আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ৩০৬


Poem Cover-second.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- অনু কবিতায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ সৃজনশীল একটি উদ্যোগ, যেখানে সবাই নিজের ভেতরের প্রতিভাবে একটু ভিন্নভাবে ফুটিয়ে তোলার সুযোগ পাবে। নিজের মনের ভাবকে একটু ছন্দময় কিংবা সহজভাবে কাব্যিক রূপে প্রকাশ করতে হবে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে যারা নিয়ম মেনে অংশগ্রহণ করবে পুরস্কারের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতি সপ্তাহের দুই দিন যথাক্রমে শুক্রবার ও রবিবার দুটি পোষ্ট শেয়ার করা হবে, যেখানে লেখকের পছন্দ অনুযায়ী ৪/৬ লাইনের অনু কবিতা সংযুক্ত থাকবে। তার সাথে কবিতা সম্পর্কে লেখকের অনুভূতি থাকবে, যাতে ইউজাররা কিছুটা আইডিয়া নিতে পারে কবিতার বিষয়বস্তু সম্পর্কে। তারপর ইউজারদের কাজ হবে অনু কবিতার লাইনগুলোর সাথে সামঞ্জস্য রেখে নিজের মতো করে আরো ৪/৬ লাইনের অনু কবিতা লেখা।

এখানে একটা বিষয় অবশ্যই স্মরণ রাখতে হবে, শব্দের জটিলতা কিংবা অর্থের গভীরতা নিয়ে অতিরিক্ত চিন্তা করতে হবে না বরং সহজভাবে আপনার মনের ভাবটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করতে হবে এবং কবিতার বিষয়বস্তুর প্রতি লক্ষ্য রেখে কবিতাটিকে পূর্ণতা দেয়ার চেষ্টা করতে হবে। আমরা কঠিন কিংবা দুর্বোধ্য শব্দ দেখবো না বরং আপনি কবিতাটিকে কতটা সুন্দরভাবে পূর্ণতা দেয়ার চেষ্টা করেছেন, সেটা দেখার চেষ্টা করবো। আশা করছি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন। আমার বাংলা ব্লগের কবিতা উদ্যোগে সকলের অংশগ্রহণ প্রত্যাশা করছি।

আজকের অনু কবিতা

তুমি না থাকলে আমি কষ্টের স্রোতে ভেসে যাই।
তোমার নামেই ওগো আমার বাঁচার লড়াই।
আমার আমিতে তুমি এতটাই আছো,
একটুখানি আড়াল হলেও, তুমি চোখেই ভাসো।

লেখক

@nevlu123

লেখকের অনুভূতি:

আসলে প্রিয় মানুষ ছাড়া জীবন একদম ফাঁকা মনে হয়।সেই মানুষ ছাড়া আর জীবনে কিছুই ভালো লাগে না।

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

Banner_3_years-1.png

break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 last year 

তুমি না থাকলে এই বাতাসেও শূন্যতা লাগে,
তোমার কথা মনে হলে অন্ধকারেও আলো জাগে।
কত না রাত কেটেছে তোমার নাম জপতে,
একটি শব্দই আমার সকল ব্যথা লাঘবে।

তুমি আমার আকাশের নীল, তুমি আমার বৃষ্টির জল,
তুমি ছাড়া এই পৃথিবী শুধুই অচল।
তোমার মুখের হাসি আমার চোখের স্বপ্ন,
তুমি আছো বলে আমি আজও বেঁচে থাকি গোপনে।

 last year 

খুব সুন্দর হয়েছে ভাই।💞

 last year (edited)

তোমার ছায়ায় মিশে আছে আলোর মতোন পাই যে ঠাঁই,
তোমার স্মৃতিতেই ওগো আমার হৃদয় জুড়ায়।
তুমি ছুঁয়ে গেলে মন যে হাসে, দুঃখ কাঁদে না আর,
তোমার নামেই দেখি আমি প্রতিটি স্বপ্নসার।

তুমি ছাড়া জীবন যেন থেমে থাকা নদী,
তোমার কথায় খুঁজি আমি প্রাণে বাঁচার গতি।
তুমি দূরে গেলে ওগো মন তবু কাছে রাখে,
তোমার ভালোবাসার ছোঁয়ায় দিন আমার হাসে।

 last year 

নিশ্ছিদ্র আঁধারে তুমি আমার জ্যোতি,
তোমায় ছাড়া জীবন যেন শুধুই ব্যথার রীতি।
তোমার হাসিতে রাঙে আমার প্রতিটা ভোর,
তোমার স্মৃতিতে ভরে থাকে হৃদয়ের ঘর।

চোখ বুঁজলেই দেখি তোমার সেই মুখ,
তুমি না থাকলে জীবনটা হয় নিঃসঙ্গ আর অসুখ।
তোমার ছোঁয়ায় বাঁচার পাই এক নতুন মানে,
তুমি না থাকলে মন খালি, বুকে শুধুই টানে।

 last year 

বাহ দারুন হয়েছে ভাই।

 last year 

তুমি না থাকলে আমার হৃদয় পুড়ে যায়।
তোমার উপস্থিতি আমার সুখের ঠিকানায়।
আমার শ্বাস-প্রশ্বাসে শুধু তোমারই অনুভূতি,
একটু লুকোচুরির মেলাতেও,তুমি আমার চোখের জ্যোতি।।

 last year 

খুব সুন্দর লিখেছেন আপু।

 last year 

ধন্যবাদ ভাইয়া।

 last year 

তোমার স্মৃতির ছায়া মেখে, জেগে থাকে রাতের তারা,
তুমি ছুঁয়ে যাও হৃদয়পটে, প্রতিটি গভীর ধারা।
যেন নিঃশ্বাসে মিশে থাকা, নিরব ভালোবাসা,
তুমি না থাকলে ওগো, থেমে যায় সব আশা।

 last year 

তুমি না থাকলে মন যেন বৃষ্টির ছায়া,
দুঃখের ঝড়ে হারিয়ে যাই অন্ধকারে যায়া।
তোমার ছোঁয়ায় আমার হৃদয় জেগে ওঠে,
প্রতিটি স্বপ্নে তুমি মোর আলো বোনে।

নিভে গেলে তুমি, যেন পৃথিবী থমকে যায়,
তবুও হৃদয়ের কোণে তোমার ছবি রয়।
দূরে থেকেও তোমার নরম হাসি বাজে,
আমার জীবনের গান, তোমার নামেই গড়ে।

 last year 

চোখ বুঝলে তোমায় দেখি
তুমি আছো দুটি নয়নে
তুমি আমার স্বপ্নে
মিশে আছো জীবনে।
তোমাকে ছাড়া কষ্টের স্রোতে
ভেসে যে বেড়াই
একটুখানি আড়াল হলে
আমি মরে যাই ।