এবিবি ফান প্রশ্ন- ৫২৩ || বসন্ত কালের কোন বিষয়টা আপনার সবচাইতে ভালো লাগে?


Fun Cover-2.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।

আজকের প্রশ্নঃ

বসন্ত কালের কোন বিষয়টা আপনার সবচাইতে ভালো লাগে?

প্রশ্নকারীঃ

@kingporos

প্রশ্নকারীর অভিমতঃ

দিনের যেকোনো সময় কোকিলের কুহু তান, আমার সবচাইতে পছন্দের।

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner_3_years.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Banner_21_Feb.png

Sort:  
 2 years ago 

বসন্ত কালে সবচেয়ে ভালো লাগে প্রেমিক-প্রেমিকাদের এলার্জি অ্যাটাক। ফুল ফুটলেই হাঁচি, রাস্তায় হাঁটলেই ধুলো-বালি, আর ভালোবাসার নামে হুটহাট গিফটের বিল দেখে বন্ধুরা সব নিঃস্ব। বসন্ত মানেই প্রেমের সাথে ফ্রি এলার্জি আর খরচের ধাক্কা😆

 2 years ago 

হাহাহা।।।। দারুন দারুন।

 2 years ago 

সবথেকে ভালো লাগে আবহাওয়ার পরিস্থিতি৷ না ঠাণ্ডা না গরম। সারাবছর এমন নাতিশীতোষ্ণ আবহাওয়া থাকলে আমরা অনেক আরামে থাকতাম।

 2 years ago 

আমিও ঠিক এটাই মনে করি দাদা।

 2 years ago 

সত্যি কথা বললে তো আজকে রাতে ঘরে খাবার পাবো না। তারপরেও রিস্ক নিয়ে সত্যি কথাটি বলতেছি, বসন্ত বরণ অনুষ্ঠানে সুন্দরী আপুরা যখন শাড়ি পরে টিএসসি মোড়ে আসে তখন ঔ দৃশটা দেখলে মনে মনে বলি প্রতি মাসে কেন বসন্ত বরণ অনুষ্ঠান হয় না,হ্ হা হা।😅😄

 2 years ago 

হাহাহহা।।।

 2 years ago 

পরীক্ষা শেষ হওয়া। কারণ এর পর একেবারেই চাপ মুক্ত৷ তাই যেমন খুশি যা খুশি করে সময়গুলোকে উপভোগ করা যাবে।

আপাতত কাঁঠাল চুরি করার ভোরগুলো বেশ লাগছে৷ আর দূর পাহাড়ে প্রচুর পলাশ হয়ে আছে৷ বাড়ির জানালা দিয়ে দেখতে ভালো লাগছে৷ সাথে আমার ফুলে ভরা বাগান।

 2 years ago 

বসন্ত কালের কোন বিষয়টা আপনার সবচাইতে ভালো লাগে?

এই সময়টাতে খুব একটা গরম আবহাওয়া থাকে না, আবার খুব একটা ঠান্ডা আবহাওয়াও থাকে না। সব মিলিয়ে খুবই সুন্দর একটা ওয়েদার। আর কোকিলের মিষ্টি ডাক শুনলে তো মনটা আরো ভালো হয়ে যায়। এই মুহূর্ত গুলো অনেক বেশি সুন্দর।

 2 years ago 

হ্যাঁ আপু কোকিলের মিষ্টি ডাক শুনতে আমার কাছেও ভালো লাগে।

 2 years ago 

বসন্তে আমার সবচাইতে ভালো লাগে--- দক্ষিণা হাওয়ায় নাকে ভেসে আসা আমের মুকুলের মিষ্টি ঘ্রাণ।এছাড়া ঝড়ে পড়া পাতার খসখস শব্দ এবং কোকিলের কুহু কুহু মধুর ডাক শুনতেও ভালো লাগে।।

 2 years ago 

এ মুহূর্তগুলো খুবই উপভোগ্য হয় আপু।

 2 years ago 

হুম, ঠিক বলেছেন।

 2 years ago 

বাহ দারুন বলেছেন আপু।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া।☺️

 2 years ago 

গরম কম ঠান্ডাও কম, বসন্তের এই আবহাওয়া আমার অনেক ভালো লাগে।

 2 years ago 

প্রতিটা গাছের ডালে ফুল ফুটে থাকার দৃশ্যটা সবচেয়ে বেশি ভালো লাগে। তবে হ্যাঁ এই বসন্তের ছোঁয়ায় যদি কোন সুন্দরী রমণীকে প্রেমের প্রস্তাব দিতে পারি সেটা অন্যরকম অনুভূতি 🙂

 2 years ago 

প্রার্থনা করছি ভাই ,আপনার মনের আশাটা পূর্ণ হোক। তাতে সিঙ্গেল কমিটি থেকে একজন সদস্য বিলুপ্ত হয়ে যাবে 🤭🤭।

 2 years ago 

তাহলে এই বসন্তে একজনকে প্রেমের প্রস্তাব দিয়ে দেন ভাইয়া 😄🤪🤭।

 2 years ago 

জি ভাই বসন্ত কালে সুন্দরী রমণীকে প্রেমের কথা বলার অনুভূতি সত্যি বেশ দারুন।

 2 years ago 

বসন্তের দক্ষিনা হাওয়ায় যখন মন ভালো হয়ে যায় তখনকার অনুভূতি ভিন্ন।আর এই ভিন্নতায় নাতিশীতোষ্ণ আবহাওয়ায় কোকিলের কুহু ডাক আমার ভীষণ ভালো লাগে।

 2 years ago 

জি আপু, যখন বসন্তের দক্ষিণের হাওয়া গায়ে লাগে তখন কত রকম অনুভূতি সৃষ্টি হয়।

 2 years ago 

বসন্ত কালে এমনিতেই সব ধরনের ফুল কমবেশি দেখা যায়। তাছাড়াও বেশি ভালো লাগে গাছের পাতা ঝরে যখন একদম ছোট ছোট পাতা বের হয় এই দৃশ্যটা। বিশেষ করে মেহগনি বাগানে গাছের সব পাতা ঝরে যায় আর গাছের ডালে থাকে কচি কচি লাল রঙের পাতাগুলো। মেহগনি গাছের এই কুষি পাতার মধ্যে নীল আকাশ দেখতে অনেক ভালো লাগে।

 2 years ago 

আসলেই আপু মেহগণি গাছে যখন পাতা ঝরে গিয়ে নতুন পাতা বের হয় তখন দেখতে কিন্তু দারুন লাগে। দারুন বলেছেন আপনি।

 2 years ago 

ঠিক বলেছেন বসন্তকালে এমনিতে সব ধরনের ফুল কমবেশি দেখা যায়।