আয়নার ওপারে আমি
আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।
আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
আয়নায় যে মানুষটাকে দেখি, সে মানুষটার দিকে তাকিয়ে মাঝেমধ্যে নানান রকম চিন্তা আমার মাথার মধ্যে আসে, নানান রকম বিষয়ে আমার মধ্যে কাজ করে। কিন্তু সেই বিষয়গুলোর মধ্যে অনেক কিছু থাকে যেটা হয়তো শেয়ার করা যায়, কিংবা এমন অনেক বিষয় থাকে যেটা হয়তো শেয়ার করা যায় না। কারণ, একটু ভালোভাবে খেয়াল করলে দেখবেন যে আমরা কিন্তু আমাদের জীবনের সবকিছু অন্যের সাথে শেয়ার করি না। এবং ব্যাপারটি খুব স্বাভাবিক, কারণ জীবনের সবকিছু আসলে অন্যের সাথে শেয়ার করা যায় না।
কারণ, জীবনের সবকিছু যদি অন্যের সাথে শেয়ার করা যেত, তাহলে হয়তো জীবনে আসলে প্রাইভেসি বলতে কিছুই থাকতো না। আর সেটাই মাঝে মধ্যে ওই আয়নার ওপারে থাকা মানুষটাকে দেখে আমার মনে হয়। অর্থাৎ, মাঝেমধ্যে কিছু কল্পনা করতে আমার বেশ ভালো লাগে। তাই প্রথমেই বলে রাখি, যে আপনারা যদি আসলে কল্পনার সাথে বাস্তবের মিল ঘটাতে চান, তাহলে সেটা এই লেখাটা অন্তত সম্ভব নয়। কারণ, সত্যি কথা বলতে, এটাই যে এই লেখাতে বাস্তবতার সাথে কল্পনার অনেক অনেক অমিল রয়েছে। এবং এই কল্পনাটি আসলে একেবারেই নিতান্তই আমার কল্পনা, অর্থাৎ এর কোনো বাস্তবতা হয়তো নেই।
অর্থাৎ, আমার মাঝে মাঝে আসলে জানি না কেন যেন মনে হয়, যে আয়নার ওপারে থাকা আমিটা যদি কথা বলতে পারত, তাহলে আসলে তার চিন্তাভাবনার সব কি আমার মতো হতো? কারণ, সে কিন্তু দেখতে আমার মতো, সে আমারই প্রতিচ্ছবি। কিন্তু তার চিন্তাভাবনা, তার মনের অবস্থা, কি সবকিছুই আমার মতো হতো? নাকি অনেকটা ভিন্ন হতো? তাকে আমার অভিযোগগুলো তার সাথে মিলত না? নাকি আমার খুশিগুলো তার সাথে অনেকটাই অমিল হতো? এই ধরনের অনেক চিন্তাভাবনা মাথার মধ্যে ঘুরপাক খায়।
আসলে মাঝেমধ্যে একাকী সময় কাটানোর সময়, এই ধরনের অনেক চিন্তা মাথায় আসে, যেগুলো হয়তো সত্যি কথা বলতে বাস্তব কোনো ভিত্তি নেই। কিন্তু তবুও মাথায় চলে আসে। আর এই ব্যাপারগুলো আসলে খুব একটা কারো সাথে শেয়ার করা হয় না। কিন্তু আজকে ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। যার কারণ এই যে, নিজের বাস্তবতা কিংবা নিজের বাস্তব চিন্তাভাবনাগুলো যেমন আপনাদের সাথে শেয়ার করা হয়, ঠিক একইভাবে আমার কল্পনাগুলো আপনাদের সাথে শেয়ার করতে আমার বরাবরই ভালো লাগে।


bro ur work nice