আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ৩৬২


Poem Cover-second.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- অনু কবিতায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ সৃজনশীল একটি উদ্যোগ, যেখানে সবাই নিজের ভেতরের প্রতিভাবে একটু ভিন্নভাবে ফুটিয়ে তোলার সুযোগ পাবে। নিজের মনের ভাবকে একটু ছন্দময় কিংবা সহজভাবে কাব্যিক রূপে প্রকাশ করতে হবে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে যারা নিয়ম মেনে অংশগ্রহণ করবে পুরস্কারের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতি সপ্তাহের দুই দিন যথাক্রমে শুক্রবার ও রবিবার দুটি পোষ্ট শেয়ার করা হবে, যেখানে লেখকের পছন্দ অনুযায়ী ৪/৬ লাইনের অনু কবিতা সংযুক্ত থাকবে। তার সাথে কবিতা সম্পর্কে লেখকের অনুভূতি থাকবে, যাতে ইউজাররা কিছুটা আইডিয়া নিতে পারে কবিতার বিষয়বস্তু সম্পর্কে। তারপর ইউজারদের কাজ হবে অনু কবিতার লাইনগুলোর সাথে সামঞ্জস্য রেখে নিজের মতো করে আরো ৪/৬ লাইনের অনু কবিতা লেখা।

এখানে একটা বিষয় অবশ্যই স্মরণ রাখতে হবে, শব্দের জটিলতা কিংবা অর্থের গভীরতা নিয়ে অতিরিক্ত চিন্তা করতে হবে না বরং সহজভাবে আপনার মনের ভাবটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করতে হবে এবং কবিতার বিষয়বস্তুর প্রতি লক্ষ্য রেখে কবিতাটিকে পূর্ণতা দেয়ার চেষ্টা করতে হবে। আমরা কঠিন কিংবা দুর্বোধ্য শব্দ দেখবো না বরং আপনি কবিতাটিকে কতটা সুন্দরভাবে পূর্ণতা দেয়ার চেষ্টা করেছেন, সেটা দেখার চেষ্টা করবো। আশা করছি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন। আমার বাংলা ব্লগের কবিতা উদ্যোগে সকলের অংশগ্রহণ প্রত্যাশা করছি।

আজকের অনু কবিতা

একটা শীতল কল্পনা
মাঝে মাঝে চঞ্চল করে দেয় হৃদয়,
একটা কঠিন ভাবনা
মাঝে মাঝে অস্থিরতায় ডুবিয়ে দেয় হৃদয়।

লেখক

@hafizullah

লেখকের অনুভূতি:

ভালোবাসার বিষয়টিই এমন, কখনো কখনো দারুণভাবে চঞ্চল করে আবার কখনো কখনো ভয়ের অস্থিরতা তৈরী করে।

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

Banner_3_years-1.png

break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 last month 

একটা ভালোবাসার স্পর্শ
আবেগকে করে তোলে শিহরিত
একটি মনের ভাবনা
মনকে করে তোলে বিষন্ন।

 last month 

একটা শীতল কল্পনা জেগে ওঠে নীরব রাতে
স্বপ্নগুলো ভেসে চলে মনের অজানা প্রান্তে।
চঞ্চল হৃদয় খোঁজে আলো শান্তির একটু ছোঁয়া
কঠিন ভাবনায় ভেঙে যায় সময়ের সব মোহা।
তবু আশার প্রদীপ জ্বলে অস্থিরতার ভিড়ে
হৃদয় শেখে বাঁচতে আবার নতুন বিশ্বাসে ধীরে।

 last month 

একটা ঠান্ডা কম্পন
শিউরে দেয় আমার শরীরের লোমগুলিকে,
একটা শক্ত অনুভূতি
আমার হৃদয়ের রক্তে আঘাত হানে।
একটা দৃঢ় বিশ্বাস
আমাকে ঠেলে দেয় দূর সমুদ্রে,
একটা গভীর রাত
আমার মনের অনুভূতিগুলিকে জড়ো করে।।

 last month 

নীরব রাতে শীতল হাওয়া কথা বলে ধীরে,
চঞ্চল হৃদয় খোঁজে শান্তি তারই ভিড়ে।
কঠিন ভাবনার ছায়া এলেও ক্ষণিক,
আশার আলো জ্বলে ওঠে, অস্থিরতা হয় নীরব।