মানসিক শান্তি কেনো আজকের যুগে বিলাসিতা হয়ে উঠেছে?

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg


আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

মানসিক শান্তি কেনো আজকের যুগে বিলাসিতা হয়ে উঠেছে এই প্রশ্নটা নিয়ে আমি অনেকদিন ধরেই ভাবছিলাম। আসলে ঠিকভাবে বলতে গেলে এখনকার সময়ে মানসিক শান্তি খুঁজে পাওয়া মানে যেন একটা রাজকীয় সুবিধা পাওয়ার মতো ব্যাপার হয়ে গেছে। আমাদের চারপাশটা এখন এতটাই ব্যস্ত, এতটাই যান্ত্রিক আর এতটাই হিসেবি যে একটু স্বস্তির নিঃশ্বাস নেওয়ার সময়টা পর্যন্ত যেন আমরা অনেক সময় খুঁজে পাই না।

আমার মনে হয় এর পেছনে অনেকগুলো কারণ আছে। প্রথমত, আমরা এখন সব কিছুতেই যেন প্রতিযোগিতা করি। কে কতো ভালো করবে, কে কতো তাড়াতাড়ি সফল হবে, কে কতোটা পারফেক্ট, এইসবের দৌড়ে আমরা নিজেদেরকেই ভুলে যাই। সোশ্যাল মিডিয়া তো এই চাপটা আরও বাড়িয়ে দেয়। সবাই নিজের জীবনের সুন্দর দিকগুলো দেখাচ্ছে, কিন্তু কেউ আসলে মানসিক কষ্ট বা অশান্তির কথা বলছে না। তাই আমরা নিজেদের জীবন নিয়ে হতাশ হয়ে পড়ি, কারণ আমরা ভাবি যে শুধু আমাদের জীবনেই সমস্যা।

আরেকটা বড় কারণ হলো আমরা এখন ‘না’ বলা ভুলে গেছি। সবাইকে খুশি রাখতে গিয়ে, সবাইকে বুঝতে গিয়ে আমরা নিজের মনকে কতোবার বুঝতে চাই না, সেটা কেউ গুনে দেখে না। অথচ মানসিক শান্তি মানে তো নিজের সঙ্গে বোঝাপড়াটা ঠিক রাখা, নিজের জন্য একটু সময় রাখা। কিন্তু সেটা করা এখন এমন কঠিন হয়ে গেছে যেনো কেউ চাইলেই বলবে, আরে এতো আরাম কেনো? কাজের সময় বসে থাকতে পারো? অথচ মানসিক শান্তি ছাড়া আমাদের কোনো কিছুই ভালো লাগে না, এমনকি প্রিয় মানুষদের সাথেও ভালো থাকা যায় না।

সবচেয়ে কষ্টের জায়গা হলো, এখন মানুষ ভাবেই না মানসিক শান্তি দরকার। আমরা যতোই বাইরে থেকে হাসিখুশি থাকি, ভেতরের অশান্তিটা কিন্তু রয়ে যায়। আর এই অশান্তি ধীরে ধীরে আমাদের ভেঙে দেয়। অথচ একটু নিজের জন্য সময় বের করে, একটু নিজের কথা ভেবে, একটু চারপাশ থেকে নিজেকে দূরে সরিয়ে রাখলে হয়তো শান্তিটা একটু একটু করে ফিরে আসতে পারতো।

তাই আমার মনে হয়, এখনকার সময়টাতে মানসিক শান্তি খুঁজে পাওয়া সত্যিই অনেকটা বিলাসিতার মতো। কারণ এটা পেতে গেলে আগে আমাদের সমাজ, চারপাশ, কাজের চাপ, মানুষের প্রত্যাশা। এই সব কিছুর থেকে কিছুটা সময়ের জন্য বের হয়ে আসতে হবে। আর সেটা আমরা ক’জন সত্যিই পারি? এই যুগে মানসিক শান্তি পাওয়া মানে নিজেকে ভালোবাসা শেখা, নিজের কষ্টকে গুরুত্ব দেওয়া আর নিজের ভেতরটা একটু একটু করে সাজিয়ে তোলা। সেটা করা সহজ নয়, কিন্তু খুব দরকার।

ABB.gif