ভবিষ্যৎ যেনো অনিশ্চিত!

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg


আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

যতদিন যাচ্ছে, তত যেন আমাদের ভবিষ্যৎ অনেক বেশি অনিশ্চিত হয়ে পড়ছে। আজকে আসলে এ বিষয়টি নিয়ে লেখালেখি করব ভেবেছিলাম, কারণ অনেকদিন ধরেই বিভিন্ন রকমের আলাদা ব্যাপার নিয়ে লেখালেখি করছিলাম। তো তাই ভাবলাম যে আজকে একটু ভিন্নধর্মী কিছু নিয়ে লেখালেখি করা যাক। কারণ প্রতিনিয়ত আসলে একঘেয়েমি চলে আসে একই লেখা লিখতে লিখতে। তো তাই আজকে আসলে একটু ভিন্নধর্মী লেখালেখি করব ভেবে নিয়েছিলাম।

আসলে চারপাশের সব কিছু দেখে, সবকিছু বিবেচনা করে যেটা আমার মনে হচ্ছে, সেটা হলো আগে সবকিছু পাওয়া যেমন অনেক বেশি সহজ ছিল কিংবা আগে সবকিছু করা যেমন অনেক বেশি সহজ ছিল, এখন যেন সবকিছু এতটা সহজ আর নেই। অর্থাৎ সবকিছু অনেক বেশি কঠিন হয়ে পড়েছে, এতটাই কঠিন হয়ে পড়েছে যে আমরা আসলে যখন কোনো কিছু করতে চাই, সেটাও এখন আগের মত করতে পারছি না।

বিশেষ করে একটা উদাহরণ আমি যদি দিই, ব্যাপারটি হচ্ছে আগে চাকরি পাওয়াটা অনেক সহজ ছিল। অর্থাৎ একজন কোয়ালিফাইড মানুষ যদি একটু চেষ্টা করতো, তবে সে অবশ্যই তার যোগ্যতা অনুযায়ী একটা ভালো চাকরি পেত। কিন্তু এখন বর্তমানের অবস্থা দেখো, আপনি যতই যোগ্যতা সম্পন্ন হন না কেন, ভাগ্যে না থাকলে আসলে আপনি সে চাকরি কখনোই পাবেন না। অর্থাৎ ব্যাপারটি এমন নয় যে আপনি ওই জায়গাটির জন্য যোগ্য নন, ব্যাপারটি আসলে এমন হয়ে গিয়েছে যে আপনি যাই করুন না কেন, আমাদের ভবিষ্যৎ অনেক বেশি অনিশ্চিত হয়ে পড়েছে সবকিছু দিক দিয়েই।

বর্তমানে কম্পিটিশন, প্রতিযোগিতা এই বিষয়গুলো এত বেশি বেড়ে গিয়েছে যে আমরা আসলে আমাদের নিজেদের জায়গাটাও সিকিওর করতে পারছি না। আমরা আমাদের নিজের যোগ্যতা অনুযায়ী কোনো কিছুই পাচ্ছি না। তাই আমার কাছে মনে হলো, আমাদের ভবিষ্যৎ অনেক বেশি অনিশ্চিত হয়ে পড়েছে এবং আমি সত্যিই জানি না এটার কোনো সমাধান আছে কিনা।

ABB.gif

Sort:  

তোমার লেখা পড়ে সত্যিই ভাবনার খোরাক পেলাম @curious.mind। ভবিষ্যতের অনিশ্চয়তা আজকাল সত্যিই চোখে পড়ে, আর তোমার দৃষ্টিকোণ বেশ স্পষ্টভাবে ফুটে উঠেছে। আশা করি আমাদের সকলেই নিজের যোগ্যতা দিয়ে নিজস্ব পথ তৈরি করতে পারব।

Posted using SteemX

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.29
JST 0.051
BTC 68407.38
ETH 2013.65
USDT 1.00
SBD 0.49