অফলাইন হবার দিন

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg


আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

মাঝেমধ্যে আমার মনে হয় যে কিছু কিছু পরীক্ষা করে আপন মানুষগুলো চেনার একটা বন্দোবস্ত করা আমাদের উচিত। কারণ যতদিন যাচ্ছে, তত আমরা মানুষ চিনতে ভুল করছি। বিশেষ করে আমাদের জীবনে আসলে যত কিছুই হয়ে যাক না কেন, আমরা মানুষ চিনতে পারি না। অর্থাৎ আমাদের বয়স যতই হয়ে যাক, চিনতে পারার মধ্য দিয়েই যেন আমাদের জীবনটি শেষ হয়ে যায়।

কিন্তু জীবনে চলার পথে এবং জীবনে যদি আমরা ভালো থাকতে চাই, তবে মানুষ চিনতে পারা অনেক বেশি গুরুত্বপূর্ণ একটি ব্যাপার। কারণ মানুষ চিনতে পারার মাধ্যমে আসলে জীবনের সফলতা পাওয়া সম্ভব হয়, অর্থাৎ সহজে পাওয়া সম্ভব হয়।

কারণ আপনি যদি একটা ভুল মানুষের কাছে সময় ইনভেস্ট করেন, সে ক্ষেত্রে সেটা অনেক বড় খারাপ একটি বিষয় হবে। কারণ একটা খারাপ মানুষ আমাদের জীবনকে কত বেশি বিষিয়ে তুলতে পারে, সেটা আমরা সকলেই কম-বেশি জানি। কিন্তু একটা ভালো মানুষ যদি আমাদের জীবনে আসে, তবে আমার মনে হয় যে সে আমাদের জীবনটাকে একটা ফুলের বাগানের মতন করে দিতে পারে।

তাই এই মানুষ চেনার একটি ভালো পন্থা বলা চলে। অর্থাৎ এটা যে সর্বক্ষেত্রে প্রযোজ্য, তা নয় তবে আংশিক ক্ষেত্রে প্রযোজ্য, এটা বলতে পারি। এবং ব্যাপারটি হলো, হুট করে মানুষের একদিন অর্থাৎ সম্পূর্ণ একদিন অফলাইন হয়ে যাওয়া উচিত।

তখন আসলে এর পরে দেখা উচিত যে কে আমাকে অকারণে মিস করেছে, কিংবা কে আমাকে অকারণে খোঁজ নিয়েছে। অর্থাৎ, যারা আমাকে দরকার, আমার সাথে কোনো কাজ নেই, সে যদি আসলে এই অফলাইন হওয়ার সময় আমাকে নিয়ে চিন্তা করে কিংবা আমার খোঁজ নেয়, তাহলে অন্তত এতটুকু আমরা শিওর হতে পারি যে সেই মানুষটির মনে আমাদের জায়গা রয়েছে এবং ওই মানুষটি আমাদের জন্য চিন্তা করে।

এভাবে করেই আসলে কিছু হলেও ভালো মানুষ, কিংবা আমাদের নিজস্ব মানুষ, চেনা যায়। তাই আমার মনে হয়, এটাই সঠিক সময় আমাদের একদিন অফলাইন হওয়ার দিন। কারণ এতে করে আমরা অনেক মানুষ চিনতে পারবো।

ABB.gif