ABB Contest Result- 61 || আমার বাংলা ব্লগ প্রতিযোগিতা-৬১ ফলাফল ঘোষণা

in আমার বাংলা ব্লগ2 years ago

Contest-Cover Result2.png


হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। যদিও দুর্যোগপূর্ণ পরিবেশের কারনে আমাদের চারপাশের অবস্থা মোটেও ভালো নেই, কিন্তু তবুও আমাদের সাহস নিয়ে চেষ্টা করতে হবে সুস্থ্য ও নিরাপদে থাকার। পারস্পরিক সহযোগিতার মাধ্যমে অন্যদের সাহায্য করার চেষ্টা করতে হবে যথাসাধ্যভাবে। এটাই এখন সময়ের দাবী, মানবতার দাবী। যদিও আমাদের মানসিকতা নষ্ট হয়ে গেছে, সময় ও সুযোগের সঠিক ব্যবহার করার মাধ্যমে অসহায় মানুষদের সাথে প্রতারণা করতে দ্বিধাবোধ করি না।

যাইহোক, আজকে শেয়ার করবো আমার বাংলা ব্লগ প্রতিযোগিতা - ৬১ || শেয়ার করো তোমার প্রিয় হোমমেইড স্ন্যাকস রেসিপি । যদিও এই রকমের একটা প্রতিযোগিতা ঠিক তার আগেই আয়োজন করা হয়েছিলো। তথাপিও বেশ দারুণ দারুণ রেসিপিসহ সকলের অংশগ্রহণ ছিলো দেখার মতো, সবাই যথেষ্ট ভালো করেছেন, ইউনিক এবং ভিন্নমাত্রা দেয়ার চেষ্টা করেছেন তাদের রেসিপিগুলো তৈরীর ক্ষেত্রে। যে কোন ক্ষেত্রে আমার বাংলা ব্লগ সেরা, সেটা সব সময়ই কমিউনিটির ইউজাররা প্রমান করার চেষ্টা করেন, যা সত্যি আমাদের দারুণভাবে আনন্দ দেয়। প্রতিযোগিতার বিজয়ীদের বাছাইয়ের ক্ষেত্রে আমাদের বেশ বেগ পেতে হয়েছে, কারন সবগুলোই ছিলো দারুণ স্বাদের রেসিপি, তবুও আমরা চেষ্টা করেছি সেরাদের সঠিক ভাবে মূল্যায়ন করার। এই প্রতিযোগিতার ফান্ডিং করা হচ্ছে ABB Featured এর মাধ্যমে। চলুন তাহলে এবারের প্রতিযোগিতার বিজয়ীদের দেখি-


প্রতিযোগিতার বিষয় ছিলো :
শেয়ার করো তোমার প্রিয় হোমমেইড স্ন্যাকস রেসিপি

প্রতিযোগিতার সময় ছিলো:
১৫ আগষ্ট ২০২৪ হতে ২২ আগষ্ট ২০২৪ পর্যন্ত

প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ছিলো:
সর্বমোট ২২ জন

প্রতিযোগিতার ঘোষণার পোষ্ট:
আমার বাংলা ব্লগ প্রতিযোগিতা - ৬১


আমার বাংলা ব্লগ প্রতিযোগিতা-৬১ এর বিজয়ীদের নাম ও পোষ্ট লিংক-
স্থাননামপোষ্ট লিংকপ্রাইজ
১ম@shimulakterলিংক৩৫ স্টিম
২য়@samhunnaharলিংক২৫ স্টিম
৩য়@bristy1লিংক২০ স্টিম
৪র্থ@isratmimলিংক১৪ স্টিম
৫ম@bdwomenলিংক১২ স্টিম
৬ষ্ঠ@nevlu123লিংক১০ স্টিম
৭ম@mohinahmedলিংক৯ স্টিম
বিশেষ পুরস্কার@titashলিংক১৫ স্টিম

বিজয়ীদের পুরস্কার প্রেরণ-


Prize Distribution-61.png

প্রতিযোগিতাটির স্পন্সর ABB- Featured



ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png

Sort:  

Hi @hafizullah,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.

Come and visit Italy Community

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

ভাই আপনি আজকে আমাদের মাঝে খুব সুন্দরভাবে প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করে প্রাইস সকলের কাছে পাঠিয়ে দিয়েছেন। আসলে এবারকার প্রতিযোগিতা দেখতে বেশ আকর্ষণীয় ছিল। সকলে বেশ খুব সুন্দর সুন্দর রেসিপি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছিল রেসিপিগুলো দেখতে বেশ ভাল ছিল। আমার বাংলা ব্লগ কমিউনিটির প্রায় প্রত্যেক প্রতিযোগিতার স্পনসার ABB Featured থেকে করা হয়। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

যারা পুরুষ্কার পেয়েছ তাদের জন্য আমার পক্ষ থেকে অভিনন্দন জানায়।

 2 years ago 

প্রত্যেকবারের মতোই সুন্দর একটা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আর সবাই দারুন সব রেসিপি নিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। সবার টাই বেশ ভালো ছিল। বিজয়ী তালিকায় নিজের নাম দেখে খুব ভালো লাগলো। বাকি সকল বিজয়ীদের অভিনন্দন জানাই।

 2 years ago 

বিজয়ীদেরকে অভিনন্দন। সবগুলো রেসিপিই দারুণ ছিল।

 2 years ago 

প্রতিযোগিতায় অংশগ্রহণকারী এবং প্রতিযোগিতায় বিজয়ী প্রত্যেকের প্রতি রইল আমার আন্তরিক অভিনন্দন। এমন প্রতিযোগিতা গুলো সত্যিকারের অর্থে আমাদের কে আরও বেশী কাজের দিকে এগিয়ে যেতে সহায়তা করে। ধন্যবাদ এত সুন্দর করে প্রতিবেদনটি প্রকাশ করার জন্য।

 2 years ago 

আমার বাংলা ব্লগ প্রতিবার ইউনিক প্রতিযোগিতার আয়োজন করে থাকে। তারিই ধারাবাহিকতায় এবারের আয়োজন ছিল হোমমেড স্নেক বানানো।অনেকেই অংশ নিয়েছিলেন।প্রথম হওয়া শিমুলি আপুর জন্য শুভ কামনা।

 2 years ago 

প্রতিযোগিতায় বিজয়ী ভাই-বোনদের জানাচ্ছি অনেক অনেক শুভকামনা এবং ভালোবাসা। আমি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারেনি, কারণ আমি অনেক অসুস্থ ছিলাম। ইনশাল্লাহ পরের প্রতিযোগিতা অংশগ্রহণ করব।

 2 years ago 

আমার বাংলা ব্লগের ৬১ তম প্রতিযোগিতার পুরস্কার দেওয়া ইতিমধ্যে সম্পন্ন হয়েছে।এবারের কনটেস্ট সত্যি অনেক ইউনিক ছিল।আমরা নতুন নতুন সব রেসিপি দেখতে পেলাম।ধন্যবাদ ভাইয়া সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.28
JST 0.046
BTC 66341.64
ETH 1978.23
USDT 1.00
SBD 0.50