আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ৩১১


Poem Cover-second.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- অনু কবিতায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ সৃজনশীল একটি উদ্যোগ, যেখানে সবাই নিজের ভেতরের প্রতিভাবে একটু ভিন্নভাবে ফুটিয়ে তোলার সুযোগ পাবে। নিজের মনের ভাবকে একটু ছন্দময় কিংবা সহজভাবে কাব্যিক রূপে প্রকাশ করতে হবে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে যারা নিয়ম মেনে অংশগ্রহণ করবে পুরস্কারের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতি সপ্তাহের দুই দিন যথাক্রমে শুক্রবার ও রবিবার দুটি পোষ্ট শেয়ার করা হবে, যেখানে লেখকের পছন্দ অনুযায়ী ৪/৬ লাইনের অনু কবিতা সংযুক্ত থাকবে। তার সাথে কবিতা সম্পর্কে লেখকের অনুভূতি থাকবে, যাতে ইউজাররা কিছুটা আইডিয়া নিতে পারে কবিতার বিষয়বস্তু সম্পর্কে। তারপর ইউজারদের কাজ হবে অনু কবিতার লাইনগুলোর সাথে সামঞ্জস্য রেখে নিজের মতো করে আরো ৪/৬ লাইনের অনু কবিতা লেখা।

এখানে একটা বিষয় অবশ্যই স্মরণ রাখতে হবে, শব্দের জটিলতা কিংবা অর্থের গভীরতা নিয়ে অতিরিক্ত চিন্তা করতে হবে না বরং সহজভাবে আপনার মনের ভাবটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করতে হবে এবং কবিতার বিষয়বস্তুর প্রতি লক্ষ্য রেখে কবিতাটিকে পূর্ণতা দেয়ার চেষ্টা করতে হবে। আমরা কঠিন কিংবা দুর্বোধ্য শব্দ দেখবো না বরং আপনি কবিতাটিকে কতটা সুন্দরভাবে পূর্ণতা দেয়ার চেষ্টা করেছেন, সেটা দেখার চেষ্টা করবো। আশা করছি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন। আমার বাংলা ব্লগের কবিতা উদ্যোগে সকলের অংশগ্রহণ প্রত্যাশা করছি।

আজকের অণু কবিতা:

বেড়েছে হৃদয়ের উন্মাদনা
বুঝেনি কেউ তোমার আকাংখার কথা,
বেড়েছে আবেগের চঞ্চলতা
বুঝেনি কেউ তোমার উষ্ণতার ছোঁয়া,
আমি বার বার উন্মাদনায় হারাই
তোমার উষ্ণতার স্পর্শ চাই।

লেখক:

@hafizullah

লেখকের অনুভূতি:

ভালোবাসার আড়ালে হৃদয়ের উন্মাদনা সবাই দেখে কিন্তু হৃদয়ের গভীরের চঞ্চলতা কেউ দেখে না, দেখলেও সেটা কেউ বুঝে না।

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।


Banner_4_years.png

break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 8 months ago 

নিশীথ রাতে স্বপ্ন হয়ে আসো
চোখের পাতায় নীরবতা বুনো
তোমার ঠোঁটের স্পর্শ যেন আগুন,
আমার অন্তরে তারই গহীন ধ্বনি শুনো।
তুমি যে এক আগুনজ্বলা পিপাসা
যার তাপে পুড়ে যায় সকল নিষ্প্রাণ আশা,
তবুও আমি হার মানি না কখনো
তোমার ভালোবাসায় চাই অবিরত বাঁচাতে।

 9 months ago 

মুখের ক্লান্তির ছাপেরা হয়েছে স্পষ্ট
কিন্তু তোমার হৃদয়ের ভিতরটা পুড়ে জরাজীর্ণ,
শামুকের খোলস দেখে সবাই হয়েছে আপ্লুত
কিন্তু কষ্টের ঢেউয়ে তুমি ভেসে স্নাত,
আমি বার বার অস্থিরতায় হারায়
যেখানে তোমার স্পর্শরা সতেজ হতে চায়।।

 9 months ago 

বেড়েছে হৃদয়ের উন্মাদনা
বুঝেনি কেউ তোমার আকাংখার কথা,
বেড়েছে আবেগের চঞ্চলতা
বুঝেনি কেউ তোমার উষ্ণতার ছোঁয়া,
আমি বার বার উন্মাদনায় হারাই
তোমার উষ্ণতার স্পর্শ চাই।

আবেগে ভাসে মনের নদী,
তোমার হাসিতে বাঁচে জীবনী।
চোখে চোখে জ্বলে প্রেমের দীপ্তি,
উষ্ণতায় মিশে যায় নীরব স্মৃতি।
প্রতি ক্ষণে হৃদয় চায়,
তোমার কাছে আরো একটু ঠাঁই।

 9 months ago 

বেড়েছে হৃদয়ের উন্মাদনা
বুঝেনি কেউ তোমার আকাংখার কথা,
বেড়েছে আবেগের চঞ্চলতা
বুঝেনি কেউ তোমার উষ্ণতার ছোঁয়া,
আমি বার বার উন্মাদনায় হারাই
তোমার উষ্ণতার স্পর্শ চাই।


মেঘের আড়ালে লুকানো চাঁদের মতো,
তোমার স্পর্শ চায় মন বার বার,
আবেগে ভিজে যায় সন্ধ্যার হাওয়া,
তবুও বুঝোনি —ভালোবাসার চাওয়া।

আমি হারিয়ে যাই নিরব অনুভবে,
তুমি বুঝোনি সেই অনুভব।
মন চায় উষ্ণ এক ছোঁয়ায় যদি বলে যেতে পারতাম,
তোমাকেই আজও ভালোবাসি

 8 months ago 

নিশিথ রাতে দুচোখ স্বপ্নেরা জাগে
তোমারই ছায়া মনের মাঝে লাগে,
নীরবে কাঁদে হৃদয়ের ভাষা
বুঝেনি কেউ প্রেমের আশা,

হৃদয়ে নীরব কথার সুরে বাজে
তোমার নামেই মনটা সাজে,
আমি উন্মাদনায় বারবার হারিয়ে যাই
তোমার হৃদয়ে ঘর বাঁধতে চাই।

 9 months ago 

চাই না অনেক কথা,
শুধু একটুখানি উষ্ণতা—
যেখানে হৃদয় বুঝে হৃদয়কে,
আর চাহনিতে লুকানো ভালোবাসা
উন্মাদ হয়ে ওঠে নিঃশব্দে।

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.28
JST 0.048
BTC 66310.36
ETH 1977.56
USDT 1.00
SBD 0.49