এবিবি ফান প্রশ্ন-৭০২ || নতুন ইংরেজি সালে আপনাদের সবার পরিকল্পনা কি?


Fun Cover-2.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।

আজকের প্রশ্নঃ

নতুন ইংরেজি সালে আপনাদের সবার পরিকল্পনা কি?

প্রশ্নকারীঃ

@kingporos

প্রশ্নকারীর অভিমতঃ

বছর শুরুতে জমিয়ে একটা বনভোজন করার ইচ্ছে আছে।

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner_3_years.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 last month 

নতুন ইংরেজি সালে আপনাদের সবার পরিকল্পনা কি?
২০২৫ সালের যত দুঃখ কষ্ট বেদনা আছে সব ভুলে 2026 সালে আবার নতুন করে আমার বাংলা ব্লগের সকলের প্রিয় বড় দাদা সহ সকল ভাই বোন একসঙ্গে যেন নতুন ভাবে সুন্দর করে নতুন বছরটি আনন্দের সাথে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি। সবার জন্য অগ্রিম ভালোবাসা এবং দোয়া থাকলো নতুন বছরটি সুন্দরভাবে যেন কাটে।

 last month 

নতুন ইংরেজি সালে আপনাদের সবার পরিকল্পনা কি?

নতুন বছরে প্ল্যান খুব সিম্পল। কম স্ট্রেস, বেশি হাসি, আর স্বপ্নগুলোকে একটু বেশি সিরিয়াসলি নেওয়া।

 last month 

নতুন বছর মানে পুরোনো ভুল থেকে শিক্ষা নিয়ে আরও ইতিবাচক ধৈর্যশীল ও কৃতজ্ঞ হয়ে ওঠা।

 last month 

২৫ সালে ঘুমিয়ে ২৬ সালে উঠবো। উঠে যদি দেখি রোদ উঠেছে তাহলে পরিকল্পনা করবো সেদিনের জন্য।আর যদি রোদ না উঠে তাহলে বছরের শুরুটা ঘুমিয়ে কাটাবো😀😀।

 last month 

একটা ইউটিউব চ্যানেল খুলবো ভাবছি। যেহেতু আমার বাংলা ব্লগ আর থেকবে না।