এবিবি ফান প্রশ্ন- ৬৯৪ |ফ্যামিলি পলিটিক্স বিষয়টা কি?

Fun Cover-2.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।

আজকের প্রশ্নঃ

ফ্যামিলি পলিটিক্স বিষয়টা কি?

প্রশ্নকারীঃ

@nusuranur

প্রশ্নকারীর অভিমতঃ

আসলে এটা আজকাল খুব শোনা যাচ্ছে।কিন্তু এই পলিটিক্স এর ধরণ ই বুঝতে পারলাম না।তাই ভাবলাম আপনাদের জিজ্ঞেস করি।

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner_3_years.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 2 months ago 

ফ্যামিলি পলিটিক্স বিষয়টা হচ্ছে-- ঘর শত্রু বিভীষণ।অর্থাৎ ঘরের মধ্যের কথা বাইরে বলে বেড়িয়ে জিলিপির প্যাঁচ তৈরি করা।

 2 months ago 

ফ্যামিলি পলিটিক্স বিষয়টা কি?

ফ্যামিলি পলিটিক্স মানে পরিবারে ছোট-বড় সবার মধ্যে মতভেদ, পক্ষপাত, ভুল বোঝাবুঝি বা ক্ষমতার টানাপোড়েন,যা সম্পর্ককে জটিল করে তোলে।

 2 months ago 

ফ্যামিলি পলিটিক্স হচ্ছে সেই জিনিস যেখানে পরিবারের কেউ ভালো কিছু করলে সেই ভালো কিছুর মধ্যে খুঁত খুঁজে বেড়ানো।পরিবারের কাউকে উপরে উঠতে দেখলে খুশী না হয়ে বাঁকা চোখে দেখা।

 2 months ago 

ফ্যামিলি পলিটিক্স মানে হলো আমার ৮% চার্জের মোবাইল খুলে মা তার ৯৪% চার্জের মোবাইল চার্জে লাগিয়ে দেয়, কিছু বলতে পারি না,😁

 2 months ago 

ফ্যামিলি পলিটিক্স মানে ঘরের ভেতর ছোটখাটো ক্ষমতার কারখানা। কেউ ঘুমের বাজেটে মন্ত্রী, কেউ রাগের বিরোধীদল, আর মা পুরো সংসদের স্পিকার! শেষ পর্যন্ত সবাই নিজের সুবিধার আইন পাশ করতে ব্যস্ত।

 2 months ago 

ফ্যামিলি পলিটিক্স হচ্ছে সেই জিনিস যেখানে পরিবারের কেউ ভালো কিছু করলে সেই ভালো কিছুর মধ্যে খুঁত খুঁজে বেড়ানো।পরিবারের কাউকে উপরে উঠতে দেখলে খুশী না হয়ে বাঁকা চোখে দেখা।

ফ্যামিলি পলিটিক্স হচ্ছে বউয়ের সাথে রাগ করার ও ঝগড়া লাগানোর বড় একটা উপায়

ফ্যামিলি পলিটিক্স হচ্ছে বউয়ের সাথে রাগ করার ও ঝগড়া লাগানোর বড় একটা উপায়

 2 months ago 

ফ্যামিলি পলিটিক্স বিষয়টা হচ্ছে-- ঘর শত্রু বিভীষণ।অর্থাৎ ঘরের মধ্যের কথা বাইরে বলে বেড়িয়ে জিলিপির প্যাঁচ তৈরি করা।