অভ্যাস ভেঙে যাওয়ার পরই টের পাওয়া যায় কতটা আপন ছিল
কিছু কিছু মানুষ আমাদের অভ্যাসে পরিণত হলেও, অনেক সময় তাদের সঙ্গে আমাদের একটা পর্যায়ে গিয়ে মানসিক মিল হয় না, কিংবা হয়তো সৃষ্টিকর্তা তাদেরকে আমাদের কপালে রাখেন না বলেই, তারা একটা সময় গিয়ে আমাদেরকে ছেড়ে চলে যায়। অথবা আমরাই হয়তো তাদেরকে ছেড়ে দিয়ে চলে আসি। কিন্তু আসলে ছেড়ে দেওয়ার পরে, অর্থাৎ এই অভ্যাসটি বদলানোর পরেই আমরা বুঝতে পারি ওই অভ্যাসটা আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ ছিল। অর্থাৎ, ওই মানুষগুলো যখন আমাদেরকে ছেড়ে চলে যায়, তখন আমরা বুঝতে পারি যে আমরা আসলে তাদের কতটা ভালোবাসি, কিংবা তাদের আমাদের কতটা প্রয়োজন ছিল।
এটা আমি অনেক ক্ষেত্রেই দেখেছি, যে আসলে অভ্যাস ভেঙে যাওয়ার পরই টের পাওয়া যায়—ওই মানুষগুলো আমাদের জন্য কতটা আপন ছিল। কারণ, তারা আমাদের জীবনে এতটাই আপন হয়ে যায় যে, তাদের ছাড়া কিছুই আর স্বাভাবিক মনে হয় না। আর তারা যখন আমাদেরকে ছেড়ে যায়, তখন আমরা বুঝতে পারি সত্যিই তারা আমাদের জন্য কত আপন ছিল। তাদের হারিয়ে, যেন আমরা আমাদের জীবনের একটা অংশই হারিয়ে ফেলি। কারণ, তারা আমাদের একটা অভ্যাসে পরিণত হয়। আর অভ্যাসগুলো আমাদের নিজেদের জন্য যে কতটা গুরুত্বপূর্ণ, সেটা হয়তো আমরা তাদের হারিয়ে না ফেলা পর্যন্ত কখনোই বুঝতে পারি না।


Story of my life.
In the last week's, I've learnt to valuable every relationship I have. Sometimes you get to realise the value of people when they leave and recognise that their presence actually meant something to you.
Beautiful piece. Timely reminder.