এবিবি ফান প্রশ্ন- ৫১২ || মানুষ কখন সোজা পথ ছেড়ে উল্টো পথে হাঁটতে শুরু করে?


Fun Cover-2.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।

আজকের প্রশ্নঃ

মানুষ কখন সোজা পথ ছেড়ে উল্টো পথে হাঁটতে শুরু করে?

প্রশ্নকারীঃ

@green015

প্রশ্নকারীর অভিমতঃ

আমার জানা নেই, জানতে চাই আপনাদের কাছে।

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner_3_years.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 2 years ago 

মানুষ কখন সোজা পথ ছেড়ে উল্টো পথে হাঁটতে শুরু করে?

এককথায় উত্তর দিলাম, যখন প্রেমের ভূত মাথায় চাপে😂😂।

 2 years ago 

হ্যাঁ ভাইয়া প্রেমের ভূত মাথায় চাপলেও উল্টো পথে চলে।

 2 years ago 

তাই বুঝি,☺️☺️।

 2 years ago 

মানুুষ যখন বুঝতে পারে যে সোজা পথে অনেক কাটা আর কষ্ট অপেক্ষা করছে। আর এ পথে হাটলে সে কখনও তার গন্তব্যে পৌঁছাতে পারবে না। ঠিক তখনই মানুষ নিজের স্বপ্ন কে ছিনিয়ে আনতে উল্টো পথে চলা শুরু করে। কারন আজকালকার মানুষ সোজা পথের চেয়ে বাকা পথ পছন্দ করে বেশী।

 2 years ago 

ঠিক বলেছেন আপু।

 2 years ago 

ঠিক বলেছেন আপু মানুষ যখন বুঝতে পারে সেই সোজা পথে অনেক কাটা আর কষ্ট অপেক্ষা করছে এই কারণে উল্টা পথে চলে।

 2 years ago 

প্রতিটি মানুষের একটি উদ্দেশ্য থাকে এবং স্বপ্ন থাকে সেই স্বপ্ন পূরণে মানুষ আপ্রাণ চেষ্টা করে। এক সময় দেখা যায় সেই স্বপ্ন পূরণে ব্যর্থ হয়ে যায়। অথবা এমনও দেখা যায় যে তার কাছের মানুষের কাছ থেকে অনেক বেশি প্রতারণার শিকার হন। কিন্তু আমার মতে এসব বিষয় মানুষের মনে অনেক বেশি আঘাত করে। বাধ্য হয়ে সেই আগের পথ ছাড়ত শুরু করে। অবশেষে মানুষ তার ভুল থেকে উত্তরণের জন্য নতুন বেছে নেই।

 2 years ago 

স্বপ্ন পূরণে ব্যর্থ হলে মানুষ উল্টো পথে হাঁটা আরম্ভ করে এইটা সত্যি।

 2 years ago 

যখন দেখে সোজা পথে গন্তব্যে পৌঁছাতে বেশি সময় লাগবে বা সোজা পথে কিছু সমস্যা বা বাঁধা আছে সফল না হতে পারে বা ব্যর্থ হয়, আর উল্টো পথে হাঁটলে আগে পৌঁছানোর সুযোগ আছে তখন উল্টো পথে হাঁটা শুরু করে।

 2 years ago 

জ্বী ঠিক বলেছেন আপু,দ্রুত সফল হতে মানুষ ভুল পথে হাঁটতেও দ্বিধাবোধ করেনা।

 2 years ago 

আপনার কথাগুলো ভালো লাগলো।

 2 years ago 

মানুষ কখন সোজা পথ ছেড়ে উল্টো পথে হাঁটতে শুরু করে?
প্রতিটি মানুষের থাকে কিছু আশা। আর এক বুক আশা নিয়েই মানুষ বাঁচে। সোজা পথে চলে যখন সে হোঁচট খায় আবারো চেষ্টা করে যখন নিরাশ হয় তখন সে আর সোজা পথে না চলে উল্টা পথে চলে।

 2 years ago 

আপনার যুক্তিটা খুব ভালো লাগলো।

 2 years ago 

মানুষের যখন ধৈর্যের বাঁধ ভেঙে যায় তখন সে সোজা পথ ছেড়ে উল্টো পথে হাঁটতে শুরু করে। মানুষ যখন সোজা পথে চলাচল করে নিজের ইচ্ছে স্বপ্ন পূরণ করতে পারেনা তখন উল্টোপথে চলতে শুরু করে। তবে এখনকার সময় হয়ে গেছে উল্টো। কেননা যে যত উল্টো পথে চলছে সে তত দ্রুত তার লক্ষ্যে পৌঁছাচ্ছে।

 2 years ago 

মানুষের কাছে যখন আর কোন উপায় থাকে না তখন তারা সোজা পথ ছেড়ে উল্টো পথে হাঁটতে শুরু করে।

 2 years ago 

জি ভাই বাস্তব কথা বলেছেন।

 2 years ago 

সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল যেমন বাঁকা করতে হয়।ঠিক তেমনি কোন কাজ সোজা ভাবে না করলে উল্টো পথে হাঁটতে হয়।

 2 years ago 

জি আপু, সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকা করতে হয় তা বাস্তব।

 2 years ago 

মানুষ সাধারণত তখন সোজা পথ ছেড়ে উল্টো পথে হাঁটতে শুরু করে যখন সে জীবনে কোনও উদ্দেশ্য বা স্বপ্ন থেকে বিচ্যুত হয়ে যায়, বা যখন সে সমস্যার সম্মুখীন হয় এবং সহজ ও সোজা পথ পরিহার করে কিছু জটিল বা বিপজ্জনক সিদ্ধান্ত নেয়। এটি অনেক সময় হতাশা, পরিস্থিতি বা চাপের কারণে হতে পারে। কিছু মানুষ নিজেদের সীমানা বা মূল্যবোধ ভেঙে নতুন পথ খোঁজে, যা তাদের মনের মধ্যে শান্তি বা স্বীকৃতি এনে দেয়, কিন্তু অনেক সময় তা ভুল পথে চলে যেতে পারে।শেষমেশ তা মানুষের জন্য দীর্ঘমেয়াদে ক্ষতিকর হতে পারে। এটি আমাদের শিখিয়ে দেয়, যে সোজা পথ ধরলে শান্তি ও সঠিক গন্তব্যে পৌঁছানো সম্ভব।তাই আমাদের ভুল পথ না হেঁটে সঠিক পথে হাঁটা উচিত।

 2 years ago 

যথার্থ বলেছেন আপু।

 2 years ago 

মানুষ কখন সোজা পথ ছেড়ে উল্টো পথে হাঁটতে শুরু করে?

মানুষের হৃদয় যখন কষ্টে ক্ষতবিক্ষত হয় এবং মুখের মিষ্টি কথা যখন কাজ হয় না তখন মানুষ সোজা পথ ছেড়ে উল্টো পথে হাঁটতে শুরু করে?

 2 years ago 

সহমত আপনার সাথে,মন একটা কোমল জিনিস,সেখানে আঘাত লাগলে মানুষ উল্টা পথেই চলা শুরু করে।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে।