আলপনার ইতিহাস ও তার নকশার অর্থ
Image Created by OpenAI
বাংলার ঘরোয়া সংস্কৃতি ও লোকশিল্পের কথা বললে যে শিল্পটি সবচেয়ে আগে মনে পড়ে, তা হলো আলপনা। মাটির ঘর থেকে শুরু করে আধুনিক ফ্ল্যাট—উৎসব, পূজা বা শুভ কাজে আজও আলপনার উপস্থিতি বাংলার ঐতিহ্যকে জীবন্ত করে তোলে। আলপনা আসলে বহু প্রাচীন সময় থেকেই হয়ে আসছে। বলা যায় একটা প্রাচীন রীতি। কথিত আছে, এটা সর্বপ্রথম গ্রামীণ নারীদের হাত ধরেই বিকশিত হয়েছে। তখন অর্থাৎ প্রাচীন আমলের দিকে মাটির ঘরে গোবর এবং চালের গুঁড়ো দিয়ে আঁকা হতো প্রথম আলপনা। গ্রামের দিকেই উৎসবের সময়ে বেশিই দেখা যায়। আজকের দিনে যদিও রং, ব্রাশ ও অ্যাক্রেলিক ব্যবহার হয়ে থাকে। কিন্তু আসলে আঙুলের টানে আঁকা আলপনার আলাদাই একটা আকর্ষণীয় ব্যাপার আছে।
এই ডিজাইন দেখতে অনেক আকর্ষণীয় হয়ে থাকে। তবে এটি শুধুই একটা নকশা নয়, এর মধ্যে অনেক অর্থ ও বিশ্বাস লুকিয়ে আছে। যেমন- পদ্মফুল, এর মধ্যে শুদ্ধতা ও ঐশ্বর্যের প্রতীক লুকিয়ে থাকে। এছাড়া এটিই লক্ষ্মী ও সরস্বতীর সঙ্গেও যোগসূত্র রয়েছে। এরপরে ডিজাইন এর মধ্যে যে জিনিসটা লুকিয়ে আছে, সেটা হলো- ধানের শীষ। এটার মাধ্যমে মূলত সমৃদ্ধি ও প্রাচুর্যের প্রতীককে বুঝিয়ে থাকে। এরপরেই আছে শঙ্খ- এটি আলপনার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে সনাতন ধর্মীয় আচার-অনুষ্ঠানের ক্ষেত্রে। এটি পবিত্রতা ও শুভ সূচনার বিষয়কে বুঝিয়ে থাকে। ইত্যাদি এইরকম আরো নানা নকশা আছে, যার বহু গভীর অর্থ আছে।
