একটি মেহেদি ডিজাইনের আর্ট

in আমার বাংলা ব্লগ3 days ago
আসসালামুআলাইকুম

সকলে কেমন আছেন ? আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।

polish_save.jpeg

আলহামদুলিল্লাহ এবার ৩০ টি রোজা হতে যাচ্ছে। যেহেতু আজ চাঁদ দেখা যায়নি তাই আগামীকাল রোজা, আর ঈদ হবে শুক্রবার। আগামীকাল ঈদ হলে আমার রান্না শুরু হয়ে যেত।যেহেতু ঈদের দিন রান্না করি না, সবকিছুই ঈদের আগের দিন রাতে করে থাকি। ঈদের দিন শুধু খাওয়া আর ঘুরে বেড়ানো।আর আরেকটি রোজা পেয়ে যাওয়ায় হাতে যথেষ্ট সময় পেয়ে গেলাম।কারণ কোন প্রিপারেশনই নেওয়া ছিল না, চাঁদ দেখার জন্য ওয়েট করছিলাম আর মনে মনে ভাবছিলাম রোজা যেন ৩০ টি হয়, আর তাই হলো।সকলকে জানাচ্ছি ঈদের অগ্রিম শুভেচ্ছা। যাই হোক আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি একটি মেহেদি ডিজাইনের আর্ট নিয়ে।ডিজাইনটি হাতে পড়লে বেশ ভালোই লাগবে।বোঝার সুবিধার্থে ধাপে ধাপে সম্পন্ন করা হলো আমার আর্টটি।আশা করছি আপনাদের ভালো লাগবে। চলুন চলে যাওয়া যাক তাহলে মূল পর্বে।

চলুন প্রথমে দেখে নেওয়া যাক অংকনটি সম্পন্ন করতে আমাদের কি কি লাগবে?

  • একটি সাদা পেপার
  • দু টি পেন্সিল
  • একটি রাবার
  • একটি পেন্সিল কাটার

নিম্নে আর্ট এর কার্য পদ্ধতি গুলো দেখানো হলোঃ

IMG_2230.jpeg

প্রথমেই ছোট্ট করে একটি বৃত্ত এঁকে তার মাঝে গাঢ় করে একটি ডট এঁকে নিয়েছি।

IMG_2231.jpeg

এরপর বৃত্তটিকে কেন্দ্র করে আরো একটি বৃত্ত এঁকে তার চারপাশে এভাবে ছোট ছোট কিছু পাপড়ি এঁকে নিয়েছি।

IMG_2232.jpeg

এরপর পাপড়ি গুলোর চারিপাশে বড় বড় করে আরও কিছু পাপড়ি এঁকে একটি ফুল বানিয়ে নিয়েছি।

IMG_2233.jpeg

এরপর ফুলটির নিচের দিকে এভাবে ছোট ছোট তিনটি ফুল এঁকে নিয়েছি।

IMG_2234.jpeg

ঠিক একইভাবে উপরের দিকেও তিনটি ফুল এঁকে নিয়েছি।

IMG_2235.jpeg

এরপর নিচের দিকে এভাবে বৃত্তের মতো এঁকে চারিপাশে এভাবে ছোট ছোট কিছু পাপড়ি এঁকে নিয়েছি।

IMG_2236.jpeg

IMG_2237.jpeg

এরপর নিচের দিকে ঠিক একইভাবে অনেকগুলো ফুল এঁকে নিয়েছি।

IMG_2238.jpeg

এরপর ফুলগুলোর নিচে এভাবে কিছু পাতা এঁকে আমার অংকন শেষ করেছি।

IMG_2239.jpeg

Photographer@tangera
DeviceI phone 15 Pro Max

বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশাকরি আপনাদের ভালো লেগেছে।

পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হবো আপনাদের মাঝে।

ধন্যবাদ,

@tangera

1927F0BC-A81B-459C-A2F6-B603E4B2106C.png


👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

Posted using SteemPro Mobile

Sort:  
 2 days ago 

আপু নিত্য নতুন মেহেদী ডিজাইন গুলো আপনি শেয়ার করে থাকেন সব সময়।ডিজাইন গুলো খুবই সুন্দর হয়।ধাপে ধাপে তুলে ধরার জন্য অনেক ধন্যবাদ জানাই আপনাকে।

Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.31
JST 0.059
BTC 70636.26
ETH 2157.03
USDT 1.00
SBD 0.51