এবিবি ফান প্রশ্ন- ৪০২ | রাগ করলে মানুষ খাওয়া-দাওয়া ছেড়ে দেয় কেন ?

Fun Cover-2.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।

আজকের প্রশ্নঃ

রাগ করলে মানুষ খাওয়া-দাওয়া ছেড়ে দেয় কেন ?

প্রশ্নকারীঃ

@tasonya

প্রশ্নকারীর অভিমতঃ

অনেক চেষ্টা করলাম, কিন্তু কারণটা খুঁজে বের করতে পারলাম না। তাহলে আপনাদের কাছ থেকেই শোনা যাক।

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner_3_years.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 2 years ago 

একদম সহজ, যাতে শরীর দুর্বল হয়ে রাগ প্রত্যাহার করে নেয়, হি হি হি।

 2 years ago 

আপনিও কি এমন করেন, হাহাহা!

 2 years ago 

আবার জিগায়, সেই ছোটবেলা হতেই এই অভ্যেসে পাকা হা হা হা।

 2 years ago 

কারন অতিরিক্ত কিছুর ফল ভালো হয় না তাই রাগ করে মানুষ খাওয়া-দাওয়া করলে যদি ভাতের সঙ্গে সেই রাগ মাথায় উঠে যায় তখন আরেক মুশকিল তাই খাওয়া-দাওয়া ছেড়ে দেয় নিজেকে সেফটি রাখতে।

 2 years ago 

তার মানে খেলে রাগ আরো বেড়ে যাবে?

 2 years ago 

একদম-ই তাই ভাইয়া, বাড়তে বাড়তে মাথায় উঠে যাবে☺️☺️.

 2 years ago 

অতিরিক্ত ভিটামিন কমানোর জন্য। শরীরে ভিটামিন বেশি হইছিলো দেখে রাগ করছিল।

 2 years ago 

হাহাহা। মজা পেলাম ভাই।

 2 years ago (edited)

খাওয়ার পরেই তো হজম প্রক্রিয়া শুরু হয়। আর তা নইলে অকারণ এই HCL ক্ষরণের ফলে অ্যাসিডিটি হতে থাকে। সেই আইসিডিটি বুকের মধ্যে গিয়ে জ্বালা করে মাথা ব্যথা করে আরো অনেক কিছু হয়। যেগুলো রাগকে বজায় রাখতে এবং উদ্দীপিত করতে সাহায্য করে। কিন্তু খাওয়া দাওয়া করে নিলে রাগটাও খাবারের সাথে হজম হয়ে যাবে। কি দরকার! রাগ যদি হজমই করে ফেলি তাহলে করাটাই তো বৃথা শক্তিক্ষয় হয়ে যাবে।।

 2 years ago 

রাগ করার কারণে শরীরে প্রচুর এনার্জি উৎপন্ন হয় । এই এনার্জির কারণে পেটে খিদে লাগে না, এজন্য মানুষ রাগ করলে আর খায় না। হিহি..🤭🤭🤣🤣 তবে অনেকে আবার রাগ করে চুরি করে খাবার কিনে কিনে খায়। তারা আসলে প্রকৃতপক্ষে রাগ করে না, এই জন্য শরীরে এনার্জিও উৎপন্ন হয় না তাই বাইরে গিয়ে লুকিয়ে লুকিয়ে খাবার খেতে হয়। 🤣🤣

 2 years ago 

রাগ হলে মানুষ ভাবে, “আমার খাওয়ার দরকার নেই, পৃথিবী নিজেই তো ক্ষুধার্ত!” সেই ক্ষুধা-মুক্ত মহাযাত্রায় তারা খাবার বর্জন করে, যেন পৃথিবীও তাদের রাগের গুরুত্ব বুঝে। তবে বাস্তবে, রাগ মন থেকে পেট পর্যন্ত পথ আটকে দেয়!

 2 years ago 

রাগ হলে তো আমার বেশি বেশি খেতে ইচ্ছে করে তবে সেটা যখন আমার রাগকে কেউ পাত্তা দেয় না তখন। 🤣

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.29
JST 0.043
BTC 68452.39
ETH 1987.90
USDT 1.00
SBD 0.38