ভালোবাসার প্রথম বর্ষ
গতকাল ২০ তারিখ আমার বিবাহ বার্ষিকী ছিলো। জীবনের কিছু দিন থাকে যেগুলো ক্যালেন্ডারের পাতায় শুধু একটি তারিখ নয়, বরং স্মৃতির পাতায় স্থায়ী হয়ে যায়। গতকাল আমাদের প্রথম বিবাহ বার্ষিকী।এক বছর আগে যে যাত্রা শুরু হয়েছিল হাত ধরে, বিশ্বাস আর ভালোবাসার পথে, আজ সেই যাত্রা আরও গভীর, আরও দায়িত্বশীল।
এই এক বছরে বুঝেছি, ভালোবাসা মানে শুধু হাসি আর আনন্দ নয়। ভালোবাসা মানে ধৈর্য, বোঝাপড়া, অভিমান পেরিয়ে আবার একসাথে হাঁটার শক্তি। কখনো মতের অমিল এসেছে, কখনো ক্লান্তি ভর করেছে, কিন্তু সব কিছুর শেষে আমরা আবার পাশাপাশি দাঁড়িয়েছি।এটাই সবচেয়ে বড় পাওয়া। গতকালের দিনটা আরও বেশি স্পেশাল হয়ে উঠেছে আমার মায়ের কারণে। মা ছোট করে কিন্তু মন ভরে একটা আয়োজন করেছিল। মায়ের আয়োজন মানেই আলাদা একটা শান্তি, আলাদা একটা মমতা। মনে হচ্ছিল,সংসারের ব্যস্ততার মাঝেও আজ আমরা একটু থেমে নিঃশ্বাস নিতে পারছি, পরিবারকে অনুভব করতে পারছি।

এই সুন্দর মুহূর্তে আমার ছোট ভাইও পাশে ছিল। ওর উপস্থিতি, ওর হাসি সব মিলিয়ে পরিবেশটা হয়ে উঠেছিল আরও আপন। মা যে উপহারগুলো আমাকে, আমার ভাইকে আর আমার স্ত্রীকে দিয়েছে সেগুলো সত্যিই আমাদের খুব ভালো লেগেছে। তবে সত্যি কথা বলতে কী, উপহারের চেয়েও বড় ছিল মায়ের ভালোবাসা আর দোয়া। সবচেয়ে আবেগের মুহূর্তটা ছিল যখন মায়ের লেখা কবিতা পড়লাম। একজন মায়ের কলমে যখন সন্তানের জন্য দোয়া ঝরে পড়ে, তখন সেটা শুধু লেখা থাকে না সেটা হয়ে ওঠে আশীর্বাদ। সেই কবিতা আমাদের কাছে আজীবনের স্মৃতি হয়ে থাকবে।
এই প্রথম বিবাহ বার্ষিকীতে আল্লাহর কাছে একটাই দোয়া, তিনি যেন আমাদের ভালোবাসাকে আরও দৃঢ় করেন, আমাদের সংসারকে রাখেন শান্তি আর রহমতের ছায়ায়। আর আমাদের মাকে যেন সবসময় সুস্থ ও সুখী রাখেন।ভালোবাসার এই প্রথম বছর যেন হাজার বছরের শুরুর মতোই শক্ত ভিত হয়ে থাকে, এই আশা নিয়েই গতকালের দিনটা মনে তুলে রাখলাম।
আমি আল সারজিল ইসলাম সিয়াম। আমি বাঙালি হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। আমি বর্তমানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের বিএসসি-র ছাত্র। আমি স্বতন্ত্র স্বাধীনতা সমর্থন করি। আমি বই পড়তে এবং কবিতা লিখতে পছন্দ করি। আমি নিজের মতামত প্রকাশ করার এবং অন্যের মতামত মূল্যায়ন করার চেষ্টা করি। আমি অনেক ভ্রমণ পছন্দ করি। আমি আমার অতিরিক্ত সময় ভ্রমণ করি এবং নতুন মানুষের সাথে পরিচিত হতে ভালোবাসি। নতুন মানুষের সংস্কৃতি এবং তাদের জীবন চলার যে ধরন সেটি পর্যবেক্ষণ করতে ভালোবাসি। আমি সব সময় নতুন কিছু জানার চেষ্টা করে যখনই কোনো কিছু নতুন কিছু দেখতে পাই সেটার উপরে আকর্ষণটি আমার বেশি থাকে।
বিষয়: ভালোবাসার প্রথম বর্ষ
কমিউনিটি : সাহিত্য ক্যানভাস
আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই এই কমিউনিটির সকল সদস্য কে, ধন্যবাদ...





Congratulations!
Your post has been manually upvoted by the SteemPro team! 🚀
This is an automated message.
If you wish to stop receiving these replies, simply reply to this comment with turn-off
Visit here.
https://www.steempro.com
SteemPro Official Discord Server
https://discord.gg/Bsf98vMg6U
💪 Let's strengthen the Steem ecosystem together!
🟩 Vote for witness faisalamin
https://steemitwallet.com/~witnesses
https://www.steempro.com/witnesses#faisalamin