তরুণ সমাজ।

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে তরুণ সমাজ সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


children-5997715_1280.webp



লিংক


আসলে আমাদের চারিপাশে যে তরুণ সমাজ রয়েছে এই তরুণ সমাজের প্রতি কিন্তু অনেক বেশি দায়িত্ব কর্তব্য রয়েছে। কেননা তারা কিন্তু আমাদের এই সমাজ থেকে শুরু করে সারা দেশকে একটা ভালো জায়গায় নিয়ে যেতে পারে। একটা জিনিস আমাদের সকলের মনে রাখতে হবে যে দেশের তরুণ সমাজ যদি ভালো হতে পারে তাহলে কিন্তু এতে আমাদের মঙ্গল। অর্থাৎ তারা সবসময় চেষ্টা করবে কি করে আমাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায়। একটা তরুণ সমাজ যখন পুরো দেশটাকে পরিচালনা করবে তখন কিন্তু তারা পুরো দেশের মধ্যে বিভিন্ন ধরনের আধুনিক জিনিসের প্রচলন শুরু করে দেবে। কেননা তারা সবসময় আধুনিক জিনিসে অনেক বেশি বিশ্বাসী এবং আধুনিক জিনিস গ্রহণ করে।


আসলে প্রতিনিয়ত আমাদের এই পৃথিবী অনেকটা আধুনিকতার দিকে এগিয়ে যাচ্ছে। আসলে বর্তমান সময়ে আমরা যে আধুনিকতার ছোঁয়া পেয়েছি এটি শুধুমাত্র প্রথম শুরু হয়েছে। এই আধুনিকতার উন্নতি যে আরো কতটা হবে তা আমরা কখনো কল্পনা করতে পারছি না। একটা মানুষ যখন জন্মগ্রহণ করেছে তখন সে সেই সময়ের প্রকৃতির সাথে সামঞ্জস্যতা রেখে সবসময় বড় হতে চেষ্টা করে। আসলে প্রতিনিয়ত যেহেতু আধুনিক হচ্ছে তাই আমরা কিন্তু এখনো এই আধুনিকতার থেকে অনেকটা পিছিয়ে রয়েছি। কিন্তু বর্তমান তরুণ সমাজ সব সময় বর্তমানে আধুনিক জিনিসগুলো গ্রহণ করে এবং তারা সবসময় একটা জিনিস ভালোভাবে জানে যে আধুনিকতার জিনিসগুলোকে কিভাবে ব্যবহার করা যায়।


আসলে তারা কিন্তু মেধা এবং শক্তির দিক থেকে অনেক বেশি এগিয়ে আমাদের থেকে। এজন্য তাদের সব সময় আমাদেরকে অনুপ্রাণিত করতে হবে যাতে করে তারা সামনের দিকে এগিয়ে যেতে পারে। আসলে এই তরুণ প্রজন্ম যখন ছোট ছিল তাদেরকে সঠিক পথ দেখানোর দায়িত্ব কিন্তু আমাদের ছিল। আসলে তারা একটা ভালো পথ দেখে যখন সামনের দিকে এগিয়ে গেছে তখন তারা অবশ্যই জীবনে বড় হতে পেরেছে এবং তারা যেহেতু ভালো জিনিসের স্বাদ গ্রহণ করতে পেরেছে তাই তারা কিন্তু জীবনে আরও ভালো কিছু করার সব সময় চেষ্টা করেছে। এজন্য আমরা সব সময় এই তরুণ প্রজন্মকে উৎসাহ দেবো যাতে করে তারা সবসময় ভালো কাজ করতে ব্যস্ত থাকে এবং ভালো কিছু করে দেখাতে পারেন।


আসলে আমরা যদি এভাবে তরুণ প্রজন্মকে একটা ভালো জায়গায় নিয়ে যেতে পারি তাহলে কিন্তু তারা সেই উচু স্থানে বসে দেশটাকে সঠিকভাবে পরিচালনা করার মত শক্তি অবশ্যই তাদের রয়েছে। এজন্য সব সময় তরুণ প্রজন্ম ওদের উৎসাহ দিতে হবে এবং তাদের এমন একটা জায়গায় নিয়ে যেতে হবে যাতে করে তারা সব সময় সামনের দিকে এগিয়ে যাওয়ার চিন্তাভাবনা করে। আসলে আমরা কখনো এই তরুণ প্রজন্মকে ব্যঙ্গ করব না অথবা তাদেরকে কোন কাজে অনুৎসাহিত করবো না। আসলে এভাবে যদি আমরা সবাই মিলেমিশে একসঙ্গেই তরুণ প্রজন্মকে সাহায্য করতে পারি এবং তাদের সামনে দিকে এগিয়ে চলার সঠিক পথ দেখাতে পারি তাহলে কিন্তু তারা অবশ্যই জীবনে উন্নতি লাভ করতে পারবে।



PUSS_TQRxQN_ls9y5lDjLoeb.png


লিংক


আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।