ফটোগ্রাফি পোস্ট ||| রেনডম ফটোগ্রাফি ||| original photography by @saymaakter

in আমার বাংলা ব্লগ15 days ago


আসসালামু আলাইকুম।আমার প্রিয় বাংলা ব্লগ কমিউনিটির সকল ভাই ও বোনেরা আশা রাখি সকলেই সুস্থ আছেন এবং পরিবারসহ সুন্দর সময় অতিবাহিত করছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসায় ও মহান সৃষ্টিকর্তার রহমতে পরিবারসহ বেশ ভাল আছি।

Messenger_creation_D9697978-C675-4CF3-B2F8-8459E7FEFC4E.jpeg




বরাবরের ন্যায় আজকে আবারো আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হতে চলেছি।আমার ব্লগ লিখতে বেশ ভালো লাগে কারণ আপনাদের সুন্দর সুন্দর মন্তব্য পেলে ব্লগ লেখার আগ্রহ অনেক গুণ বেড়ে যায়। আজকে আমি আপনাদের মাঝে "রেনডম ফটোগ্রাফি" নিয়ে হাজির হতে চলেছি। চলুন আর কথা না বাড়িয়ে "রেনডম ফটোগ্রাফি"তে কি আছে তা দেখে নেওয়া যাক।

Messenger_creation_9DF4A913-FF77-40F7-9881-E8211B8603C3.jpeg

ফটোগ্রাফি আমার পেশা বা নেশা কোনটাই ছিল না, তবে আমার বাংলা ব্লগে কাজ করতে এসে ফটোগ্রাফি করতে করতে এখন ফটোগ্রাফিটি একটি নেশায় পরিণত হয়েছে। ফটোগ্রাফি করা কেন যেন এখন খুব ভালো লাগে কারণ দিন দিন ফটোগ্রাফিগুলো আমার অনেক ভালো হচ্ছে, নিজের কাছেই ভালো লাগে আগে যেমন ফটোগ্রাফি গুলো অত ভালো লাগত না।

Messenger_creation_12669E54-7773-4399-8C88-83D4B32B2581.jpeg


এটা এখন অনেক বেশি আমার কাছে ভালো লাগে, তাই ফটোগ্রাফি করার প্রতি আগ্রহ টা দিন দিন বেড়েই যাচ্ছে।এখন যে কোন জিনিস ফটোগ্রাফি করতে অনেক ভালো লাগে এবং অনেক পেশাদারিত্বের মত করে ফটোগ্রাফি করতে একটুও লজ্জা বোধ বা সংকোচ বোধ হয় না। যেটা আগে অনেক সংকোচ বোধ এবং লজ্জাবোধ হতো ফটোগ্রাফি করতে কারণ অনেকেই অনেক ধরনের কথা বলতো, যেটা আসলে সহ্য করা কঠিন ছিল।

Messenger_creation_12C25AA9-A0D0-400F-9739-F8082FF04E93.jpeg

যারা পেশাদার ফটোগ্রাফার তারা দেখা যায় যে একটি বিষয়কে অনেক সুন্দর ভাবে ফটোগ্রাফি করে প্রেজেন্ট করতে পারে এবং সেই ফটোগ্রাফির মাধ্যমে তার মনের ভাবটাকে প্রকাশ করে। যে বিষয়টা হয়তোবা এখনো আমার দ্বারা সম্ভব নয় আদৌ কবে সম্ভব হবে সেটিও জানিনা।

Messenger_creation_AA15FABA-0AF6-4342-94FC-659CA3ACDDBE.jpeg

ফটোগ্রাফি করতে করতে একসময় দেখা যাবে হয়তো বা আমার ফটোগ্রাফি মানুষের সামনে আমার মনের ভাব প্রকাশ করবে। ঠিক সেই অপেক্ষায় এবং সেই প্রশিক্ষণ নেওয়ার জন্যই বিভিন্নভাবে ফটোগ্রাফি করার চেষ্টা করছি।

Messenger_creation_A1457AD9-E15E-45C8-8FEE-626FA376C87C.jpeg

আজকের মত এখানেই শেষ করছি আবারো নতুন কোন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত আপনাদের কাছে থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ।

‎আমার পরিচয়

আমি মোছাঃ সায়মা আক্তার।আমি একজন ব্লগার, উদ্যোক্তা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্য বোধ করি।আমি উদ্যোক্তা জীবনে সব সময় গ্রামের অবহেলিত মহিলাদের নিয়ে কাজ করি।আর এই অবহেলিত মহিলাদের কাজ নিয়ে দেশের স্বনামধন্য কিছু প্রতিষ্ঠানে প্রোভাইড করি এবং দেশের গণ্ডি পেরিয়ে বর্তমানে বিদেশেও রপ্তানি করছি।আর এসব কিছুর পিছনে আমার এই অবহেলিত মহিলাদের উৎসহ এবং উদ্দীপনায় সম্ভব হয়েছে।তাই সব সময় আমি অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।এজন্যই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখি।আমি ২০২১ সালের আগস্ট মাসে স্টিমিটে যুক্ত হই।আমার বাংলা ব্লগে শুরু থেকে আছি এবং এখন পর্যন্ত আমার বাংলা ব্লগেই ব্লগিং করে যাচ্ছি।

🇧🇩আল্লাহ হাফেজ🇧🇩

52k6mffrchQiPN8u5z9et95fDcRPf8mY1N8P6cRJ6N83qXFEpgdUaNKVv7fK3MALYbGqfEEJ5iejbWV2KBtcipixseYSR4N6pwfBz5JdEh...RwjXZs2AhfZP1wEZcoDrzpDaQnoZuwD3yhDhwrgiA38oSzynVm46d52QPh9qv9KgubKJ56bBVSVWCaFNrYPRRwxG7aqtYTgRMM59BCabmTRfnqir1rJ198hdH.webp

Messenger_creation_C0CFA08A-1A71-4C46-A406-1B2E6C0518BD.png

Messenger_creation_D04E6D07-EB13-429B-90AA-415E8FBB298A.png

Messenger_creation_EBBFAD6C-E031-4A75-98E8-ACEAD8EFF41F.png


















Coin Marketplace

STEEM 0.06
TRX 0.31
JST 0.062
BTC 69290.34
ETH 2114.51
USDT 1.00
SBD 0.50