এবিবি ফান প্রশ্ন- ৫৭৬ |আপনি যদি ১ দিন কারো সঙ্গে জীবন বদল করে নিতে পারতেন...

Fun Cover-2.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।

আজকের প্রশ্নঃ

আপনি যদি ১ দিন কারো সঙ্গে জীবন বদল করে নিতে পারতেন, তাহলে কাকে বেছে নিতেন?

প্রশ্নকারীঃ

@nusuranur

প্রশ্নকারীর অভিমতঃ

আমি আমার ছোট বোনের সাথে চেঞ্জ করতাম।কারণ দেখতে চাইতাম যে,ছোটদের জীবন আসলেই এতোটা টেনশন ফ্রি কি করে হয়!

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner_3_years.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 last year 

যদি সত্যি আমি একদিন কারো সঙ্গে জীবন বদল করতে পারতাম তাহলে কোরিয়ান মুভির গবলিন এর সাথে জীবন বদল করতাম 😀। কেননা একমাত্র এই গবলিনের সাথে জীবন বদল করলে আমি এক মুহূর্তের মধ্যে যে কোন জায়গায় যেতে পারবো। আর আমি যদি এমন একটা পাওয়ার পেয়ে যেতাম তাহলে একদিনে আমি মক্কায় চলে যেতাম সেখানে গিয়ে কাবা শরীফ নিজের চোখে খুব কাছ থেকে দেখে আসতাম।

 last year 

আমি যদি ১ দিন কারো সঙ্গে জীবন বদল করে নিতে পারতাম, তাহলে একজন বিড়ালের সঙ্গে বদল করতাম🐱।

কারণ বিড়াল হওয়া মানেই,
দিনভর ঘুমানো,কেউ গায়ে পড়ে আদর করছে ,বাসায় বিশৃঙ্খলা করলে সবাই ও কিউট বাবু বলে।

আর সবচেয়ে মজার ব্যাপার হঠাৎ হঠাৎ উল্টোপথে দৌড় দিলেও কেউ প্রশ্ন করে না, কারণ বিড়াল তো😝🙂।

 last year 

তাহলে তো মনে হচ্ছে দিনের ভেতর ১৮ থেকে ১৯ ঘন্টা ঘুমিয়ে থাকতেন।

 last year 

সত্যি বলতে, আমি বেছে নিতাম স্বাধীন কোনো প্রাণীর জীবনকে।যেমন--পাখিকে।তাহলে সারাজীবনের স্বপ্ন ডানা মেলে আকাশে উড়ার সেটা পূরণ করে ফেলতাম মুক্ত আকাশে পাখনা মেলে।☺️☺️

 last year 

আপনি যদি ১ দিন কারো সঙ্গে জীবন বদল করে নিতে পারতেন, তাহলে কাকে বেছে নিতেন?

অবশ্যই ডোনাল্ড ট্রাম্পকে বেছে নিতাম। তারপর আমেরিকার রিজার্ভে থাকা সব ডলার দিয়ে পুস কয়েন কিনে নিতাম এবং পুস কয়েন এর দাম প্রচুর পরিমাণে বেড়ে যেতো 🤣🤣।

 last year 

আপনি যদি ১ দিন কারো সঙ্গে জীবন বদল করে নিতে পারতেন, তাহলে কাকে বেছে নিতেন?

আমি যদি ১ দিন কারো সঙ্গে জীবন বদল করে নিতে পারতাম, তাহলে বাজপাখির সঙ্গে বদল করতাম🦅🦅।

কারণ আমি বাজপাখির মতোন সত্য এবং ন্যায় এর পক্ষে ক্ষিপ্রতার প্রতীক হতে পারতাম। বাজপাখি মতোন হৃদয়ে নিঃস্বার্থভাবে ভালোবাসা থাকতো। মুক্ত আকাশে ডানা মেলে ঘুরে বেড়াতে পারতাম আর নিজে স্বপ্নগুলো পূরণ করতে পারতাম 🌕🌕🦅🦅🦅💞।

 last year 

বড় দাদাকে বেছে নিতাম। একদিনেই সব একাউন্টের পাসওয়ার্ড চেইঞ্জ করা সম্ভব, হা হা হা।😄😁

 last year 

পরের দিন তাহলে একাউন্টের টাকা গুলো গায়েব হয়ে যেত 🤣।

 last year 

আপনি যদি ১ দিন কারো সঙ্গে জীবন বদল করে নিতে পারতেন, তাহলে কাকে বেছে নিতেন?

সৃষ্টিকর্তা যেখানে আমাকে এত সুন্দর একটা জীবন দিয়েছে সেখানে জীবনকে এক দিনের জন্য বদলাতে কেন যাবো। যদি সারা জীবনের কথা বলা হতো, তাহলে বিশ্বের এক নাম্বার কোটিপতির সাথে বদলানোর চিন্তা করতাম😜😁।

 last year 

দুর্নীতি দমন কমিশনের প্রধান নির্বাহী কর্মকর্তার সাথে একটা দিনের জন্য জীবন চেঞ্জ করতে চাইতাম। অন্তত একটা দিনের জন্য হলেও পুরো দেশ থেকে দুর্নীতিকে মুছে দিতাম। দুদকের সকল অধিদপ্তরে ঘোষণা করে দিতাম যে বা যারাই দুর্নীতি করবে ধরে ধরে যেনো সাথে সাথেই হাত কেটে দেওয়া হয়। অন্তত একটা দিনের জন্য হলেও দুর্নীতিমুক্ত বাংলাদেশ দেখতে পারতাম 😢😅।

 last year 

একদিনের জন্য চেঞ্ছ করে আর কি হবে? তাই আমি আমাকে নিয়ে ভালো থাকতাম।

 last year 

আমি হাসু আপুর সাথে জীবন বদল করতাম কঠিন সময় পার করার অনুভূতিটা কেমন।😜

 last year 

অনুভূতিটা তাহলে বেশ অন্যরকম হতো মনে হয়।