এবিবি ফান প্রশ্ন- ৬২৫ || সফল হতে গেলে কি কি প্রয়োজন হয়?


Fun Cover-2.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।

আজকের প্রশ্নঃ

সফল হতে গেলে কি কি প্রয়োজন হয়?

প্রশ্নকারীঃ

@Shahid420

প্রশ্নকারীর অভিমতঃ

সুষ্ঠ পরিকল্পনা,ধৈর্য,একনিষ্ঠতা,কঠোর পরিশ্রম।আমি মনে করি সফল হতে এগুলোই যথেষ্ঠ।

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner_3_years.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 last year 

সফল হতে গেলে ঘরে জল্লাদ বউ লাগে, আপনার জল্লাদ বউ আপনাকে সবসময় প্রেশার দিবে আর আপনি সব সময় কঠোর পরিশ্রম করে একসময় সফল হয়ে যাবেন হা হা হা।

 last year 

সফল হতে গেলে কি কি প্রয়োজন হয়?

জী ভাই আমি আপনার সাথে একমত, সফল হতে হলে সুষ্ঠ পরিকল্পনা, ধৈর্য, একনিষ্ঠতা, আর কঠোর পরিশ্রম প্রয়োজন। তবে ঘাড়ে বা মাথায় যদি গ্রার্লফ্রেন্ড নামক পেত্নি থাকলে সেটা আগে সরাতে হবে,হে হে হে।😁😂

 last year 

আপনার কথায় যুক্তি আছে ভাই😂।

 last year 

সিঙ্গেল ছেলেদের জন্য এটাই সব থেকে বড় সমস্যার কারণ হয়ে দাঁড়ায় ভাই।সময় থাকতে সবার সঠিক বুঝ আসুক।

 last year 

সফল হতে গেলে কি কি প্রয়োজন হয়?

সফলতার জন্য প্রয়োজন আত্মবিশ্বাস আর কঠিন সময়ে হাল না ছাড়ার শক্তি, কারণ ভাঙা পথই মাঝে মাঝে নতুন দরজা খুলে দেয়। তাই ধৈর্য ধরে থাকতে হবে।

 last year 

সফল হতে গেলে কি কি প্রয়োজন হয়?

সফলতার জন্য প্রয়োজন ইতিবাচক মনোভাব আর শেখার মানসিকতা। কারণ যে শিখতে জানে, সে একদিন জিততে পারে। এগুলো অনেক গুরুত্বপূর্ন।

 last year 

সফল হতে গেলে লাগে, ঘুম কম, কাজ বেশি, আর ভাগ্য যেন আপনার WiFi-এর মতো সবসময় কানেক্টেড থাকে। না হলে পরিশ্রম করতেই থাকবেন, কিন্তু সিগনাল না পেলে সফলতার লোডিং আটকে যাবে।

 last year 

আমিও আপনার সঙ্গে একমত ভাইয়া।আমার মতে,সফল হতে গেলে সঠিক সিদ্ধান্ত, সততা, ধৈর্য্য এবং কঠোর পরিশ্রমের প্রয়োজন হয়।

 last year 

একেবারে ঠিক কথা বলেছেন দিদি।

 last year 

সফল হতে গেলে কি কি প্রয়োজন হয়?

সফল হতে গেলে লাগে –
ঘুম কম, কাজ বেশি, আর একটু ভাগ্যের ঝাল-মশলা🤣🤣।

 last year 

সফল হতে গেলে কি কি প্রয়োজন হয়?

সফল হতে প্রয়োজন কাজের প্রতি আগ্রহ, অনুরাগ আর ধৈর্য্য।

 last year 

সফল হতে গেলে মস্তিষ্কে আইডিয়া, মনে ধৈর্য, আর হাতে কাজ থাকতে হবে। বাকিটা গুগল, কফি আর ভাগ্য সামলে নেবে। 😆

 last year 

জীবনে চলার পথে পারবো না শব্দটি এড়িয়ে যাওয়া

 last year 

না শব্দটি আসলেই এড়িয়ে যাওয়া উচিত।