবশ্য আমাদের মানসিকতাও কিছুটা দায়ী এখানে। কারণ আমরা সঠিক মানসিকতা ধরে রাখতে পারলে হয়তো সময়ের প্রভাবে এতো বেশী প্রভাবিত হতাম না। যেহেতু মানসিকতা তার সঠিক অবস্থানে নেই, সেহেতু অস্থিরতার বিষয়টির প্রভাব ভীষণভাবে প্রভাবিত করতে পারে। এই জন্যই আমার দৃষ্টিতে সময়ের প্রভাব হয়তো থাকবে এবং সময়ের সাথে সাথে এর পরিধিও পরিবর্তন হবে কিন্তু সঠিক মানসিকতা ধরে রাখতে পারলে সেটা কিছুই করতে পারবে না।

IMG_20250407_172716.jpg

দেখুন মাঝে মাঝে আমরা যখন উৎসাহমূলক কোন কথা শুনি তখন আমাদের মানসিকতা দারুণভাবে প্রভাবিত হয় এবং মানসিকতার মাঝে একটা অন্য রকম চঞ্চলতা তৈরী হয়, আমরা অনুপ্রাণীত হয়ে নতুন উৎসাহ নিয়ে নতুনভাবে কাজ করতে শুরু করে দেই। এটা কেন? কারণ অনুপ্রেরণামূলক কিছু যখন আমাদের সামনে আসে, আমাদের মানসিকতায় একটা ঝাঁকুনি দেয়, যা আমাদের কর্ম প্রেরণাকে দ্বিগুণ করে দেয়, উৎসাহমূরক কিছু আমাদের হৃদয়ে নতুনভাবে তৈরী করে দেয়, এই কারণেই আমরা নতুনভাবে কাজের ক্ষেত্রে দারুণভাবে অনুপ্রাণীত হই।

IMG_20250407_172607.jpg

আমি নিজেও মাঝে মাঝে ভিবিন্ন বিশিষ্টজনদের বাণী শুনার বা পড়ার চেষ্টা করি, যখন আমার নিজের মাঝেও একটা নির্জীবতা চলে আসে, মানসিকতা কিছুটা সময়ের জন্য দুর্বল হয়ে যায়, ভিন্ন ধরনের একটা মানসিকতা বাড়তে শুরু করে। তখন সেই উৎসাহ মূলক বাণীগুলো আমাকেও একটা দারুণ ঝাঁকুনি দেয়, চঞ্চলতা ফিরে আসে এবং কাজ করার উৎসাহ ঠিক ফিরে পাই আগের মতো। এই কঠিন বাস্তবতাটা আমরা যদি ধরে রাখতে পারি, তাহলে হয়তো নিস্তেজতা আমাদের মাঝে ফিরে আসতে পারবে না এবং আমাদের মানসিকতাকে প্রভাবিত করতে পারবে না।

IMG_20250407_172718.jpg

ব্যস্ততার মাঝেও একদিন শহরের মাঝে চলাচলের সময় যখন সূর্য অস্ত যাচ্ছিলো তখন এই দৃশ্যগুলো ক্যাপচার করেছিলাম আমি, ঐ যে ব্যস্ত জীবনে ব্যস্ততার মাঝেই আমাদের অনেক কিছু খুঁজে নিতে হয় এবং সেগুলোর মাঝেও অনুপ্রেরণা খোঁজতে হয়। সূর্যের এই রূপ এবং ভিন্ন রকমের এই আভাও আমাদের জন্য একটা সূত্র এবং অনুপ্রেরণা নেয়ার একটা উৎস, যদিও আমরা সেটা বুঝতে পারি কিংবা উপলব্ধি করতে সক্ষম হই।

তারিখঃ এপ্রিল ০৭, ২০২৫ইং।
লোকেশনঃ উত্তরা, ঢাকা।
ক্যামেরাঃ রেডমি-৯ স্মার্টফোন।

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

জীবনের ব্যস্ততার মাঝেও আমরা প্রকৃতির রূপে নতুন করে বাঁচার অনুপ্রেরণা খুঁজে পাই। মানসিকতার ভিন্নতা আমাদের পথচলাকে কখনো থামিয়ে দেয় না, বরং প্রতিটি সূর্যাস্তের মতো নতুন ভোরের স্বপ্ন বুনে যায়। খুব সুন্দর অনুভব প্রকাশ করেছেন।

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.29
JST 0.047
BTC 68566.65
ETH 2074.65
USDT 1.00
SBD 0.48