এবিবি ফান প্রশ্ন- ৬৩৩ | বিয়ে করলেও পস্তাতে হয়, না করলেও পস্তাতে হয়। কিন্তু কেন?

Fun Cover-2.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।

আজকের প্রশ্নঃ

বিয়ে করলেও পস্তাতে হয়, না করলেও পস্তাতে হয়। কিন্তু কেন?

প্রশ্নকারীঃ

@alsarzilsiam

প্রশ্নকারীর অভিমতঃ

বিয়ে হচ্ছে দিল্লির লাড্ডু। খেলেও পস্তাতে হয় না খেলেও পস্তাতে হয়। এই বিষয়টা শুধুমাত্র বিবাহিতরা খুব ভালোভাবেই অনুধাবন করতে পারবেন। নতুন বিয়ে হয়েছে তাই আর কিছু বললাম না, হিহিহি।

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner_3_years.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 last year 

বিয়ে করলেও পস্তাতে হয়, না করলেও পস্তাতে হয়। কিন্তু কেন?

বিয়ে করলে ভাববে , সিঙ্গেল লাইফটাই ভালো ছিল। না করলে ভাববে, আহা, কারো সঙ্গে ঝগড়াটাও করতে পারলাম না😁🥴।

 last year 

আসলে বিয়ে করলে দায়িত্বের চাপ বাড়ে। আর না করলে একাকিত্ব চাপ বাড়ে। আর এই দুইটাই হচ্ছে মানুষের জীবনে পরীক্ষা। এ কারণে বিয়ে করলেও পস্তাতে হয় না করলেও পস্তাতে হয়।

 last year 

বিয়ে করলে পস্তাতে হয় বউয়ের চেয়ে সেলিকা সুন্দরী বলে আর বিয়ে না করলে পস্তাতে হয় সুন্দরী সেলিকার সাথে টাঙ্কি মারতে পারলামনা বলে। যেদিকে যাবো সেদিকেই আফসোস। 😆

 last year 

বিয়ে করলেও পস্তাতে হয়, না করলেও পস্তাতে হয়। কিন্তু কেন?

বিয়ে = কিস্তিতে কষ্ট, না করলে = একসাথে কষ্ট। একসাথে কষ্ট পাওয়ার চেয়ে কিস্তিতে কষ্ট পাওয়া ভালো😂😂। তাই তাড়াতাড়ি বিয়ে করা উত্তম🤣🤣।

 last year 

বিয়ে করলে শ্বশুর বাড়ি এসে শাশুড়ির কথা শুনতে হবে আর কাজ করতে হবে ।আর বিয়ে না করলে বাবার বাড়ির সমাজের লোক বলবে মেয়েকে আর কতদিন বসে বসে খাওয়াবে।

 last year 

বিয়ে করলে বউয়ের হাতের খুন্তির ভয়,আর না করলে সমাজের মানুষের কথার ভয়।☺️হি☺️ হি

 last year 

বিয়ে করলে: কম্বল টানাটানি দু’জনায়।
না করলে: পুরো কম্বল আপনার—কিন্তু শীতে কেউ পা গরম করে না।

 last year 

বিয়ে করলে ত্যাগ এবং সমাজতা শিখায়। আর বিয়ে না করলে শূন্যতা শিখায়। তবে যে পথ বেছে নেওয়া হয় সুখ দুঃখ দুটি আছে। তাই বিয়ে করলেও আফসোস না করলেও আফসোস।

 last year 

বিয়ে করলেও পস্তাতে হয়, না করলেও পস্তাতে হয়। কিন্তু কেন?

বিয়ে করলে শাশুড়ির , এইটা ঠিকমতো হলো না, শোনার দুঃখ। না করলে পাড়ার আন্টিদের, এখনো বিয়ে করলি না কেন, শোনার দুঃখ। দুই দিকেই কান ব্যথা🤣😆।

 last year 

বিয়ে করলে বউ এর গোয়েন্দাগিরিতে অস্থির জীবন আর না করলে সারা জীবনের আফসোস না করার জন্য।