আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ৩৬০


Poem Cover-second.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- অনু কবিতায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ সৃজনশীল একটি উদ্যোগ, যেখানে সবাই নিজের ভেতরের প্রতিভাবে একটু ভিন্নভাবে ফুটিয়ে তোলার সুযোগ পাবে। নিজের মনের ভাবকে একটু ছন্দময় কিংবা সহজভাবে কাব্যিক রূপে প্রকাশ করতে হবে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে যারা নিয়ম মেনে অংশগ্রহণ করবে পুরস্কারের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতি সপ্তাহের দুই দিন যথাক্রমে শুক্রবার ও রবিবার দুটি পোষ্ট শেয়ার করা হবে, যেখানে লেখকের পছন্দ অনুযায়ী ৪/৬ লাইনের অনু কবিতা সংযুক্ত থাকবে। তার সাথে কবিতা সম্পর্কে লেখকের অনুভূতি থাকবে, যাতে ইউজাররা কিছুটা আইডিয়া নিতে পারে কবিতার বিষয়বস্তু সম্পর্কে। তারপর ইউজারদের কাজ হবে অনু কবিতার লাইনগুলোর সাথে সামঞ্জস্য রেখে নিজের মতো করে আরো ৪/৬ লাইনের অনু কবিতা লেখা।

এখানে একটা বিষয় অবশ্যই স্মরণ রাখতে হবে, শব্দের জটিলতা কিংবা অর্থের গভীরতা নিয়ে অতিরিক্ত চিন্তা করতে হবে না বরং সহজভাবে আপনার মনের ভাবটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করতে হবে এবং কবিতার বিষয়বস্তুর প্রতি লক্ষ্য রেখে কবিতাটিকে পূর্ণতা দেয়ার চেষ্টা করতে হবে। আমরা কঠিন কিংবা দুর্বোধ্য শব্দ দেখবো না বরং আপনি কবিতাটিকে কতটা সুন্দরভাবে পূর্ণতা দেয়ার চেষ্টা করেছেন, সেটা দেখার চেষ্টা করবো। আশা করছি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন। আমার বাংলা ব্লগের কবিতা উদ্যোগে সকলের অংশগ্রহণ প্রত্যাশা করছি।

আজকের অনু কবিতা

আমি খুঁজেছিলাম তোমায়
শীতের ভীষণ উষ্ণতায়,
আমি খুঁজেছিলাম তোমায়
জোসনা রাতের চঞ্চল আলোয়।
উষ্ণতা এখনো যেন অধরা
জোসনা এখনো যেন অচেনা।

লেখক

@hafizullah

লেখকের অনুভূতি:

শীতের দারুণ শীতলতায় প্রিয় মানুষের স্পর্শ যেন দারুণ চঞ্চলতা ফেরায় হৃদয়ের সীমানায়। জোসনার কোমল আলোয় ভালোবাসা ফিরে পায় দারুণ চঞ্চলতা।

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

Banner_3_years-1.png

break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 2 months ago 

আমি খুঁজেছিলাম তোমায়
শীতের আদুলে মায়ায়,
আমি খুঁজেছিলাম তোমায়
ভোরের শীতল কুয়াশায়।
আমি খুঁজেছিলাম তোমায়
আঁধারের সব ভয় কাটিয়ে আলোক ধারায়,
উষ্ণতা এখনো যেন দুর্লভ ছোঁয়া
নির্মলতা এখনো যেন অজ্ঞাত ধরা।

 2 months ago 

আমি খুঁজেছিলাম তোমায়
ভেজা চোখের না বলা কথায়,
ডাক দিলেও ফিরলে না তুমি
নীরবতার গভীর ব্যথায়।
আলো ছায়ার ফাঁকে ফাঁকে
তুমি থেকেও যেনো নাই।

 2 months ago 

আমি খুঁজেছিলাম তোমায়
কুয়াশা ভেজা ভোরে আগুনের তাপে
আমি খুঁজেছিলাম তোমায়
তারা ভরা রাতে জোনাকির আলো হয়ে
অপেক্ষারা অপেক্ষমান হয়ে
আজ ও আছি একা।

 2 months ago 

কুয়াশার চাদরে ঢাকা স্মৃতির নীল খাম
অপেক্ষাগুলো আজো তোমারি বেনাম।
শীতের ওই রিক্ততা না হয় আজ থাক
ভালোবাসা পাক এক নতুন চঞ্চল বাঁক।
জোসনা হয়ে এসো তুমি মোর আঙ্গিনায়
উষ্ণতা খুঁজে নেব তোমার ওই শীতলতায়।

 2 months ago 

আমি খুঁজেছিলাম তোমায়
নিস্তব্ধ বিকেলের ছায়ায়,
আমি খুঁজেছিলাম তোমায়
ভেজা চোখের না বলা কথায়।
তবু দূরত্ব রয়েই যায় অদ্ভুত,
চেনা পথও আজ বড় নিঃশব্দ।

 2 months ago 

আমি তোমায় খুঁজেছি
ভেজা কুয়াশার নীরবতায়,
ডুবে থাকা শহরের
নিভু নিভু আলোয়।
তুমি এলে না,
শব্দগুলো ক্লান্ত হলো,
অপেক্ষা শুধু
আরও গভীর হলো।