এবিবি ফান প্রশ্ন- ৪২৮ || আজ $PUSS এর প্রথম CEX লিস্টিং, আপনাদের অনুভূতি কেমন?


Fun Cover-2.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।

আজকের প্রশ্নঃ

আজ $PUSS এর প্রথম CEX লিস্টিং, আপনাদের অনুভূতি কেমন?

প্রশ্নকারীঃ

@kingporos

প্রশ্নকারীর অভিমতঃ

আমার মধ্যে দারুন উত্তেজনা কাজ করছে! কদিন উত্তেজনার কারণে ভালোমতো ঘুমোতেও পারিনি। খিক খিক।

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

Banner_3_years-2.png

break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 2 years ago 

আজ $PUSS এর প্রথম CEX লিস্টিং, আপনাদের অনুভূতি কেমন?

এটা এমন একটা অনুভূতি যেটা কখনো লিখে বা বলে বোঝানো সম্ভব নয়। উত্তেজনা অনেক বেশি কাজ করছে আমার মধ্যে🥰। ইচ্ছে করছে কোথাও একটা চলে যেতে পুসকে নিয়ে। যেখানে শুধু থাকবো আমি আর পুস।

বি:দ্র;-আমাদের মধ্যে তৃতীয় ব্যক্তি এলাও না 🤭😁।
 2 years ago 

ভাইয়া আপনি আর পুস স্বপ্নের দেশে চলে যান 🥰।

 2 years ago 

আমি তো ভাবছি $PUSS কে নিয়ে মঙ্গল গ্রহে চলে যাবো। যাতে করে আর কেউ তাকে খুজেঁ না পায়। আমি তো দিনে দিনে এর প্রেমেই পড়ে যাচ্ছি। হি হি হি

 2 years ago 

প্রেমে শুধু আপনি না আপু আমিও পুসের পড়ে গেছি 😚😙🥰 ।

 2 years ago 

আজ $PUSS এর প্রথম CEX লিস্টিং, আপনাদের অনুভূতি কেমন?

শুনতেই ভালো লাগছে আজ $PUSS প্রথম CEX এ লিস্টিং হয়েছে। আমাদের স্বপ্নগুলো ধীরে ধীরে পূরণ হবে এই আশা নিয়ে অধীর আগ্রহে বসে আছি। টানটান উত্তেজনা সব সময় মনের ভেতর কাজ করছে।

 2 years ago 

জি ভাই, টানটান উত্তেজনা কারণে এখন চোখের পলক ফেলতে পারছি না।

 2 years ago 

আমার অনুভূতি হলো ক্রিকেটে ছক্কা মারার মতো টানটান উত্তেজনা, ফুটবলের গোল করার মতো উত্তেজনা আর আলাদিনের আশ্চর্য প্রদীপ হাতে পাওয়ার মতো উত্তেজনা।।☺️☺️

 2 years ago 

জি আপু, আলাদিনের আশ্চর্য প্রদীপ হাতে পাওয়ার মতোন আনন্দ বয়ে যাচ্ছে।

 2 years ago 

একেবারেই তাই।

 2 years ago 

আজ $PUSS এর প্রথম CEX লিস্টিং! অনুভূতি একদম সেই রকেটের মতো, যা চাঁদে নামতে গিয়ে মঙ্গল ছুঁয়ে আসল! বুক ধুকধুক, মনে হচ্ছে যেন $PUSS কে বিয়ের মণ্ডপে তুলে দিচ্ছি! আশা করি খুব শীঘ্রই Binance এও বিয়ের নিমন্ত্রণ পাবো! $PUSS কে নিয়ে এখন আমাদের চিন্তা-ভাবনা লাফিয়ে লাফিয়ে বাড়ছে!

 2 years ago 

আজ $PUSS এর প্রথম CEX লিস্টিং, আপনাদের অনুভূতি কেমন?

কি বলবো আর ভাইয়া, এই কয়েকদিন উত্তেজনার জন্য তো ঘুম কি এটাই ভুলে গিয়েছি। এত বেশি উত্তেজনা কাজ করছে যে বলার বাহিরে। $Puss কে এত বেশি ভালোবেসেছি যে, এখন তাকে ছাড়া কিছু ভাবতেই পারি না🙅। এখন তো আমার $Puss কে বলতে ইচ্ছে করছে, "এই ফাগুনী পূর্ণিমা রাতে চল পালিয়ে যাই"😁। যদিও এখন ফাগুনী পূর্ণিমা নয়🤣।

 2 years ago 

জি আপু, এখন সবার ইচ্ছে করতেছে পুসকে নিয়ে ফাগুনী পূর্ণিমা রাতে পালিয়ে যেতে।

 2 years ago 

আজ $PUSS এর প্রথম CEX লিস্টিং, আপনাদের অনুভূতি কেমন?

আমি জানি CEX লিস্টিং হওয়ার সাথে সাথে $PUSS দাম বেড়ে যাবে, সেজন্য আমি UK, USA সহ বিশ্বের বিভিন্ন শহরে জায়গা কেনার জন্য দালালদের সাথে কথা বলা শুরু করে দিয়েছি,হা হা হা।😜😁

 2 years ago 

আজ $PUSS এর প্রথম CEX লিস্টিং, আপনাদের অনুভূতি কেমন?

নিজের মধ্যে চরম উত্তেজনা কাজ করছে দাদা। লিস্টিং হওয়ার পর তো আমি বড়লোক হয়ে যাবো,তাই ভাবলাম আরও ২/৩ টা বিয়ে করা দরকার। ইতিমধ্যেই পাত্রী খোঁজা শুরু করে দিয়েছি🤣🤣।

 2 years ago 

ঘুম থেকে উঠে আপনার প্রশ্ন টা দেখে কনফিউজড ছিলাম। যে নিউজটি সত্যি নাকি স্বপ্ন ।এরপর ডিস্কোর্ড থেকে সিউর হলাম যে সত্যি লিস্টেড হয়েছে।এখন তো আকাশে বাতাসে উড়তে মন চাচ্ছে দাদা।😁😁

 2 years ago 

ঠান্ডা হাওয়ার মতো। মাঝে মাঝেই চিমটি কাটছি নিজেকে।

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.31
JST 0.063
BTC 68434.74
ETH 2083.01
USDT 1.00
SBD 0.47