আমার বাংলা ব্লগ - একটু হাসি || কৌতুক সপ্তাহ - ৮০

jokes Cover-1.png

আমার বাংলা ব্লগের আরো একটি নতুন আয়োজন- এবিবি একটু হাসি’তে সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা একটু ভিন্ন ধরনের উদ্যোগ, মনের উচ্ছ্বাসে প্রাণ খুলে হাসার আয়োজন। যেখানে সবাইকে নিয়ে প্রতি সপ্তাহের একটা দিন একটু অন্য রকমভাবে কৌতুকের সাথে আনন্দ করার প্রয়াস চালানো হবে। নিজেকে একটু অন্য রকমভাবে প্রকাশ করতে হবে, সবাইকে নিজের কথায় কিংবা কৌতুকে মাতিয়ে রাখতে হবে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতি সপ্তাহে পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে যারা এই আয়োজনের ক্ষেত্রে আন্তরিকতার পরিচয় দিবে এবং মজার কিছু শেয়ার করার চেষ্টা করবে, পুরস্কারের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতি সপ্তাহের বুধবার এবিবি একটু হাসি পোষ্ট শেয়ার করা হবে, যেখানে প্রতি সপ্তাহে ভিন্ন ভিন্ন বিষয় নির্বাচন করা হবে। আপনারা সেই বিষয়টির সাথে সামঞ্জস্য রেখে নিজের মতো করে কৌতুক অথবা মজার কোন হাসির অনু গল্প শেয়ার করবেন। এখানে মূল উদ্দেশ্য থাকবে হাসি, এমন কিছু শেয়ার করতে হবে সবাই যেন প্রাণ খুলে হাসার সুযোগ পায়। সেটা আপনার নিজের হতে পারে কিংবা সংগৃহীত হতে পারে, তবে এই ক্ষেত্রে অবশ্যই নিয়মের ভিতর থাকতে হবে, যেন কপিরাইট এর বিষয়টি সামনে আসতে না পারে।

আমাদের জীবনে মজার নানা ঘটনা রয়েছে, যেখানে হাসির একটা বিষয়ও সংযুক্ত রয়েছে। যেগুলো স্মরণ হলে এখনো আমরা মনে মনে হাসি অথবা লুকিয়ে হাসার চেষ্টা করি। আমরা আড়ালে থাকা সেই বিষয়গুলোকে সম্মুখে আনতে চাই এবং সকলের সাথে তা শেয়ার করার মাধ্যমে একটু অন্য রকমভাবে দিনটি উপভোগ্য করতে চাই। কৌতুকের ব্যাপারে একটা বিষয় মনে রাখতে হবে, কৌতুক মোটেও কপিরাইটেড না। তবে সেটা সংগৃহীত পুরনো কৌতুক হবে, যদি ক্রিয়েটিভ কৌতুক হয় যেটার লেখকের নাম জানা আছে সেটা কপিরাইটেড। আশা করছি বিষয়টি পরিস্কার এখন।

আজকের বিষয়ঃ

গোল্লাছুট খেলা নিয়ে মজার কোন জোকস বা অনুগল্প।

বিষয় নির্বাচনকারীঃ

@rex-sumon

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • কৌতুক/হাসির অনু গল্প সর্বোচ্চ ৭৫ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একটি কৌতুক/হাসির অনু গল্প শেয়ার করতে পারবে।
  • কৌতুক/হাসির অনু গল্প অবশ্যই উপরের বিষয়ে সাথে সামঞ্জস্য/সংযুক্ত থাকতে হবে।
  • এডাল্ট কিছু শেয়ার করা যাবে না, তবে সকলের সাথে ভাগ করে নেয়া যায় সেই ধরনের কিছু শেয়ার করা যাবে।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner Annivr4.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 last year 

অনুগল্প:

গোল্লাছুট খেলাকে আমরা ঘুরনচণ্ডী বলতাম।এটি আমরা গ্রামের অনেকজন মিলে খেলতাম।বড় দাদা, দিদিরাও আমাদের খেলায় অংশ নিতো।তারপর দুইদলে আমরা ভাগ হয়ে টস করে খেলা শুরু করতাম।তারপর খেলা শুরু হলে যে দল গর্ত ধরবে তারা হাত বেঁধে শুধুই জোরে জোরে ঘুরতে থাকতো,কখনো তো মানুষের ভারে গর্তের মানুষের হাত থেকে ছিটকে পড়ে যেত সবাই মাটিতে।তারপর দৌড়ে আবার হাত বেঁধে খেলা,আবার বাইরে বের হওয়ার সময় ধরা পড়ে গেলে পিঠে পড়তো থাপ্পড়।সেই থাপ্পড় খুবই লাগতো,মাঝে মাঝেই পিঠ ব্যথা হয়ে যেত গোল্লাছুট খেলায়।খুবই মিস করি ছেলেবেলার খেলাগুলো, দিন দিন সবই বিলুপ্ত হয়ে যাচ্ছে দ্রুত। তবে আমরা বেঁচে থাকবো শৈশবের স্মৃতি আগলে।।

 last year 

গোল্লাছুট খেলার সময,

রাহুল দৌড়াতে দৌড়াতে হঠাৎ গাছের সঙ্গে ধাক্কা খেল।

বন্ধুরা দৌড়ে এসে জিজ্ঞেস করল,
কিরে, চোখে দেখিস না?

রাহুল গম্ভীর মুখে বলল,
গোল্লা ধরতে গিয়ে গাছও ধরার চেষ্টা করছিলাম। 🌳🤣

 last year 

শিক্ষক: গোল্লাছুট খেলার নিয়ম জানো?

ছাত্র: হ্যাঁ স্যার, গোল্লাছুট সেই খেলা যেখানে বন্ধুরা বন্ধুকে ফাঁসিয়ে দেয় শুধু “গোল্লা” বানাতে😅😂🤣🤣।

ছাত্র:- কাল গোল্লাছুট খেলতে গিয়ে আমি সুপারহিরো হয়ে গেছিলাম।

শিক্ষক: কীভাবে?

ছাত্র: আমি গোল্লা ছিলাম, সবাই দৌড়ায়... আমি দাঁড়িয়ে ছিলাম। সবাই ভয় পেয়ে নিজে নিজেই ছুঁয়ে গেলো আমাকে‌।

 last year 

সুমন বললো চল আজকে আমরা সব বন্ধুরা মিলে খিরা চুরি করে খাবো। সুজন বললো মালিক ধরতে পারলে পেদানি দিবে। সজিব বললো মালিক দেখলে দৌড় দিবি। তারপরেও যদি ধরে ফেলে তখন বলবি আমরা গোল্লাছুট খেলতেছিলাম।🥴😆

 last year 

অনুগল্প—
অতীতে এক সময়,আমার বন্ধু রাকিবসহ গোল্লাছুট খেলেছিলাম। এই গোল্লাছুট খেলার সময় ভুলক্রমে রাকিব একটা মেয়ের সাথে ধাক্কা খেয়ে যায় 😍। সেই মেয়েটা চিৎকার করে ওঠে। সাথে সাথেই লোকজন জড়ো হয়ে যায়। তারপরে সবাই মিলে রাকিবকে অনেক পিটায় 😅। পরবর্তীতে শালিশে বসে সিদ্ধান্ত হলো ঐ মেয়ের সাথেই রাকিবের বিয়ে হবে 😍। আমি তো মনে মনে বলতেছি, আহা! ভালোই হলো, এখন অন্তত একটা দিনের জন্য হলেও ভালো-মন্দ খাবার খাওয়া যাবে বন্ধুর বিয়েতে 😂😂।