এবিবি ফান প্রশ্ন- ৩৯০ || বর্ষার দিনে খিচুড়ির সাথে কোন পদ আপনাদের সবচাইতে ভালো লাগে?


Fun Cover-2.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।

আজকের প্রশ্নঃ

বর্ষার দিনে খিচুড়ির সাথে কোন পদ আপনাদের সবচাইতে ভালো লাগে?

প্রশ্নকারীঃ

@kingporos

প্রশ্নকারীর অভিমতঃ

আমার পছন্দ গরম গরম বেগুনি। আপনাদের পছন্দের তালিকায় কি কি পদ আছে, তাড়াতাড়ি লিখে ফেলুন।

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner_Annivr2.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 2 years ago 

বৃষ্টির দিনে খিচুড়ির সঙ্গে ডিম ভাজি ,পটল ভাজি,বেগুন ভাজি আর সবথেকে বাঙালির প্রিয় ইলিশ মাছ ভাজির পদ খেতে বেশি ভালো লাগে আমার।হি হি,এটা না হলে তো অপূর্ন থেকে যাবে।☺️☺️

 2 years ago 

বোন, ইলিশ মাছের দাম যেভাবে বাড়ছে তাতে বাঙালির প্রিয় এই মাছ কিনে খাওয়া কষ্টকর হয়ে যাচ্ছে তাদের জন্য।

 2 years ago 

হুম, বৃষ্টি নেই তো ইলিশ মাছের বংশবিস্তার হবে কিভাবে।এইজন্য তো না বললে নয় বলেই তালিকায় শেষে রেখেছি দাদা☺️☺️.

 2 years ago 

এইজন্য তো না বললে নয় বলেই তালিকায় শেষে রেখেছি দাদা☺️☺️.

হিহি.. আচ্ছা বোন ব্যাপারটা এবার বুঝতে পারলাম।

 2 years ago 

ইলিশ মাছের সম্মান বলে কথা দাদা☺️☺️.

 2 years ago 

বর্ষার দিনে খিচুড়ির সাথে কোন পদ আপনাদের সবচাইতে ভালো লাগে?

খিচুড়ির সাথে ডিম ভাজা এবং পেঁয়াজ, টমেটো, শসা দিয়ে তৈরি স্যালাড আমার সব থেকে বেশি ভালো লাগে দাদা । বর্ষা হলেই আমাদের বাড়িতে এই গুলো হয়ে থাকে ।

 2 years ago 

বর্ষার দিনে খিচুড়ির সাথে বউ নামক বিপদ পাশে থাকলে ভালো লাগে।

 2 years ago 

বর্ষার দিনে খিচুড়ির সাথে ইলিশ মাছ ভাজা আর সেই মাছ ভাজার তেল অসাধারণ লাগে। তবে ইলিশ মাছ না থাকলে সেদিন গরম গরম ডিম ভাজা আর বেগুন ভাজা দিয়ে খিচুড়ি খেতে দারুণ লাগে।