এবিবি ফান প্রশ্ন- ৫১৮ || কেউ যদি আপনার সামনে অতিরিক্ত রাগ দেখায় তখন আপনি কি করবেন?

Fun Cover-2.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।

আজকের প্রশ্নঃ

কেউ যদি আপনার সামনে অতিরিক্ত রাগ দেখায় তখন আপনি কি করবেন?

প্রশ্নকারীঃ

@ah-agim

প্রশ্নকারীর অভিমতঃ

কেউ আমার সামনে অতিরিক্ত রাগ দেখালে আমি তার সামনে এমন পরিস্থিতি সৃষ্টি বা, অঙ্গভঙ্গি করবো যাতে সে হাসতে বাধ্য হয়।

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner_3_years.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  

চুপ করে থাকবো যেন রাগে রাগে রাগের ক্ষয় হয় নিজে নিজেই শান্ত হয়ে যায় একাই রাগ দেখাতে দেখাতে।

 last year 

কেউ যদি আমার সামনে অতিরিক্ত রাগ দেখায় তখন আমি তার মাথায় এক বালতি বরফ জল ঢেলে দেবো।যাতে তার মাথা ঠান্ডা হয়ে রাগ থেমে যায়।☺️☺️

 last year 

মুখে সেলাই করে দিতে হবে। যাতে রাগে ফুঁসে বিস্ফোরণ করে গেলেও মুখে কোনো কুকথা বলতে না পারে।

 last year 

তখন তাকে বলবো,ভাই আপনার রাগ দেখানো শেষ হলে আমাকে বলবেন তখন আমি শুরু করবো,হে হে হে।😂

 last year 

আমি প্রথমে ভাববো, "ভাই, কি গরম তেলের ভাপে সিদ্ধ হয়েছেন?" তারপর শান্ত স্বরে বলবো, "একটু দাড়ান, আপনাকে একটা ফ্রিজের সামনে নিয়ে যাই!" না কমলে বলবো, "গরম দুধের সঙ্গে হরলিক্স খান, রাগ কমবে, বুদ্ধি বাড়বে।😆

 last year 

কেউ যদি আপনার সামনে অতিরিক্ত রাগ দেখায় তখন আপনি কি করবেন?

গরমের দিনে যদি রাগ দেখায়,তখন আমি বলবো আপনি মনে হয় অতিরিক্ত গরমের কারণে রাগ দেখাচ্ছেন। তবে আমি কিন্তু শুধু গরমের দিনে না,বরং ১২ মাস-ই রাগ দেখাই 😂😂। তখন ভয়ে তার রাগ একেবারে পানি হয়ে যাবে 🤣🤣।

 last year 

স্বাভাবিকভাবেই কেউ যদি আমার সামনে অতিরিক্ত রাগ দেখায় সেক্ষেত্রে আমি আমার নিজের রাগ কন্ট্রোল করার চেষ্টা করব যেন কোন ঝামেলার সৃষ্টি না হয়। কেউ হুট করে রাগ দেখালে যদি নিজেও মেজাজ গরম করে তার সাথে তর্কে যাই সেক্ষেত্রে বড় ঝামেলা তৈরি হবে আর আমি সবসময় ঝামেলা থেকে দূরে থাকতে চাই।

 last year 

যদি কেউ আমার সামনে অতিরিক্ত রাগ দেখায় তাহলে আমি বলব রাগ কমান, না হলে এই রাগ দিয়ে তো বিদ্যুৎ উৎপাদন করে পুরো শহর চালু করা যাবে😂😂

 last year 

কেউ আমার সামনে অতিরিক্ত রাগ দেখায় তাহলে তার মাথায় পানি ঢেলে দেবো।

 last year 

কেউ যদি আমার সামনে অতিরিক্ত রাগ দেখায়, তাহলে প্রথমেই আমি নিজেকে শান্ত রাখার চেষ্টা করবো। রাগের মুহূর্তে প্রতিক্রিয়া দিলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। আমি তাদের কথা মনোযোগ দিয়ে শুনবো, যাতে তারা মনে করে যে আমি তাদের অনুভূতিকে গুরুত্ব দিচ্ছি। প্রয়োজনে নরম স্বরে কথা বলে বা পরিস্থিতি বুঝে কিছুক্ষণ চুপ থেকেও তাদের রাগ কমানোর চেষ্টা করবো। যদি দেখি যে তারা যুক্তিসঙ্গত কারণে রেগে গেছে, তাহলে ধৈর্য ধরে সমস্যা সমাধানের চেষ্টা করবো। আর যদি দেখিও তারা অকারণে রেগে আছে, তাহলে পরিস্থিতি এড়িয়ে যাওয়াই শ্রেয়, কারণ কিছু ক্ষেত্রে চুপ থাকাই সবচেয়ে ভালো উত্তর।