আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ৩২৪


Poem Cover-second.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- অনু কবিতায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ সৃজনশীল একটি উদ্যোগ, যেখানে সবাই নিজের ভেতরের প্রতিভাবে একটু ভিন্নভাবে ফুটিয়ে তোলার সুযোগ পাবে। নিজের মনের ভাবকে একটু ছন্দময় কিংবা সহজভাবে কাব্যিক রূপে প্রকাশ করতে হবে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে যারা নিয়ম মেনে অংশগ্রহণ করবে পুরস্কারের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতি সপ্তাহের দুই দিন যথাক্রমে শুক্রবার ও রবিবার দুটি পোষ্ট শেয়ার করা হবে, যেখানে লেখকের পছন্দ অনুযায়ী ৪/৬ লাইনের অনু কবিতা সংযুক্ত থাকবে। তার সাথে কবিতা সম্পর্কে লেখকের অনুভূতি থাকবে, যাতে ইউজাররা কিছুটা আইডিয়া নিতে পারে কবিতার বিষয়বস্তু সম্পর্কে। তারপর ইউজারদের কাজ হবে অনু কবিতার লাইনগুলোর সাথে সামঞ্জস্য রেখে নিজের মতো করে আরো ৪/৬ লাইনের অনু কবিতা লেখা।

এখানে একটা বিষয় অবশ্যই স্মরণ রাখতে হবে, শব্দের জটিলতা কিংবা অর্থের গভীরতা নিয়ে অতিরিক্ত চিন্তা করতে হবে না বরং সহজভাবে আপনার মনের ভাবটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করতে হবে এবং কবিতার বিষয়বস্তুর প্রতি লক্ষ্য রেখে কবিতাটিকে পূর্ণতা দেয়ার চেষ্টা করতে হবে। আমরা কঠিন কিংবা দুর্বোধ্য শব্দ দেখবো না বরং আপনি কবিতাটিকে কতটা সুন্দরভাবে পূর্ণতা দেয়ার চেষ্টা করেছেন, সেটা দেখার চেষ্টা করবো। আশা করছি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন। আমার বাংলা ব্লগের কবিতা উদ্যোগে সকলের অংশগ্রহণ প্রত্যাশা করছি।

আজকের অণু কবিতা:

হৃদয়ে বইছে অস্থিরতার ঝড়
প্রশান্তির বারিধারা বড্ড প্রয়োজন,
উষ্ণতা মাখিয়ে চঞ্চলতার ঝড়
প্রশান্তির শীতলতার চলছে আয়োজন,
তুমি হৃদয়ের অস্থিরতা-শুষ্কতা বাড়াও
তুমি হৃদয়ের শীতলতা-স্নিগ্ধতায় ডুবাও।

লেখক:

@hafizullah

লেখকের অনুভূতি:

ভালোবাসার মানুষের সান্নিধ্য হৃদয়ে যেমন অস্থিরতার ঢেউ বাড়াও ঠিক তেমনি প্রশান্তির দারুণ শীতলতায়ও ডুবাও।

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।


Banner_4_years.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 last year 

চঞ্চলতায় ডুবে যায় এই মন
শীতলতার আভাস অতিশয় প্রয়োজন,
অস্থিরতায় ভরা ব্যাকুলতার ঝড়
স্নিগ্ধতায় আবেগ মেশানো স্বর,
তুমি মানসতটের ঢেউয়ে উষ্ণতা ছড়াও
তুমি হৃদয়ের প্রশান্তি-কোমলতা ছোঁয়াও।।

 last year 

তোমার চোখের দৃষ্টিতে জাগে অদ্ভুত মায়া,
তোমার কথায় ভেসে আসে ভালোবাসার ছায়া,
কখনো শূন্যতায় ফেলে রাখো নির্জন পথিক,
কখনো ছুঁয়ে দাও স্বপ্নের আকাশ অসীম রতিক।।

তুমি কখনো দহন, কখনো শান্তির পরশ,
তুমি কখনো অশ্রু, কখনো হাসির উচ্ছ্বাসের বর্ষ,
তুমি ছাড়া জীবন যেন রঙহীন এক ভোর,
তুমি এলে ভরে ওঠে হৃদয় সুরের ঘোর।।

 last year 

চোখে জ্বলে স্মৃতির দীপ্তি আলো,
অতীতের মায়াই আজও মন ভালো,
স্বপ্নে ভাসে হারানো দিনের শত রঙ,
জীবন গানে বাজে সুখের তরঙ্গ,
তুমি স্বপ্নের গহীনে নতুন আশা বুনো,
তুমি হৃদয়ের আঙিনায় বসন্ত ফুল তুলো।

বুকে জমে অভিমানের শীতের কুয়াশা,
ভালোবাসার আবেশে গলে যায় সব ভাষা,
অপেক্ষার বাঁশিতে বেজে ওঠে তোমার নাম,
শূন্যতার পথে উজ্জল তোমার ভালোবাসার খাম,
তুমি একা রাতে আসো জোনাকির আলোর দাম,
তুমি ভোরের শিশিরে নতুন জীবনের প্রেমের মান।

 last year 

হৃদয় জুড়ে জমেছে ধূসর মেঘের ভিড়,
তোমার হাসি এসে রঙ ছড়ায় সবদিকে ধীর,
বাতাসে ভেসে আসে তোমার স্নিগ্ধ স্পর্শের গান,
ক্লান্ত মন পায় আশ্রয় তোমারই দু’চোখে প্রাণ।

তুমি এলে রোদ্দুর হয়ে আঁধারের গহীনে,
শুকনো পাতায় জাগাও নবজীবন ক্ষীণেতে,
তোমার ছোঁয়ায় থেমে যায় অস্থিরতার ঢেউ,
হৃদয় ভরে ওঠে ভালোবাসার নীরব নৌ।

 last year 

তুমি এসো শীতল শিশিরের মতো
উষ্ণতা মাখানো সূর্যের হাত ধরো যত,
চঞ্চলতার ঝড় থেমে যাক তোর ছোঁয়ায়
স্নিগ্ধতার নদী বইতে থাক নির্জনায়।

শুকনো মন যেন ভিজে যায় অনন্ত বৃষ্টিতে
প্রশান্তি খুঁজে পাই তোমার সেই দৃষ্টিতে,
তুমি হও হৃদয়ের নীরবতার গান
যেখানে মুছে যাবে সব ঝড়ের টান।

 last year 

এ মনে আছে যত এলোমেলো চাওয়া
তন্মধ্যে বড়টা হলো, তোমাকে আপন করে পাওয়া!
আধার গলিয়ে আসে প্রভাত
তোমায় পেতে মোকাবেলা করবো সব ঘাত প্রতিঘাত।

কাছে আসলে মনে বাড়ে অস্থিরতা
তোমায় নিয়ে আছে আমার অজস্র আশা।
প্রতিনিয়ত এ মনে চঞ্চলতা বাড়াও,
তুমিই আবার দুঃখ কষ্টের সাগরে ভাসাও।

 last year 

হৃদয়ে বইছে অস্থিরতার ঝড়
প্রশান্তির বারিধারা বড্ড প্রয়োজন,
উষ্ণতা মাখিয়ে চঞ্চলতার ঝড়
প্রশান্তির শীতলতার চলছে আয়োজন,
তুমি হৃদয়ের অস্থিরতা-শুষ্কতা বাড়াও
তুমি হৃদয়ের শীতলতা-স্নিগ্ধতায় ডুবাও।

মনটা ডুবে আছে অস্থিরতার সাগরে,
তুমি আসো, বাজাও শান্তির নতুন বাঁশি।
ঝড়ের হাওয়া থেমে যাক তোমার স্পর্শে,
বৃষ্টি হয়ে নামো সুখের মধুর ছায়ায়।
তোমার স্পর্শে মন পায় নতুন প্রাণ,
তোমার ভালোবাসায় দূর হয়ে যায় সব ব্যথা।

 last year 

কখনো তুমি সূর্যের মতো দীপ্ত
কখনো মেঘলা আকাশের মতো বিষণ্ন
তোমার স্পর্শে জ্বলে ওঠে আশা
তোমার নীরবতায় ভেসে আসে অনন্ত শূন্যতা।
তুমি দূরে গেলে হৃদয় শুষ্ক মরুভূমি
তুমি কাছে এলে বসন্তের রঙিন বাগান।
তুমি বয়ে যাও শান্তির সুরে
জাগাও মনের ভাঁজে স্নিগ্ধতা মোরে।
অন্ধকার ঘনিয়ে গেলে তোমার আলো
দূর করে যায় সমস্ত দুঃখ ক্লেশ বেদনা হালো।

 last year 

হৃদয়ে জেগে ওঠে আমার অস্থিরতার ঢেউ,
শান্তির বৃষ্টি যেন দূরে সরে যায় সব সময়,
উষ্ণতার স্পর্শে জাগে চঞ্চল হাওয়া মনে,
শীতলতার ছোঁয়ায় মন থিতিয়ে যায় আমার।
তুমি কখনো খরা হয়ে মন পোড়াও কলিজায়,
কখনো স্নিগ্ধ স্রোতে ভাসিয়ে নাও আমায়।

ক্ষণিকের সব দহন তোমার স্পর্শে
পরিণত হয় শান্তির অনন্ত স্বপনে,
স্নিগ্ধ চোখের গভীর নীরবতা তোমার
ঢেকে দেয় মনভরা সব ক্লান্তি ও বেদনাকে।