এবিবি ফান প্রশ্ন- ৬০৩|| মুষলধারে বৃষ্টিকে ইংরেজিতে cats and dogs বলা হয় কেন?

Fun Cover-2.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।

আজকের প্রশ্নঃ

মুষলধারে বৃষ্টিকে ইংরেজিতে cats and dogs বলা হয় কেন?

প্রশ্নকারীঃ

@ah-agim

প্রশ্নকারীর অভিমতঃ

আমার বুঝে আসে না বৃষ্টির সাথে বিড়াল এবং কুকুরের কি সম্পর্ক রয়েছে। আমার মনে হয় বৃষ্টি হলে বিড়াল এবং কুকুরের মধ্যে বন্ধুত্বের সৃষ্টি হয়।

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner_3_years.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 last year 

মুষলধারে বৃষ্টিকে ইংরেজিতে cats and dogs বলা হয় কেন?

মুষলধারে বৃষ্টি হলে, বিড়াল এবং কুকুরও ছাতা নিয়ে পিকনিক করতে নেমে যায় 😂😂। তাইতো মুষলধারে বৃষ্টিকে ইংরেজিতে cats and dogs বলা হয় 🤣🤣।

 last year 

মুষলধারে বৃষ্টিকে ইংরেজিতে cats and dogs বলা হয় কেন?

কারণ ওই সময়টাতে কুকুররা বিড়ালদেরকে অনেক বেশি মিস করে থাকে। বৃষ্টির কারণে কুকুর বিড়াল ধরে স্বীকার করতে পারেনা। এটার মধ্যে তাদের একে অপরের ভালো খারাপের বিষয় আছে। সময়টা বিড়ালদের জন্য ভালো হলেও কুকুরদের জন্য খারাপ😂🤣।

 last year 

মুষলধারে বৃষ্টি হলে কুকুর এবং বিড়াল দুজনে বৃষ্টি থেকে বাঁচার জন্যে ভুল করে যখন একই ছাদের নিচে আশ্রয় নেয় তখন দুই শত্রুর মাঝেই ঘোর ঝগড়া লেগে যায়,এজন্যই cats and dogs বলা হয়।

 last year 

এর কারণ হলো বিড়াল যখন ঝগড়া করে তখন বজ্রপাতের মত আওয়াজ হয়। কুকুর চারিদিকে ঘুরে বেড়ায় এবং তাদের মূত্র বিসর্জন করে। আর এজন্য বৃষ্টি যখন হয় তখন জল এবং বজ্রপাত দুটোই একসাথে হয়। এর জন্য এই নামকরণ করা হয়েছে।

 last year 

মুষলধারে বৃষ্টিকে ইংরেজিতে cats and dogs বলার কারন হলো তখন এই দুইজনের ডিউটি শীতিল হয়ে যায়। তখন তারা আনন্দে আত্মহারা হয়ে নাচতে থাকে,হে হে হে।😂😅

 last year 

কারণ শুধু বৃষ্টি হলে মানুষ ভেজাবিড়াল বলে আর মুষলধারে বৃষ্টি হলে কুকুরের মতো জিভ বের করে মরে।তবে হ্যাঁ, দুটোতেই যেমন বৃষ্টিতে ভেজা গুরুত্বপূর্ণ তেমনি দুটোই আবার চারপেয়ে পোষ্য প্রাণী।তাই মুষলধারে বৃষ্টিকে ইংরেজিতে cats and dogs বলা হয়।☺️☺️

 last year 

মুষলধারে বৃষ্টিকে ইংরেজিতে cats and dogs বলা হয় কেন?

কারণ কুকুর এবং বিড়াল তখন শিক্ষিত হয়ে যায়, আর তাদের নামটাও ইংরেজিতে হয়ে যায় 🤣🤣।

 last year 

কারণ আগের যুগের মানুষ ভাবতো বৃষ্টির সময় আকাশ থেকে মরা বিড়াল ও কুকুর পরে 😂। সেই ধারণা থেকেই এটার আবির্ভাব আসলে! প্রকৃতপক্ষে, আসলে আকাশ থেকে বৃষ্টি ছাড়া কিছুই পরে না।

 last year 

মুষলধারে বৃষ্টিকে ইংরেজিতে cats and dogs বলা হয় কেন?

কারন মুষলধারে যখন বৃষ্টি পড়ে সেই বৃষ্টির তালে তালে কুকুর বিড়ালও সুরে সুরে ডাকতে থাকে। তাই মুষলধারে বৃষ্টিকে ইংরেজিতে cats and dogs বলা হয় ।

 last year 

মুষলধারে বৃষ্টি হচ্ছে… আর ইংরেজি বলছে – It’s raining cats and dogs!
কেন? কারণ, ছাতা আনতে ভুলে গেলে শুধু ভিজে যাবেন না, একটা বিড়াল কাঁধে আর কুকুর গায়ে পড়তে পারে! 🐱🐶