"আমার বাংলা ব্লগ"// কবিতা // সবুজের ডাক 💖

in আমার বাংলা ব্লগ10 months ago (edited)

আসসালামু আলাইকুম/আদাব🤝

হ্যা লো বন্ধুরা,কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।


IMG_20250426_235144.jpg

প্রকৃতির অপরূপ সুন্দরময় দৃশ্য আমার খুবই ভালো লাগে। আর এই প্রকৃতির মাঝে গেলে যেন মন হারিয়ে যায়। গ্রাম বাংলার অপরূপ সৌন্দর্যময় প্রকৃতির মাঝে হারিয়ে যেতে আমার খুবই ইচ্ছা করে। আমি গ্রামে বেড়ে ওঠা মানুষ। যার কারণে গ্রামের পরিবেশ আমাকে গভীরভাবে টানে। তাইতো গ্রামে যেতে খুবই ইচ্ছা করে। আর প্রকৃতির মাঝে নিজেকে হারিয়ে ফেলতে ইচ্ছা করে। তাই আজকে আপনাদের মাঝে প্রকৃতির সৌন্দর্য নিয়ে কবিতা লিখে শেয়ার করলাম। এই প্রকৃতির মায়া ভরা রূপ যেন আমার খুবই ভালো লাগে। তাই মনের অনুভূতি থেকে লেখা আমার আজকের এই কবিতাটি।


সবুজের ডাক
মোঃরায়হান রেজা


নতুন ভোরের নরম আলো,
ছুঁয়ে যায় ঘাসের ডগা,
শিশিরভেজা পাতার বুকে ,
ঝরে পড়ে রৌদ্রকণা।

দিগন্ত জুড়ে সবুজ মাঠে
কুয়াশার চাদর ডাকা,
নদীর জলে টলমল করে
ভাসে সোনালি আশা।

পাখিরা গায় মিষ্টি সুরে,
ডাকে প্রভাতের গান,
মৃদু হাওয়ায় দোলে শালিক,
ডালে ডালে জুড়ায় প্রাণ।

ছায়াঘেরা গাছের নিচে
নরম মাটির সুবাস,
শিশুদের খেলা, হাসির ধ্বনি,
মিশে যায় গভীর ভাবে ।

পাহাড় ডাকে দূর থেকে,
নদী ছুটে যায় হাসির সাথে ,
প্রকৃতির এই অনন্ত প্রেমে
ভরে ওঠে তাই হৃদয় মাঝে ।

ফুলের সুবাসে, মাটির টান,
পাখির কূজন সাথি,
সবুজে ঢাকা এই পৃথিবী
চিরকাল শান্তির স্বপ্ন দেখায় আমায় এই জন্মভূমির মাটি।

fox-ga73d03b37_1920.png

source

জন্মভূমির মাঝে বেড়ে ওঠার মুহূর্তগুলো আমরা কখনই ভুলতে পারবো না। এই প্রকৃতির মাঝে যেন আমরা বেড়ে উঠেছি,সেই ছোটবেলার থেকেই। প্রকৃতির সাথে তাই আমাদের গভীর সম্পর্ক রয়েছে। আমরা প্রকৃতির মায়া কখনোই ভুলতে পারবো না। হৃদয় মাঝে যেন প্রকৃতির প্রতি এক গভীর টান রয়েছে। সেই হৃদয়ের উপকৃতির প্রেমের গভীরটান থেকে লেখা আমার আজকের এই কবিতাটি। আশা করছি আমার লেখা এই কবিতাটি পড়ে আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা আজকে এখানেই শেষ করছি, পরবর্তীতে আবার আপনাদের মাঝে ভিন্ন কোন কবিতা নিয়ে হাজির হবে ইনশাআল্লাহ।💗🙏💗।

new.gif

আমার পরিচয়

IMG_20211018_182622.jpg

আমার নাম মোঃ রায়হান রেজা।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবাসি। আমি পেশায় একজন সহকারী মেডিকেল অফিসার ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে🌹💖🌹।

Amar_Bangla_Blog_logo_png-2.png

👉 বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন🌺🌹🌺

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 10 months ago 

প্রকৃতিকে ঘিরে চমৎকার কবিতা লিখেছেন। প্রকৃতির এই রূপ নীলা বারবার আমাদেরকে টেনে নিয়ে যায় তার কাছে। কি অসম্ভব সুন্দরভাবে প্রতিটি বিষয়ের উপস্থাপন করেছেন কবিতার মাধ্যমে। কবিতাটি খুব সুন্দর হয়েছে ভাইয়া। আমার জন্মভূমি সত্যিই রানি।

আপনার কবিতাটি খুব সুন্দর লেগেছে। প্রকৃতির কথা এত সুন্দর করে লিখেছেন যে পড়ে মনটা ভালো হয়ে গেল। গ্রামের সবুজ মাঠ, নদী আর পাখির গান যেন চোখের সামনে ভেসে উঠলো। আশা করি ভবিষ্যতে আরও এমন সুন্দর লেখা পাবো।

 10 months ago 

ভালো লাগার মত চমৎকার একটি কবিতা লিখেছেন।সবুজের ডাক কবিতাটি পড়ে সত্যি অনেক ভালো লাগলো। যারা গ্রামে বসবাস করে তারা দূরে গেলেও গ্রামের সৌন্দর্য সবসময় তাদেরকে টানে। তবে আপনার কবিতার প্রতিটি লাইন খুব চমৎকার হয়েছে। সুন্দর অনুভূতি এবং চমৎকার বাসা দিয়ে কবিতাটি লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন।

 10 months ago 

এই কবিতাটি প্রকৃতির অপরূপ সৌন্দর্য এবং আমাদের জন্মভূমির প্রতি গভীর ভালোবাসার এক মনোমুগ্ধকর প্রকাশ। প্রতিটি শব্দে যেন এক নতুন ভোরের স্পর্শ, যেখানে প্রকৃতি তার স্নিগ্ধতা ও শান্তি দিয়ে আমাদের জীবনকে আলো দেয়। শিশিরভেজা ঘাস, রৌদ্রকণার ঝরে পড়া, পাখির গান, এবং সবুজ প্রকৃতির এক অপূর্ব চিত্র ফুটে উঠেছে এই কবিতায়।

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.28
JST 0.045
BTC 63067.29
ETH 1825.80
USDT 1.00
SBD 0.49