এবিবি ফান প্রশ্ন- ৫৪২ || জীবনের সবথেকে অদ্ভুত জিনিস কি?

Fun Cover-2.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।

আজকের প্রশ্নঃ

জীবনের সবথেকে অদ্ভুত জিনিস কি?

প্রশ্নকারীঃ

@green015

প্রশ্নকারীর অভিমতঃ

আমার তো মনে হয়, মানুষের সম্পর্ক।যা রেলপাটির মতো,কখনো সোজা কখনো বাঁকা,কখনো গভীর,কখনো জটিলতা।

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner_3_years.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 last year 

আমার কাছে তো মানুষের নামটাই জীবনের সবচেয়ে অদ্ভুত জিনিস মনে হয়! যেই নামে একটা মানুষ কে সবাই চিনে, সেটা তার বুঝ হওয়ার আগেই অন্য মানুষ ঠিক করে দেয়! সেই অন্যের ঠিক করা নামই মানুষের মৃত্যুর আগ পর্যন্তই তার পরিচয় হয়ে সাথে রয়ে যায়!

 last year 

হি হি,দারুণ বলেছেন দিদি☺️☺️.

 last year 

আমার মতে জীবনের সবথেকে অদ্ভুত জিনিস হলো বিয়ে। যেখানে সম্পর্ক বদলে যায় একটি পলকে। মুহূর্তের মধ্যে অচেনা মানুষ গুলো আপন আর চেনা মানুষ গুলো পর হয়ে যায়।

 last year 

হুম, জটিল অংক।

 last year 

টাকা,
যার কাছে তার কাছে দুনিয়ায় সবকিছু আছে।
যার নাই কিছুই নাই।

 last year 

আমার মনে হয় জীবনের সবথেকে বড় অদ্ভুত জিনিস হল সময়।

এই সময়ে বা মুহূর্ত বা পরিস্থিতি কখন যে মানুষের জীবনে কি বয়ে আনে এবং জীবনকে হয় নতুনভাবে সাজিয়ে দেয় নয়তোবা ওলট-পালট করে দেয় বিনা নোটিশেই। তাই সময়ের মতো অদ্ভুত বোধহয় আর কিছুই নয়।

 last year 

জীবনের সবথেকে অদ্ভুত জিনিস কি?

ভালোবাসা। যা কেবলই রং পালটায়।

 last year 

জীবনের সবথেকে অদ্ভুত জিনিস কি?

জীবনের সবচাইতে অদ্ভূত জিনিস আপনি অনেক কিছু পাবেন। কিন্তু যেটা চাইবেন সেটা কখনোই পাবেন না।

 last year 

একেবারেই সত্য বলেছেন, গভীরভাবে চাওয়া জিনিস পাওয়া যায় না।

 last year 

জীবনের সবথেকে অদ্ভুত জিনিস কি?
জীবনের সবথেকে অদ্ভুত জিনিস হলো টাকা, যা এক নিমিষেই মানুষকে চেঞ্জ করে দেয়।

 last year 

আমি মনে করি সেটা ব্যক্তি বিশেষ, এক একজনের জীবনে অনেক ধরনের অদ্ভুত জিনিসও থাকতে পারে।

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.31
JST 0.059
BTC 70687.69
ETH 2153.91
USDT 1.00
SBD 0.51