এবিবি ফান প্রশ্ন- ৫১৪ |অনেক সময় অনেক মানুষকে বলদ ডাকা হয় কেনো?

Fun Cover-2.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।

আজকের প্রশ্নঃ

অনেক সময় অনেক মানুষকে বলদ ডাকা হয় কেনো?

প্রশ্নকারীঃ

@nusuranur

প্রশ্নকারীর অভিমতঃ

আমার মতে তো,অনেক মানুষ এতোই অদ্ভুত আর বোকার মতোন কাজ করে যা চিন্তাই করা যায় না।তাই তাদের বলদ ডাকে।

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner_3_years.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 2 years ago 

কারণ কিছু মানুষের বুদ্ধি ঘাস খাওয়া গরুর মতো হয়ে থাকে তারপর তারা সেই বুদ্ধিকে বলদের মতো কাজে লাগায়।সেইজন্য তাদেরকে সম্মানস্বরূপ☺️☺️বলদ উপাধি দেওয়া হয়।

 2 years ago 

আপনি ঠিক বলেছেন আপু।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

ঘাস খাওয়া গরুর মত এটা ঠিক কথা 🤓।

 2 years ago 

☺️☺️

 2 years ago 

অনেক সময় অনেক মানুষকে বলদ ডাকা হয় কেনো?

বলদ এমন একপ্রকার জিনিস যে শুধু মাঠে ঘাস খাই এবং মালিক যা ইচ্ছা করিয়ে নেয় মানে পরিশ্রম আর কী। এর নিজস্ব কোন বুদ্ধি রাগ এসব নেই। ঠিক মানুষ যখন এমন আচরণ করে। কোন রাগ নেই তেজ নেই। অন‍্যরা যা বলে তাই করে নিজের কোন বুদ্ধি নেই। তখন আমরা তাকে বলদ বলি।

 2 years ago 

ঠিক বলেছেন ভাইয়া রাগ তেজ কিছুই নেই শুধুমাত্র বিনা পারিশ্রমিকে পরিশ্রম করে যায়।

 2 years ago 

বলদ শুধু শুধুই লাফালাফি করে চেঁচামেচি করে। বলদকে দিয়ে কখনো কোন কাজ করানো যায় না। অনেক মানুষ আছে যেখানে যেটা বলা উচিত সেখানে সেটা বলেনা। যে কাজটা করলে পরিবারের বা নিজের ভালো হবে সেটা বোঝে না। হুদাই লাফালাফি করে। কিছু হতে না হতেই, না বুঝে চেঁচামেচি করে। এই বলদ, ঘরের স্বামী বউ কিংবা গার্লফ্রেন্ড অথবা বয়ফ্রেন্ডও হতে পারে। যারা কিনা বলদের মত গার্লফ্রেন্ডের পিছনে ঘুরে। অযথা সময় নষ্ট করে, রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে থাকে। নিজেদের মনে মনে হিরো ভাবে। তারা যদি বলদ না হতো তাহলে মেয়েদের পিছনে না ঘুরে টাকার পেছনে ঘুরতো। আর কতগুলো মেয়ে আছে হুদাই মেকআপ মেরে রাস্তা দিয়ে ঘুর ঘুর করে। নিজের টাকা দিয়ে কেনা কসমেটিক্স মেখে অন্যদের দেখায়। মনে মনে নিজেকে নায়িকা ভেবে রাস্তা দিয়ে হাটে। তারাও এক প্রকারের বলদ। কথা কি ঠিক বলেছি, নাকি কোন ভেজাল আছে?😎😎

 2 years ago 

অনেক সময় অনেক মানুষকে বলদ ডাকা হয় কেনো?

গাধার মতো তাদের মাথার মনে হয় মাঝে মাঝে সিট খালি হয়ে যায়😁, তাই জন্যই তাদেরকে অনেক সময় বলদ বলেই ডাকা হয়🤣😅।

 2 years ago 

হাহাহা,মাথায় সিট থাকলে তো বসা যাবে।

 2 years ago 

যে সকল মানুষে কেবল সামনে যা দেখে তাই করে ।আগে পিছে চিন্তা করে না। তারাই বলদ উপাধী পায়, কারন বলদও সামনে যা পায় তাই খায়।

 2 years ago 

ঠিক কথা আপু।

 2 years ago 

একদম আপু, দারুণ কথা বলেছেন।

 2 years ago 

বিবেক বুদ্ধি থাকা সত্ত্বেও যদি বলদের মতো আচরণ করে, তাহলে তো বলদ-ই ডাকবে। তবে শুধু বলদ বলে সম্বোধন করে না,সাথে আরও কিছু টাইটেল লাগিয়ে দেয়😂😂। যেমন গাধা,বেকুব,মগা,ঢেউটিন,টিউব লাইট আরও কতো কি টাইটেল যে লাগিয়ে দেয় 🤣🤣।

 2 years ago 

নিজে যেমন ঠিক অন্যকে মনে করা হয় তেমন। এইজন্য অনেক সময় অনেকেরই বলদ বলে ডাকা হয়।

 2 years ago 

একদম ঠিক বলেছেন ভাইয়া। সবাই অন্যকে নিজের মতই ভাবে।

 2 years ago 

ঠিক কথা বলেছেন নিজের মতো ভাবে তাই ডাক দেয়।

 2 years ago 

মানুষ যখন কোন কিছু বুঝতে চায় না তখন তাকে বলদ ডাকা হয়।

 2 years ago 

অনেক সময় অনেক মানুষকে বলদ ডাকা হয় কেনো?

বলদের মত করে কাজ করলে তো বলদ বলবেই🤣। কিছু মানুষের বুদ্ধি বলদের মতো। বুদ্ধি তাদের মাথার উপরে উঠে যায় 😂😅।

 2 years ago 

মানুষকে বলদ বলা হয় সাধারণত তখনই, যখন তারা কিছু না বুঝেই কঠোর পরিশ্রম করে, ঠিক যেমন বলদ হাল চাষ করে কিন্তু ফসলের মালিকানা পায় না।

 2 years ago 

একেবারে যথাযথ বললেন।