এবিবি ফান প্রশ্ন- ৪২২ || ২টি মাইনাস মিলে যদি প্লাস হয়, ...... কি একটি ভালো কাজ হবে?

Fun Cover-2.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।

আজকের প্রশ্নঃ

দুইটি (-) মাইনাস মিলে যদি (+) প্লাস হয়, তাহলে দুইটি খারাপ কাজ করলে কি একটি ভালো কাজ হবে?

প্রশ্নকারীঃ

@bijoy1

প্রশ্নকারীর অভিমতঃ

আসলেই তো, ব্যাপারটা করে দেখা দরকার।

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

Banner_3_years-2.png

break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 2 years ago 

দুইটি (-) মাইনাস মিলে যদি (+) প্লাস হয়, তাহলে দুইটি খারাপ কাজ করলে কি একটি ভালো কাজ হবে?

এটাতো ভাবার একটা বিষয়🤔। আমরা জানি, প্লাসে (+) মাইনাসে (-) মাইনাস (-)। মানে একটা ভালো কাজের সাথে খারাপ কাজ করলে ওটার ফল খারাপ আসবে। আর দুইটা যদি খারাপ কাজ করেন, তাহলে কোনো একসময় দেখা যাবে এটার ফল ভালো আসছে😆। তাই জন্যই মনে হয় মাইনাসে (-) মাইনাসে (-) প্লাস (+) হয়😃😄।

 2 years ago 

তাহলে চেষ্টা করে দেখতে পারেন।

 2 years ago 

দুইটি (-) মাইনাস মিলে যদি (+) প্লাস হয়, তাহলে দুইটি খারাপ কাজ করলে কি একটি ভালো কাজ হবে?

কথায় আছে না কাটা দিয়ে কাটা তুলতে হয়। আর এটার ক্ষেত্রেও ঠিক এরকমই😅। মাঝে মাঝে দেখা যায় খারাপ কাজের ক্ষেত্রেও পরবর্তীতে ভালো কিছু হয়🙂। এর জন্য যে খারাপ কাজ করতে হবে, এটা কোনো বিষয় না। অবশ্যই ভালো কাজ করা লাগবে।

 2 years ago 

খুব সুন্দর একটি মন্তব্য শেয়ার করেছেন।

 2 years ago 

দুইটি (-) মাইনাস মিলে যদি (+) প্লাস হয়, তাহলে দুইটি খারাপ কাজ করলে কি একটি ভালো কাজ হবে?

পৃথিবীর মধ্যে সবচেয়ে জঘন্যতম যে কাজ,তেমন দুটি কাজ করতে হবে। তারপর খারাপ কাজের জন্য পাবলিক মাইর দিবে এবং মাইর খাওয়ার পর উপলব্ধি হবে এই দুটি খারাপ কাজ করাটা ঠিক হয়নি😂😂। আর এই উপলব্ধি টা হচ্ছে ভালো কাজ🤣🤣।

 2 years ago 

হা হা হা৷ এত মজার কথা কিভাবে বলতে পারলেন।😆

 2 years ago 

একদমই তাই। ওইজন্য তো কাউকে এক গালে থাপ্পর মারলে সে আর এক গাল এগিয়ে দেয়। কারণ দুটি থাপ্পড় মিলে একটি প্রত্যাশিত ভালোবাসার সৃষ্টি হয়৷ 🤣🤣

 2 years ago 

প্রত্যাশিত ভালোবাসার প্রভাবে দাঁত কয়েকটা নিখোঁজও হতে পারে, হি হি হি

 2 years ago 

এই প্রত্যাশিত ভালোবাসা পেতে গিয়ে না জানি মুখের গঠনটাই পরিবর্তন হয়ে যায়।

 2 years ago 

যদি মানুষ গণিতের সূত্র মেনে চলত তাইলে দুইট খারাপ কাজকে একটা প্লাস ধরা যাইতো। কিন্তু মানুষ তো সূত্র মেনে চলে না। দুনিয়ার ঘাড় ত্যাড়া! আরেকটা কথাও আছে, গুণের ক্ষেত্রে মাইনাসে মাইনাসে প্লাস হয়। তয়, যোগ/বিয়োগের বেলায় কিন্তু মাইনাসে মাইনাসে মাইনাসের পরিমাণই বাড়ে।

 2 years ago 

ধন্যবাদ সুন্দর মন্তব্য শেয়ার করার জন্য।

 2 years ago 

২টি মাইনাস মিলে যদি প্লাস হয়, তবে নিশ্চয়ই দুজন নেগেটিভ মানুষের বিয়ে দিয়ে দিলে একটা পজিটিভ সংসার হবে! 😄

 2 years ago 

হা হা হা৷ কি যে বলেন।

 2 years ago 

কথায় আছে---বিষে বিষে বিষক্ষয় হয়।তেমনি দুটি সমপর্যায়ের খারাপ কাজ হতে হবে।একটি বড় ধরনের খারাপ কাজ এবং একটি ছোট খারাপ কাজ করলে কখনোই ভালো কাজ হবে না।কিন্তু দুইটি সমপর্যায়ের খারাপ কাজ করলে একটি ভালো কাজ হলেও হতে পারে।☺️☺️

 2 years ago 

তাহলে চলুন সবাই মিলে চেষ্টা করে দেখি।

 2 years ago 

একদম👍

 2 years ago 

২টি মাইনাস মিলে যদি প্লাস হয়, তাহলে মন থেকে দুঃখ ভুলে গিয়ে কাউকে হাসি উপহার দেওয়া একটি ভালো কাজ হবে, কারণ হাসি সবসময় ইতিবাচকতা বয়ে আনে। 😄

 2 years ago 

হ্যাঁ। একেবারে ঠিক বলেছেন৷

 2 years ago 

দুইটি (-) মাইনাস মিলে যদি (+) প্লাস হয়, তাহলে দুইটি খারাপ কাজ করলে কি একটি ভালো কাজ হবে?

করে দেখেন, জনগন এমন মাইর দিবে, বিয়ের আগেই আপনার বউ বিধবা হয়ে যাবে,হা হা হা।😜😝

 2 years ago 

হাহাহা৷ কি যে বলেন।

দুটি খারাপ কাজ করলে ভালো হবেই না। অনেক মার খাওয়ার কাজ হবে। হা হা হা

 2 years ago 

এটা অবশ্য ঠিক বলেছেন আপু মাইর খাওয়ার বিষয়টা কিন্তু দারুন হবে। একেবারে শুধু মাইর আর মাইর।

 2 years ago 

তাই নাকি৷

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.30
JST 0.058
BTC 70538.58
ETH 2178.56
USDT 1.00
SBD 0.53